৩১ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

৯৫ ভারতীয়কে মুক্তি দিচ্ছে ঢাকা, ফিরছে ৯০ বাংলাদেশিও

অনলাইন ডেস্ক : দেশের কারাগারে বন্দি ভারতের ৯৫ জেলেকে মুক্তি দিতে যাচ্ছে বাংলাদেশ। গত অক্টোবরে সমুদ্রসীমা অতিক্রম করে বাংলাদেশে আসার পর তাদের আটক করা হয়। ওই সময় তাদের ছয়টি ট্রলারও জব্দ করেছিল নিরাপত্তাবাহিনী।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) জানিয়েছে, সম্প্রতি, বাংলাদেশ ভারতীয় এই জেলেদের বিরুদ্ধে করা মামলা তুলে নিয়েছে।

একটি সূত্র জানিয়েছে, দুই দেশের সরকারের মধ্যে আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত হয়। এতে বাংলাদেশ ৯৫ ভারতীয় জেলেকে, অপরদিকে ভারত বাংলাদেশের ৯০ জেলেকে মুক্তি দিতে যাচ্ছে। গত ৯ ডিসেম্বর ট্রলারসহ ৭৮ জেলেকে বঙ্গোপসাগর থেকে ধরে নিয়ে যায় ভারতের কোস্টগার্ড। এরআগে থেকে আরও ১২ জন ভারতের কারাগারে ছিলেন।

২৬ ডিসেম্বর বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ভারতীয় ৯৫ জেলের মামলা প্রত্যাহারের নির্দেশের বিষয়টি জানান বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ভারতের সুন্দরবন সামুদ্রিক মৎসজীবী শ্রমিক ইউনিয়ের সেক্রেটারি সথিনাথ পত্র বলেছেন, “আমরা বাংলাদেশে সরকারের জারি করা নির্দেশের কপি পেয়েছি। যেখানে আমাদের জেলেদের বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহার এবং তাদের ভারতে ফেরত পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে। বিষয়টি আমাদের জন্য স্বস্তির। কারণ এই গরীব জেলেরা গত অক্টোবর থেকে বাংলাদেশের কারাগারে বন্দি।” আজ তাদের একটি প্রতিনিধি বাংলাদেশে আসবে জানিয়ে তিনি বলেন, “বাংলাদেশ জেলেদের ট্রলারগুলোও ছেড়ে দেবে। আমরা আশা করি নতুন বছরে তারা বাড়িতে ফিরবে।”

আরও পড়ুনঃ   ইসরাইলে হামলায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে: বিপ্লবী গার্ড

গত অক্টোবরে বাগেরহাট থেকে ৬৪ ভারতীয় জেলেকে আটক করে বাংলাদেশ। পরে পটুয়াখালীর কাছ থেকে আরও ৩১ জনকে আটক করা হয়। এরপর থেকে এসব ভারতীয় জেলেকে কারাগারে রাখা হয়েছে। তাদের বেশিরভাগই উত্তর-২৪ পরগনার বাসিন্দা।

টেলিগ্রাফ ইন্ডিয়া জানিয়েছে, যখন বাংলাদেশ এই জেলেদের মুক্তির প্রক্রিয়া শুরু করে তখন ভারতীয় কোস্টগার্ড যেসব বাংলাদেশি জেলেকে আটক করেছে তাদেরও ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করে ভারত সরকার।

আরও পড়ুনঃ   হরমুজ প্রণালী বন্ধে ইরানকে বিরত রাখতে চীনের প্রতি যুক্তরাষ্ট্রের আহ্বান

গত ৯ ডিসেম্বর ওড়িশার পরদ্বীপে প্রবেশের অভিযোগে বাংলাদেশের ৭৮ জেলেকে ধরে নিয়ে যায় ভারতীয় কোস্টগার্ড। যদিও অভিযোগ রয়েছে, তাদের বাংলাদেশের ভেতর ধরে আটক করা হয়।

বাংলাদেশের ৯০ জেলের মধ্যে ১২ জনকে ইতিমধ্যে মুক্তি দিয়েছে দেশটির একটি আদালত। তবে তারা এখনো দেশে ফেরেননি। বর্তমানে তারা কাকদ্বীপ প্রশাসনের অধীনে রয়েছেন। স্থানীয় এক পুলিশ কর্মকর্তা বলেছেন, নির্দেশনা পেলেই এই ১২ বাংলাদেশিকে ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হবে।

ভারতীয় কোস্টগার্ডের একটি সূত্র বলেছে, বঙ্গোপসাগরে দুই দেশের বন্দিবিনিময় হতে পারে। ওই সময় তাদের ট্রলারগুলোকেও মুক্তি দেওয়া হবে। যদিও তারিখ এখনো নির্ধারিত হয়নি। তবে এটি খুব শিগগিরই হবে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে ভারতীয় জেলেরা বাংলাদেশে প্রবেশ করলে তাদের আটক করে আবার সঙ্গে সঙ্গে ফেরত দেওয়া হতো। তবে সরকার পরিবর্তনের পর এই নীতি থেকে সরে আসে বাংলাদেশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১০

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

১১

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

১২

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

১৩

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

১৪

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

১৫

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

১৬

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১৭

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১৮

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১৯

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST