২৫ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

দল বাঁচাতে আর্জেন্টিনা থেকে নতুন মেসিকে উড়িয়ে আনছে ম্যানসিটি

অনলাইন ডেস্ক : একেবারেই শেষ সময়ে পরিবর্তন এলো পরিকল্পনায়। ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা একপ্রকার বাধ্যই হয়েছেন এমন এক পরিবর্তন নিয়ে আসতে। এক বছর আগেই সাড়ে ১২ মিলিয়ন ইউরোতে আর্জেন্টিনার নতুন তারকা ক্লদিও এচেভেরিকে কিনেছিল ম্যানসিটি। এরপর একও বছরের জন্য তাকে রেখে দেয়া হয় নিজ ক্লাব রিভারপ্লেটে। ঠিক যেমনটা ২০২২ সালে হয়েছিল হুলিয়ান আলভারেজের সঙ্গে।

আর্জেন্টিনার উঠতি এই তারকাকে স্প্যানিশ ক্লাব জিরোনায় ধারে পাঠানোর পরিকল্পনা ছিল সিটি ম্যানেজমেন্টের। তবে সেই পরিকল্পনায় পরিবর্তন এসেছে। জানুয়ারিতেই ক্লদিও এচেভেরি আসবেন ম্যানচেস্টার সিটিতে। ইনজুরি আর অফফর্মে ভুগতে থাকা সিটির জন্য ত্রাতা হবেন এচেভেরি, এমনটাই প্রত্যাশা কোচ পেপ গার্দিওলার।

এরইমাঝে রিভারপ্লেটের লাল-সাদা জার্সিতে নিজের শেষ ম্যাচটাও খেলে ফেলেছেন এচেভেরি। বিদায় জানিয়েছেন ক্লাবের ভক্ত-সমর্থকদের। আবেগজড়িত কণ্ঠে জানিয়েছেন কৃতজ্ঞতা। ক্লাব ছাড়ার আগে ২০২৪ সালে রিভারপ্লেটের হয়ে ৪ গোল ও ৬ অ্যাসিস্ট করেছেন এই তরুণ। ভুগতে থাকা রিভারপ্লেটকে লিগে ৫ম স্থানে নিয়ে আসতে বড় অবদানই রেখেছেন এই তরুণ।

আরও পড়ুনঃ   বিমান বিধ্বস্তে আহতদের চিকিৎসায় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে হটলাইন চালু

ম্যানচেস্টার সিটিতে এসেই সরাসরি মূল দলে যোগ দিতে পারেন এচেভেরি– এমনটাই জানিয়েছে একাধিক গণমাধ্যম। চলতি মৌসুমে নিজেদের সবশেষ ১২ ম্যাচের মধ্যে ম্যানচেস্টার সিটি হেরেছে ৯ ম্যাচেই। স্বাভাবিকভাবেই দলে কিছু পরিবর্তন আনতে মরিয়া গার্দিওলা। সে ধারাতেই শেষ মুহূর্তে পরিকল্পনা বদলে এচেভেরিকে ইতিহাদে নিয়ে আসছে ম্যান সিটি।

গেল বছর নভেম্বরে ক্লাদিও এচেভেরির দুর্দান্ত এক হ্যাটট্রিকে ভর করে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে ৩-০ গোলের জয় তুলে নেয় আর্জেন্টিনা। এরপরেই রাতারাতি বিশ্ব ফুটবলে হইচই ফেলে দেন এই প্রতিভাবান কিশোর। সেমিফাইনালেও গোল পেয়েছিলেন। নিজের অবিশ্বাস্য পারফরম্যান্স গুণে ১৫ বছর বয়সেই তার অভিষেক ঘটেছিল সিনিয়র ফুটবলে।

আরও পড়ুনঃ   তানোরে দুই দিনব্যাপী ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন

এরপর এই আর্জেন্টাইন কিশোরকে নিয়ে বেশ হইচই পড়ে গিয়েছিল ট্রান্সফার মার্কেটে। সর্বকালের অন্যতম সেরা তারকা লিওনেল মেসির মতোই খেলার ধরণ। তরুণ এই প্রতিভাকে দলে নিয়ে মরিয়া ছিল বার্সেলোনা, আর্সেনাল ও ম্যানসিটির মতো ক্লাব। শেষ পর্যন্ত তাকে দলে নেয় ম্যানসিটিই। এবার এক বছর বিরতি দিয়ে নিজের সেই নতুন ঠিকানায় যাচ্ছেন এচেভেরি। তবে সেখানে যে তার কাজটা সহজ হবেনা, সেটা এখনই অনুমেয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST