২৬ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

ইহুদিদের ইউসুফ (আঃ)- এর সমাধিতে নিয়ে গেল ইসরায়েলি সেনারা

অনলাইন ডেস্ক : ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরের নাবলুসে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলের সেনারা। ওই সময় অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিদের হযরত ইউসুফ (আঃ)-এর সমাধিতে নিয়ে যায় তারা। ফিলিস্তিনি বার্তাসংস্থা ওয়াফা নিউজ বৃহস্পতিবার এই তথ্য জানায়। তারা বলেছে, নাবলুসে ইসরায়েলি সেনাদের অন্তত ৩০টি গাড়ি দেখা গেছে। তারা ইহুদিদের সুরক্ষা দেয়।

মুসলিম ও ইহুদি উভয়ই ইউসুফ (আঃ)-কে সম্মান করে থাকে। তার সমাধি ঘিরে ফিলিস্তিনি এবং ইসরায়েলি বসতি স্থাপনকারীদের মধ্যে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে। ওয়াফা আরও জানিয়েছে, ইসরায়েলি বসতিস্থাপনকারীরা রামাল্লাহর পূর্বদিকের গ্রাম বুরকাতে হামলা চালিয়েছে।

আরও পড়ুনঃ   টিভিতে প্রেসিডেন্টকে দেখতে অস্বীকৃতি জানানোয় ছয় মাসের কারাদণ্ড

গত বছরের ৭ অক্টোবর গাজায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। এরপর পশ্চিমতীরে বেড়ে যায় ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারীদের অত্যাচার নির্যাতন। তারা প্রায়ই ফিলিস্তিনিদের ঘরবাড়ি ও অন্যান্য সম্পদে হামলা চালাচ্ছে।

ইসরায়েলি বর্বর হামলায় গাজায় আরও ২৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা বেড়ে প্রায় ৪৫ হাজার ৪০০ জনে পৌঁছেছে।

এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি।

আরও পড়ুনঃ   বিশ্বজুড়ে বিভিন্ন ভাষায় ঈদ শুভেচ্ছা বিনিময় মুসলিমদের

এই নির্বিচার হত্যাযজ্ঞের মধ্যেই দখলদার ইসরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হচ্ছে। তবে গতকাল বুধবার হামাস জানায়, ইসরায়েল যুদ্ধবিরতির চুক্তিতে নতুন শর্ত আরোপ করেছে। এতে করে আলোচনা আবারও থমকে গেছে। তবে যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত নেতানিয়াহু দাবি করেছেন, তারা নতুন শর্ত দেননি। হামাসের ওপর দায় চাপিয়ে তিনি বলেছেন, যেসব বিষয় নিয়ে আলোচনা শেষ হয়ে গেছে, হামাস সেগুলো আবারও উত্থাপন করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

১০

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

১১

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

১২

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

১৩

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

১৪

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১৫

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১৬

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৮

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৯

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

২০

Design & Developed by: BD IT HOST