২ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

গাজার পুলিশ প্রধানকে হত্যা ইসরায়েলের

অনলাইন ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার পুলিশ প্রধান মাহমুদ সালেহকে হত্যা করেছে দখলদার ইসরায়েল। তার সঙ্গে প্রাণ হারিয়েছেন পুলিশের উপপ্রধানও।

সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, বৃহস্পতিবার (২ জানুয়ারি) মধ্যরাতে ইসরায়েলি যুদ্ধবিমান খান ইউনিসের আল-মাওয়াসির কথিত ‘মানবিক জোনে’ হামলা চালায়। সেখানে একটি তাঁবুতে ছিলেন মাহমুদ সালেহ। এতে মাহমুদ, তার সহযোগীসহ অন্তত ১১ জন নিহত হন। গাজার স্বাস্থ্যকর্মীরা জানিয়েছে, নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

আরও পড়ুনঃ   বাংলাদেশে ইসরায়েলিদের প্রবেশ নিষিদ্ধ, যা বলল ইসরায়েল

২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। ইসরায়েলি বর্বরতায় গত দেড় বছরে গাজায় ৪৫ হাজারের বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ১ লাখ ৫ হাজারের বেশি মানুষ।

হামাস ও ইসরায়েলের মধ্যে গত কয়েকদিন ধরে যুদ্ধবিরতির আলোচনা চলছে। এরমধ্যে উপত্যকাটির পুলিশ প্রধানকে হত্যার ঘটনা ঘটল। দখলদার ইসরায়েল শুধুমাত্র হামাসের যোদ্ধাদের লক্ষ্য করার দাবি করলেও আইনশৃঙ্খলাবাহিনীর দায়িত্বে থাকা পুলিশ, পৌরসভার কর্মীদের ছাড়ছে না তারা। এতে গাজার নিরাপত্তা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। যার ফলে সেখানে জাতিসংঘের পাঠানো ত্রাণ লুটপাটের ঘটনাও ঘটছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST