২০ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

দ্য ইকোনমিস্টের ‘বর্ষসেরা দেশ’ বাংলাদেশ

অনলাইন ডেস্ক : বিগত বছরগুলোর মতো এ বছরও বর্ষসেরা দেশের (কান্ট্রি অব দ্য ইয়ার) তালিকা প্রকাশ করেছে যুক্তরাজ্যের সাপ্তাহিক সাময়িকী দ্য ইকোনমিস্ট; আর এবারের তালিকায় শীর্ষ দেশের স্থান পেয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য ইকোনমিস্ট। সেখানে বলা হয়েছে, বর্ষসেরা দেশের তালিকা প্রস্তুতের ক্ষেত্রে বিত্ত, সুখ কিংবা নৈতিকতার মানদণ্ডকে সেভাবে হিসেবে ধর্তব্যে আনা হয়নি, বরং ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে, অর্থাৎ গত ১২ মাসে যেসব দেশ সবচেয়ে বেশি উন্নতি করেছে সেগুলোর ভিত্তিতেই প্রস্তুত করা হয়েছে বর্ষসেরা দেশের এই তালিকা।

ইকোনোমিস্টের ২০২৪ সালের বর্ষসেরা দেশের চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছে ৫টি দেশ। এসব দেশের মধ্যে শীর্ষ বা এক নম্বরে আছে বাংলাদেশ, দ্বিতীয় স্থানে রয়েছে সিরিয়া। এছাড়া তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে আর্জেন্টিনা, দক্ষিণ আফ্রিকা এবং পোল্যান্ড।

প্রতিবেদনে বাংলাদেশ সম্পর্কে বলা হয়েছে, “আমাদের এবারের বিজয়ী বাংলাদেশ, যারা এক স্বৈরশাসককে উৎখাত করেছে। আগস্টে ছাত্রদের নেতৃত্বে রাজপথে আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়, যিনি সাড়ে ১৭ কোটি জনসংখ্যার দেশটি ১৫ বছর ধরে শাসন করছিলেন। দেশের স্বাধীনতার নায়কের কন্যা হিসেবে তিনি এক সময় অর্থনৈতিক প্রবৃদ্ধির নেতৃত্ব দিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে তিনি দমন শুরু করেন, নির্বাচনে কারচুপি করেন, বিরোধীদের কারাগারে পাঠান এবং নিরাপত্তা বাহিনীকে আন্দোলনকারীদের ওপর গুলি চালানোর নির্দেশ দেন। তার শাসনামলে বিশাল অংকের অর্থ আত্মসাৎ হয়েছে।”

আরও পড়ুনঃ   লেবাননে ইসরায়েলের ব্যাপক বিমান হামলা

বাংলাদেশে ক্ষমতার পালাবদলের সময় বরাবরেই প্রতিশোধমূলক সহিংসতা ঘটে থাকে বলে উল্লেখ করা হয়েছে ইকোনোমিস্টের প্রতিবেদনে। প্রধান বিরোধী দল বিএনপিকে একটি দুর্নীতিগ্রস্ত দল হিসেবে অভিহিত করার পাশাপাশি ইসলামি চরমপন্থাকে হুমকি হিসেবেও চিহ্নিত করা হয়েছে।

“তবে এখন পর্যন্ত তাদের পরিবর্তন আশাব্যঞ্জক। শান্তিতে নোবেল পুরস্কার জয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সেখানে রয়েছে একটি অস্থায়ী সরকার, যা ছাত্র, সেনাবাহিনী, ব্যবসায়ী ও নাগরিক সমাজের সমর্থন পেয়েছে। এই সরকার শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করেছে এবং অর্থনীতিকে স্থিতিশীল করেছে।”

তবে বর্তমান বাংলাদেশে বর্তমানে ক্ষমতাসীন অন্তর্বর্তী সরকারের সামনের পথ ‘মসৃন নয়’ বলে মন্তব্য করেছে ইকোনমিস্ট। প্রতিবেশী রাষ্ট্র ভারতের সঙ্গে সম্পর্কের উন্নয়ন এবং একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের আয়োজন করা যে আসন্ন ২০২৫ সালে এ সরকারের সবচেয়ে বড় দু’টি চ্যালেঞ্জ হয়ে উঠবে— তাও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

আরও পড়ুনঃ   ইসরায়েলের নেতৃত্ব দেওয়ার “যোগ্য নন” নেতানিয়াহু

“২০২৫ সালে এই সরকারকে ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক করতে হবে এবং কবে নাগাদ নির্বাচন আয়োজন করা হবে তা নির্ধারণ করতে হবে। এর আগে নিশ্চিত করতে হবে যে দেশটির বিচারব্যবস্থা নিরপেক্ষভাবে চলছে এবং বিরোধী দলগুলোকে সংগঠিত হওয়ার সময় দেওয়া হয়েছে। এর কোনোটিই সহজ হবে না।”

‘তবে, এসব সত্ত্বেও একজন স্বৈরশাসককে ক্ষমতাচ্যুত করা এবং আরও উদার সরকার গঠনের পথে অগ্রসর হওয়ার জন্য আমাদের এ বছরের সেরা দেশ বাংলাদেশ।’

এই তালিকায় সিরিয়ার ২য় স্থানে উঠে আসার পেছনে মূল ভূমিকা রেখেছে প্রেসিডেন্ট বাশার আল আসাদের সাম্প্রতিক ক্ষমতাচ্যুতি। এ ছাড়া, অর্থনৈতিক সংস্কারের জন্য আর্জেন্টিনা, স্বৈরাচারি ও দুর্নীতিগ্রস্ত সরকারের বিপক্ষে গিয়ে নতুন সরকার গঠনের জন্য দক্ষিণ আফ্রিকা ও পোল্যান্ড দ্য ইকোনমিস্টের চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছে।

২০২৩ সালের বিজয়ী ছিল গ্রীস। দেশটি দীর্ঘ আর্থিক সংকট থেকে নিজেদের টেনে তোলায় এবং একটি সংযত মধ্যপন্থী সরকার পুনর্নির্বাচিত করায় সেরা দেশ নির্বাচিত হয়।

এর আগের বছরগুলোর বিজয়ীদের মধ্যে রয়েছে কলম্বিয়া (গৃহযুদ্ধ অবসানের জন্য), ইউক্রেন (রাশিয়ার আগ্রাসনের প্রতিরোধের জন্য) এবং মালাউই (গণতন্ত্রায়নের জন্য)।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীর নতুন পুলিশ সুপার মামুন অর রশিদ

আফগানিস্তানে ২৪ লাখ মেয়ের স্কুল-শিক্ষায় বাধা

যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমে আসবে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

একযোগে পুলিশের ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর

সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ ৬ শ্রমিকের মৃত্যু

আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবি

রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

মিডিল চরে যাতায়াতকারীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান

নগরীতে চুরি হওয়া যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার

১০

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

১১

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা

১২

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা

১৩

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

১৫

রাষ্ট্রপতি নির্বাচন : মির্জা ফখরুলের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি

১৬

এক পাইলট গাঁজা সেবন করে ধরা, সবার জন্য পরীক্ষা বাধ্যতামূলক এয়ার ইন্ডিয়ার

১৭

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

১৮

শিক্ষাই শিশু-যুবাদের জীবন বদলের অন্যতম হাতিয়ার: জেলা প্রশাসক

১৯

রাষ্ট্রপতি নির্বাচন : ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র জমা

২০

Design & Developed by: BD IT HOST