৩১ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

২০২৫ নিয়ে যে ভীতিকর ভবিষ্যদ্বাণী করেছেন বাবা ভাঙ্গা ও নস্ত্রাদামুস দুজনই

ছবি: সংগৃহীত ( বাবা ভাঙ্গা (বায়ে) ও নস্ত্রাদামুস )

অনলাইন ডেস্ক : বহু বছর আগেই বুলগেরিয়ার অন্ধ ও রহস্য নারী বাবা ভাঙ্গা এবং ষোড়শ শতকের ফরাসি জ্যোতিষী নস্ত্রাদামুস ২০২৫ সালের জন্য একটি অভিন্ন এবং ভীতিকর ভবিষ্যদ্বাণী করেছেন। তাদের মতে, ২০২৫ সালে ইউরোপে একটি বিধ্বংসী যুদ্ধ শুরু হতে পারে।

দুই ঐতিহাসিক ভবিষ্যদ্বক্তার এই সাদৃশ্যপূর্ণ ভবিষ্যদ্বাণী বিশ্বজুড়ে তুমুল বিতর্ক এবং আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

বাবা ভাঙ্গা ১৯৯৬ সালে মারা যান। সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকটি বড় ঘটনা তাঁর ভবিষ্যদ্বাণীর সঙ্গে মিলে গেছে বলে দাবি করা হয়। সমর্থকেরা বলেন, তিনি যুক্তরাষ্ট্রের নাইন-ইলেভেন হামলা, প্রিন্সেস ডায়ানার মৃত্যু, চেরনোবিল বিপর্যয় এবং ব্রেক্সিটের মতো গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর সঠিক পূর্বাভাস দিয়েছিলেন।

আরও পড়ুনঃ   একদিনে রেকর্ডসংখ্যক ওমরাহযাত্রী দেখল কাবা

অন্যদিকে নস্ত্রাদামুস তাঁর ষোড়শ শতকের বই লেস প্রোফেসিসে লিখিত অসংখ্য ভবিষ্যদ্বাণীর জন্য বিখ্যাত।

ডেইলি মেইল জানিয়েছে, ২০২৫ সাল নিয়ে বাবা ভাঙ্গার উল্লেখযোগ্য ভবিষ্যদ্বাণীগুলো হলো—ইউরোপে একটি বিধ্বংসী যুদ্ধ হবে। যুদ্ধটি এই মহাদেশের জনসংখ্যার একটি বড় অংশকে ধ্বংস করবে। রাশিয়া টিকে থাকবে এবং বিশ্বে আধিপত্য বিস্তার করবে। এ ছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে ভূমিকম্প এবং সুপ্ত আগ্নেয়গিরির অগ্ন্যুত্পাতের মতো প্রাকৃতিক বিপর্যয় বিশ্বকে নাড়া দেবে।

অন্যদিকে ২০২৫ সাল নিয়ে নস্ত্রাদামুস তাঁর বইতে লিখে গেছেন—ইউরোপ অভ্যন্তরীণ সংঘাত এবং আন্তর্জাতিক শত্রুতায় নিমজ্জিত হবে। ব্রিটেন একটি ধ্বংসাত্মক যুদ্ধ এবং মহামারির পর ধ্বংসস্তূপে পরিণত হবে। অতীতের মহামারির মতো এক ভয়াবহ শত্রু ফিরে আসবে, যা সম্পূর্ণ ভিন্ন এবং মারাত্মক হবে। এ ছাড়া বিশ্বে পশ্চিমা প্রভাবের পতন এবং নতুন বিশ্বশক্তির উত্থানের সম্ভাবনার কথাও উল্লেখ করেছেন নস্ত্রাদামুস।

আরও পড়ুনঃ   তামিলনাড়ুতে রাতভর ঘূর্ণিঝড় ফিনজালের তাণ্ডব, প্রাণহানি-জলাবদ্ধতা

বাবা ভাঙ্গা এবং নস্ত্রাদামুস উভয়েই ২০২৫ সালকে এক গুরুত্বপূর্ণ মোড় পরিবর্তনের বছর হিসেবে চিহ্নিত করেছেন। তাঁদের ভবিষ্যদ্বাণীগুলো ইউরোপের রাজনীতি, অর্থনীতি এবং জনগণের ওপর গভীর প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে এই ধরনের ভবিষ্যদ্বাণীগুলো বিশ্বাস বা অবিশ্বাসের বিষয়। অনেকেই মনে করেন, এই ধরনের ভবিষ্যদ্বাণী অতিরঞ্জিত বা ভুল ব্যাখ্যা হতে পারে। তবুও মানুষের কৌতূহল এবং বিতর্কের জন্য এগুলো নতুন আলোচনার সূত্রপাত করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্য ব্যবস্থাপনা ও জনমিতিক লভ্যাংশ অর্জন

হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

১০

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

১১

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১২

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১৩

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১৪

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১৫

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৬

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৭

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

১৮

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

১৯

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST