২৮ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

অস্কারের মনোনয়নের দৌড়ে হিন্দি ছবি ‘দ্য জেব্রাজ’

অনলাইন ডেস্ক : অ্যাকাডেমি পুরস্কারের শেষ পর্যায়ের মনোনয়নের দৌড়ে এবার যুক্ত হলো প্রিয়াঙ্কা সরকার অভিনীত হিন্দি ছবি ‘দ্য জেব্রাজ’। পরিচালক অনীক চৌধুরী পরিচালিত এই ছবিতে প্রিয়াঙ্কা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শারীব হাসমী ও ঊষা ব্যানার্জি।

অস্কারের প্রধান প্রতিযোগিতায় আন্তর্জাতিক ছবি, সেরা পরিচালক, সেরা চিত্রনাট্য এবং সেরা অভিনয়ের মতো গুরুত্বপূর্ণ বিভাগে আপাতত মনোনয়নের জন্য নির্বাচনী পর্যায়ের রয়েছে ‘দ্য জেব্রাজ’। ভবিষ্যৎ পৃথিবীতে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স কীভাবে মানবজীবনে প্রভাব বিস্তার করবে? সেই গল্পই দেখাবে ‘দ্য জেব্রাজ’।

প্রিয়াঙ্কা এক সাক্ষাৎকারে এ বিষয়ে বলেন, ‘আমরা অত্যন্ত ভালোবেসে, যত্ন নিয়ে এই ছবির কাজটা করেছিলাম। যখনই অনীক আমার কাছে ছবিটার ভাবনা নিয়ে এল, তখন থেকেই গল্পটার প্রতি ভীষণ আকৃষ্ট হয়ে পড়েছিলাম। খুব ব্যস্ততার মধ্যে শুট করেছিলাম আমরা। তবে একজন শিল্পী হিসেবে খুব উপভোগ করেছি কাজটা করতে গিয়ে।’

আরও পড়ুনঃ   আমাকে এতটাই কুখ্যাত করা হয়েছে যে বিয়ে করতে পারছি না

তার কথায়, ‘আজ অ্যাকাডেমির মতো আন্তর্জাতিক মঞ্চে সিনেমাটা যাওয়ার পর আমার শুটিংয়ের মুহূর্তগুলো মনে পড়ছে। আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বর্তমানে আমাদের জীবনের অংশ হয়ে উঠেছে। আমাদের ছবি এমন এক ভবিষ্যৎ পৃথিবীর কথা বলে যেখানে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তার চরমতার শিখরে পৌঁছে গিয়েছে।’

শেষে বলেন, ‘সেটা মানুষের জীবনে কীভাবে প্রযুক্তির প্রভাব ফেলেছে, এই ছবি আমাদের সেটা দেখিয়ে দেবে। ছবিতে আমি সুমেরা নামে একজন মডেলের চরিত্রে। খুব ইন্টারেস্টিং অভিযান রয়েছে ছবিটা জুড়ে। আজ অস্কার দৌড়ে শামিল আমাদের এই ছবি। আমি ভীষণ আশাবাদী। সকলের শুভকামনা কাম্য।’

আরও পড়ুনঃ   নীলে নীলে মিলে একাকার মিম

পরিচালক অনীক চৌধুরীর ভাষ্য, ‘দ্য জেব্রাজ শুধু একটা ছবি নয়, এটা আমাদের সমকালীনতার দলিল। এই ছবি এমন এক সমাজের কথা বলে যেখানে মানুষ ও যন্ত্রের মধ্যেকার বিভেদটা ক্রমশ ঝাপসা হয়ে আসছে। অস্কারের দৌড়ে অন্তিম পর্যায়ের মনোনয়নে এই ছবির সংযোজন শুধু যে সম্মানের তা নয়, আজকের এই স্বীকৃতি আমাদের পুরো টিমের একাগ্রতার ফল। সকলকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে আরএমপি কমিশনার

আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা : সেতুমন্ত্রী

কুমিল্লায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহীর সংবাদপত্রগুলোতে ঈদের ছুটি ৫ দিন

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু

অ্যাঙ্গোলায় সোনার খনি ধসে নিহত ২৮

পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায় রোধে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

নিয়ামতপুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বড়াইগ্রামে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার

১০

ঈদে ২০০ টাকা বাঁচাতে বাড়ী ফেরার পথে ঝরে গেল ১০টি প্রান

১১

ঝলমলিয়া হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে প্রশাসনের অভিযান

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

১৩

রামিসাসহ সারাদেশে শিশু-নারী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন

১৪

নিয়ামতপুরে ঈদুল আজহা উপলক্ষে নগদ অর্থ বিতরণ

১৫

হারানো ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো পুলিশ

১৬

মেধা ও যোগ্যতার ভিত্তিতে রাজশাহী পুলিশে নিয়োগ পেলেন ৪৯ জন

১৭

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭জন পরিচ্ছন্নতাকর্মী

১৮

নৈতিক চেতনার পুনর্গঠন এখন সময়ের দাবি

১৯

যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

২০

Design & Developed by: BD IT HOST