২৪ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

এই প্রথম হানিয়াকে হত্যার দায় স্বীকার করল ইসরায়েল

অনলাইন ডেস্ক : গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের রাজনৈতিক শাখার সাবেক প্রধান ইসমাইল হানিয়া হত্যার দায় স্বীকার করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। এর মাধ্যমে এই প্রথম হামাসের সাবেক শীর্ষ নেতাকে হত্যার দায় স্বীকার করল বিশ্বের একমাত্র এই ইহুদি রাষ্ট্র।

সোমবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে ইসরায়েল কাৎজ বলেন, “গত কয়েক দিন ধরে ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ছে হুথি বিদ্রোহীরা। আমি আমার বক্তব্যের শুরুতেই তাদের পরিষ্কারভাবে বলে দিতে চাই যে আমরা ইতোমধ্যে হামাসকে পরাজিত করেছি, হিজবুল্লাহকে পরাজিত করেছি, ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সমূহ ক্ষয়ক্ষতি করেছি , তাদের ক্ষেপণাস্ত্র উৎপাদন ব্যবস্থা ধ্বংস করেছি এবং সম্প্রতি সিরিয়ার প্রেসিডেন্ট আসাদের নেতৃত্বাধীন সরকারকে গদিচ্যুত করার মাধ্যমে ‘শয়তানের অক্ষে’ গুরুতর আঘাত হেনেছি। এখন বাকি আছে কেবল হুথি বিদ্রোহীরা। যেভাবে আমরা আমাদের অন্যান্য শত্রুদের দমন করেছি, হুথি বিদ্রোহীদের ক্ষেত্রেও সেই একই পরিণতি ঘটবে।”

আরও পড়ুনঃ   ট্রাকের ধাক্কায় দাউদাউ করে জ্বলে উঠল বাস, জীবন্ত পুড়ে ১০ জনের মৃত্যু

“আমরা হুথিদের কৌশলগত সব অবকাঠামো ধ্বংস করব, আর অতীতে যেভাবে আমরা তাদের নেতাদের খতম করেছি— তেহরানে হানিয়া, গাজায় সিনওয়ার এবং লেবাননে নাসরাল্লাহর সঙ্গে আমরা যা করেছি, সানা এবং হোদেইদা’র (হুথি বিদ্রোহীদের সর্বোচ্চ নেতা) সঙ্গেও আমরা তা ই করব।”

হামাসের রাজনৈতিক শাখার সাবেক প্রধান ইসমাইল হানিয়া ২০১১ সাল থেকে কাতারে রাজনৈতিক আশ্রয়ে ছিলেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে গত ৩১ জুলাই তেহরান গিয়েছিলেন তিনি। তেহরানে যে অতিথি ভবনে তিনি ছিলেন, সেখানে বিস্ফোরণের জেরে নিহত হন তিনি। পরে জানা গেছে, তাকে লক্ষ্য করে ড্রোন হামলা করা হয়েছিল।

আরও পড়ুনঃ   ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিলো স্পেন-নরওয়ে-আয়ারল্যান্ড

হানিয়ার হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলের দিকে অভিযোগের আঙুল তোলা হয়েছিল, কিন্তু ইসরায়েল এই অভিযোগ প্রত্যাখ্যান করেনি, আবার স্বীকারও করেনি। গতকাল সোমবার প্রথম সরাসরি হানিয়া হত্যার দায় স্বীকার করল ইসরায়েল।

হানিয়া নিহত হওয়ার পর হামাসের গাজা শাখার প্রধান ইয়াহিয়া সিনওয়ারকে শীর্ষ নেতা হিসেবে বেছে নেয় গোষ্ঠীটি। কিন্তু হানিয়া গত হওয়ার মাত্র ৩৭ দিনের মধ্যে নিহত হন সিনওয়ারও। গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান অভিযানে নিহত হন সিনওয়ার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের অগ্রযাত্রাকে আরো বেগবান করতে সবাইকে কাজ করার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা আগামী দিনের নেতৃত্ব ও দেশপ্রেমের আহ্বান ভূমিমন্ত্রীর

রাজশাহীতে দেওয়াল কেটে জুয়েলার্সে দুর্ধর্ষ চুরি: ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লুট

বাংলা টিফিন রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা পেল দেশের শীর্ষ চা বাগান ও প্রতিষ্ঠান

বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া অত্যন্ত দ্রুততার সাথে এগিয়ে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

বরেন্দ্র সভ্যতার ইতিহাস ধারণ করে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান ভূমিমন্ত্রীর

নিবিড় মনিটরিংয়ে অনিন্দ্য হজ ব্যবস্থাপনা

বিজিবির বাধার মুখে ২০ জনকে ফিরিয়ে নিলো বিএসএফ

জাতিসংঘে বাংলাদেশ : রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

১০

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

১১

দুই পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

১২

রাজশাহীর বাজারে মাছ-মুরগি আগের দামে, সবজিতে কিছুটা স্বস্তি

১৩

আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান

১৪

জুয়া প্রতিরোধ আইন,খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে সরকার

১৫

নৃশংস হত্যকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে : আসাদুল হাবিব দুলু

১৬

পাবলিক প্রসিকিউটরদের সঙ্গে আরএমপি পুলিশ কমিশনারের মতবিনিময় সভা

১৭

চার দিনের সফরে রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী

১৮

ম্যাচের আগেই মেসি বলেছিলেন, ‘৩-০ ব্যবধানে জিতবে আর্জেন্টিনা’

১৯

মান্দায় তিনদিন ব্যাপি ফল মেলার উদ্বোধন

২০

Design & Developed by: BD IT HOST