২ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

ট্রাম্পের হোটেলের সামনে টেসলার গাড়ি বিস্ফোরিত

অনলাইন ডেস্ক : লাস ভেগাসে ট্রাম্পের হোটেলের সামনে টেসলার একটি সাইবার ট্রাক বিস্ফোরিত হয়েছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার (১ জানুয়ারি) এ ঘটনা ঘটে। এতে গাড়ির চালক নিহত ও সাতজন আহত হয়েছেন। এটি কোনো সন্ত্রাসী হামলা ছিল কি না সেটি তদন্ত করছে এফবিআই।

হোটেলের ভেতর ও বাইরে থেকে ধারণ করা ভিডিও থেকে দেখা গেছে, দাঁড়িয়ে থাকা গাড়িটি বিকট শব্দে বিস্ফোরিত হয়েছে। এরপর এটির ভেতর থেকে অগ্নিশিখা বেরুতে থাকে।

আরও পড়ুনঃ   ইউক্রেনের ২৯৬টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার

এরআগে নিউ ওরলিন্সে গাড়িচাপা দিয়ে ১৫ জনকে হত্যা করেন সাবেক এক মার্কিন সেনা। এর কয়েক ঘণ্টা পরই লাস ভেগাসে ট্রাম্প আন্তর্জাতিক হোটেলের সামনে টেসলার গাড়ি বিস্ফোরিত হয়।

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিষ্ঠান ট্রাম্প অর্গানাইজেশনের একটি অংশ এই হোটেলটি। তিনি আগামী ২০ জানুয়ারি শপথ গ্রহণের মাধ্যমে ফের প্রেসিডেন্টের দায়িত্ব নিতে যাচ্ছেন। ট্রাম্পের হোটেলের সামনে, আবার তার সহযোগী ইলন মাস্কের টেসলার গাড়িতে বিস্ফোরণ— এ দুটি বিষয় অনেক প্রশ্ন তৈরি করেছে। লাস ভেগাস মেট্রোপলিটন পুলিশ বিভাগের কর্মকর্তা কেভিন ম্যাকমাহিল বলেছেন, তারা এসব প্রশ্নের উত্তর খুঁজে বের করার চেষ্টা করবেন।

আরও পড়ুনঃ   গুজরাটে ১ হাজারের বেশি বাংলাদেশি গ্রেপ্তার

এদিকে ইলন মাস্ক জানিয়েছেন, গাড়ির প্রযুক্তিগত কোনো কারণে বিস্ফোরণ ঘটেনি। হয় কোনো আতশবাজি অথবা বোমায় এটি বিস্ফোরিত হয়েছে। এখন খুঁজে বের করার চেষ্টা হচ্ছে, টেসলার এই গাড়ির সঙ্গে কোনো সন্ত্রাসী হামলার সংশ্লিষ্টতা আছে কি না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১০

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১১

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১২

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৩

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৪

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৫

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৬

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৮

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৯

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

২০

Design & Developed by: BD IT HOST