২৩ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

রাজশাহীতে গার্ল গাইডস এর মহাতাঁবু জলসা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : আজ (২৩ ডিসেম্বর) বিকাল ৪টায় নগরীর বিলশিমলাস্থ গাইড হাউজ প্রাঙ্গণে রাজশাহী অঞ্চলের বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন আয়োজিত ১১তম আঞ্চলিক গাইড ক্যাম্প-২০২৪ এর মহাতাঁবু জলসা অনুষ্ঠিত হয়। এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ।

প্রধান অতিথির বক্তৃতাকালে বিভাগীয় কমিশনার গার্ল গাইডদের প্রশিক্ষণের খোঁজ-খবর নেন। এসময় তিনি তাঁবুতে রাত যাপন না করাকে ফাঁকি দেওয়া বলে মন্তব্য করেন। প্রধান অতিথি গার্ল গাইডদের সাথে স্লোগান দেন- ‘দক্ষ গাইড গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ।’

আরও পড়ুনঃ   বাগমারার ভবানীগঞ্জ পৌরসভায় অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পর্যালোচনা মিশনের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত

অনুষ্ঠানে বিশেষের অতিথির বক্তৃতায় উপস্থিত গাইডদের উদ্দেশে রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার বলেন, আত্মিক উন্নয়নে নীতি-নৈতিকতার চর্চাটা ধরে রেখে দেশের জন্য কাজ করবোএটাই আমাদের সকলের প্রতিজ্ঞা।

উল্লেখ্য, গত ২০ ডিসেম্বর থেকে শুরু হওয়া পাঁচদিনব্যাপী এই ক্যাম্পিং এ অংশগ্রহণকারী গাইডসদের মোবাইল আসক্তির ভয়াবহতা ও প্রতিকার নিয়ে সেমিনার, তাঁবুজলসার প্রস্তুতি বাছাই, পেট্রোল ডিউটি, গ্যাজেট তৈরি ও পার্কে হাইকিং, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সেশান এবং প্রাথমিক চিকিৎসাসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

আরও পড়ুনঃ   ভারতই আনার হত্যাকাণ্ডের মূল তদন্ত করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিভাগের আটটি জেলার ৩ শত ৫০জন গাইড ও ৮০ জন গাইডার এ ক্যাম্পে অংশগ্রহণ করে। আগামী কাল সকালে তাঁবু ছাড়বে গাইডসরা।

বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের রাজশাহী আঞ্চলিক কমিশনার সিরাজুম মুনিরা এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, গাইড ক্যাম্পের কর্মকর্তা-কর্মচারীসহ ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরেন্দ্র সভ্যতার ইতিহাস ধারণ করে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান ভূমিমন্ত্রীর

নিবিড় মনিটরিংয়ে অনিন্দ্য হজ ব্যবস্থাপনা

বিজিবির বাধার মুখে ২০ জনকে ফিরিয়ে নিলো বিএসএফ

জাতিসংঘে বাংলাদেশ : রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

দুই পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

রাজশাহীর বাজারে মাছ-মুরগি আগের দামে, সবজিতে কিছুটা স্বস্তি

আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান

জুয়া প্রতিরোধ আইন,খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে সরকার

নৃশংস হত্যকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে : আসাদুল হাবিব দুলু

১০

পাবলিক প্রসিকিউটরদের সঙ্গে আরএমপি পুলিশ কমিশনারের মতবিনিময় সভা

১১

চার দিনের সফরে রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী

১২

ম্যাচের আগেই মেসি বলেছিলেন, ‘৩-০ ব্যবধানে জিতবে আর্জেন্টিনা’

১৩

মান্দায় তিনদিন ব্যাপি ফল মেলার উদ্বোধন

১৪

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণের তিনদিন ব্যাপি প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠিত

১৫

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তাদের সাক্ষাৎ

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫

১৭

রাজশাহীতে ২ লাখ ৩৩ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ৫ লাখের বেশি মানুষ

১৮

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে রাজশাহীতে সাঁড়াশি অভিযান

২০

Design & Developed by: BD IT HOST