১০ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

৬ মাসের মেয়ে দুয়াকে নিয়ে চিন্তায় দীপিকা!

অনলাইন ডেস্ক : গতবছরই কন্যা সন্তানের জন্ম দেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। মেয়ের নাম রাখেন ‘দুয়া’। তারপর থেকে মেয়েকে নিয়েই সময় কাটছে অভিনেত্রীর। মাতৃত্বকালীন ছুটিতে আপাতত কাজের দুনিয়া থেকে দূরেই রয়েছেন অভিনেত্রী।

ছোট্ট দুয়ার সঙ্গেই বেশিরভাগ সময় কাটছে ‘মা’ দীপিকার। সারাক্ষণ মেয়েকে বুকে করে আগলে রেখেছেন। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ‘কল্কি ২৮৯৮ এডি’ পার্ট ২র কাজও নাকি দীপিকার জন্যই পিছিয়েছে। কারণ আপাতত পুরোটা সময় মেয়েকেই দিতে চান।

আরও পড়ুনঃ   ঐশ্বরিয়া-আরাধ্যাকে নিয়ে বাড়ি ছাড়ছেন অভিষেক

তবে এরই মাঝে তিনি গিয়েছিলেন আবু ধাবিতে। একটি জুয়েলারি সংস্থার বিজ্ঞাপনের কাজে। তবে ফটোশ্যুটের মাঝেও মেয়ে দুয়ার কথাই নাকি মাথায় ঘুরছিল তার। প্রথম মাতৃত্ব বলে কথা, খুব স্বাভাবিকভাবেই তাই দুয়াই এখন দীপিকার একমাত্র ধ্যানজ্ঞান।

তবে ৬ মাসের মেয়েকে নিয়ে ছোট ছোট নানান চিন্তাই এখন ঘুরে বেড়ায় অভিনেত্রীর মনে। আবু ধাবিতে গিয়ে এক সাক্ষাৎকারে দীপিকা জানান, তার সাম্প্রতিক গুগল সার্চ ছিল ৬ মাসের মেয়ের থুতু ছিটানো কবে বন্ধ হবে? এর ফলে মেয়ের কোনও সমস্যা হবে না তো?

আরও পড়ুনঃ   নোরা ফাতেহির পুরোনো ছবি নিয়ে সমালোচনার ঝড়

আর পাঁচটা মায়ের মতোই এমন ছোট ছোট চিন্তাভাবনাই ঘোরাফেরা করে দীপিকার মনেও। আর কোনও প্রশ্ন জাগলেই গুগল সার্চ উত্তর খুঁজতে থাকেন।

দীপিকা জানিয়েছেন, তিনি এখন ছুটির দিনগুলোতে একটু ঘুমিয়ে, ম্যাসাজের আরাম নিয়ে কিংবা মেয়ের সঙ্গেই সময় কাটান। তবে মেয়ের জন্যই এখন ছুটি ভীষণই কম। কারণ সন্তানের সমস্ত দেখভাল তিনি নিজেই করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একই আঙিনায় আজান ও শঙ্খধ্বনি, চারঘাটে সম্প্রীতির অনন্য নজির

১

জানালেন আব্বাস আরাঘচি, সৌদি ও হুথিদের মধ্যে রাজনৈতিক সমাধানকে সমর্থন করে ইরান

২

নিজ কলেজ প্রাঙ্গণে গেলেন প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার বার্তা

৩

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি

৪

আরডিএর তিন নোটিশেও সরেনি নকশাবহির্ভূত নির্মাণ, অভিযোগকারীকে প্রাণনাশের হুমকি

৫

লালনের ৩ দিনব্যাপী তিরোধান উৎসব শুরু

৬

নগরীতে মাদকদ্রব্য উদ্ধারসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৭

বাগমারায় পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

৮

স্বাধীনতার পরে প্রথম দুর্গাপূজা, পুরোগ্রামে উৎসবের আমেজ

৯

দুর্গাপুরে ২৩ পূজা মণ্ডপে উৎসবের আমেজ, নিরাপত্তায় দুর্গাপুর থানা

১০

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

১১

বড়াইগ্রামে ২ শতাধিক হিন্দু বিধবাকে পূজোর শাড়ি উপহার

১২

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহীবাসী : রাসিক প্রশাসক

১৩

নগরীতে পুলিশের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

মোহনপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৫

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী

১৬

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা দেশে-বিদেশে সুনামের সঙ্গে কাজ করছে : ভূমিমন্ত্রী মিনু

১৭

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

১৮

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

১৯

শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া

২০

Design & Developed by: BD IT HOST