২৩ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

অবশেষে ভারত-পাকিস্তান ম্যাচের আনুষ্ঠানিক সূচি ঘোষণা

অনলাইন ডেস্ক : গণমাধ্যমের গুঞ্জন, বিভিন্ন সূত্রের দাবি–এসব কথাতেই আটকে ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন, সূচি থেকে শুরু করে যাবতীয় হিসেব। ধীরে ধীরে অবশ্য সেসব জটিলতা কাটতে শুরু করেছে। আগেই জানা গয়েছিল, ভারত পাকিস্তানে আসছে না। টুর্নামেন্ট হবে হাইব্রিড মডেলে। যেখানে ভারতের সবকটা ম্যাচ হবে সংযুক্ত আরব আমিরাতে। এমনকি তারা সেমিফাইনাল বা ফাইনাল খেললে সেটাও সেখানেই হবে।

এবারে আরও খানিকটা সূচি সামনে এলো পাকিস্তান ক্রিকেট বোর্ডের কল্যাণে। পিসিবি প্রধান মহসিন নাকভি পাকিস্তানেই বৈঠক করেছেন আমিরাত ক্রিকেট বোর্ডের প্রধান শেখ নাহিয়ান আল মুবারাকের সঙ্গে। সেখান থেকেই জানানো হয়েছে, ২৩ ফেব্রুয়ারি রোববার আরব আমিরাতের মাঠে দেখা হবে ভারত ও পাকিস্তানের।

আরও পড়ুনঃ   ২০২৬ বিশ্বকাপে খেলা নিয়ে যা বললেন মেসি

যদিও ঠিক কোন ভেন্যুতে খেলা হচ্ছে তা জানানো হয়নি। পিসিবি মুখপাত্র আমির মীর বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফির নিরেপেক্ষ ভেন্যু হিসেবে পিসিবি সংযুক্ত আরব আমিরাতকে বেছে নিয়েছে।’

আগেই জানা গিয়েছিল, আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৯ মার্চ পর্দা নামবে টুর্নামেন্টটির। গণমাধ্যমের প্রতিবেদন বলছে, ১৯ ফেব্রুয়ারি আসরের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে আয়োজক পাকিস্তান। ম্যাচটি হবে করাচিতে।চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত-পাকিস্তানের মধ্যকার হাই-ভোল্টেজ ম্যাচটির জন্য অবশ্য বিবেচনায় সবার চেয়ে এগিয়ে আছে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম।

আরও পড়ুনঃ   হার দিয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু বার্সেলোনার

সম্ভাব্য সূচি অনুযায়ী তিনটি করে ম্যাচ হবে রাওয়ালপিন্ডি ও করাচিতে। এ ছাড়া একটি সেমিফাইনাল ও ফাইনালসহ পাঁচটি ম্যাচ হবে লাহোরে। ভারত-পাকিস্তান ম্যাচসহ তিনটি খেলা নিরপেক্ষ ভেন্যুতে হবে। তবে ভারত শেষ চারে উঠে গেলে প্রথম সেমিফাইনাল হবে নিরেপেক্ষ ভেন্যুতে। প্রথম সেমি হবে ৪ই মার্চ এবং দ্বিতীয় সেমিফাইনাল ৫ই মার্চ।

এছাড়া ভারত ফাইনালে পৌঁছে গেলে লাহোর থেকে সরে গিয়ে আগামী ৯ মার্চ নিরপেক্ষ ভেন্যুতে হবে শিরোপা নির্ধারণী ম্যাচ। দ্বিতীয় সেমিফাইনাল ও ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় ফুটবল খেলার বিরোধ মিমাংসা করতে গিয়ে শিক্ষার্থী খুন

ঢাকাগামী সিল্কসিটি লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

পাবনায় যমুনা নদীতে গোসলে নেমে দুই স্কুলছাত্র নিখোঁজ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৮

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক করতে পারলেই জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের চেতনা বাস্তবায়িত হবে : তথ্যমন্ত্রী

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে গ্রেপ্তার ২

গোদাগাড়ীতে উপজেলা প্রশাসনের সঙ্গে সংসদ সদস্য ও নেসকো চেয়ারম্যানের মতবিনিময়

১০

ভাঙ্গায় মাচা থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

১১

বেনাপোল দিয়ে সাড়ে ৮ মাস পর ভারত থেকে এল কাঁচামরিচ

১২

হিমাগারে আলু সংরক্ষণে প্রতি কেজি ভাড়া সর্বোচ্চ ৪ টাকা নির্ধারণের দাবি চাষি-ব্যবসায়ীদের

১৩

বিশ্বব্যাপী বাংলাদেশের অবস্থান সবসময় শান্তির পক্ষে : প্রধানমন্ত্রী

১৪

সাংবাদিকের ওপর হামলা স্বাধীন সাংবাদিকতার ওপর আঘাত : আব্দুল আউয়াল

১৫

জুলাই অভ্যুত্থানের অর্জন, বর্জন ও বিসর্জন

১৬

দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, দেশবাসীর কাছে দোয়া চাইলেন

১৭

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত অন্তত ৭

১৮

ট্রাম্পকে কেন ইরান যুদ্ধ থেকে পিছু হটার আহ্বান জানাচ্ছে সৌদি?

১৯

রাজশাহীতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অনুদানের অর্থ বিতরণ

২০

Design & Developed by: BD IT HOST