১৯ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

১৪ বছর পর অক্ষয়ের সঙ্গে জুটি বাঁধছেন এই অভিনেত্রী

অনলাইন ডেস্ক : প্রিয়দর্শনের পরিচালনায় ‘ভূত বাংলো’ ছবিতে মুখ্যভূমিকায় আছেন বলিউডের অক্ষয় কুমার। ইতোমধ্যে অক্ষয়-প্রিয়দর্শনের এই ছবি দেখতে মুখিয়ে দর্শকেরা। এরই মধ্যে নতুন খবর, ভামিকা গাব্বির পর ‘ভূত বাংলো’-তে ধরা দেবেন বলিউডের আরেক অভিনেত্রী।

এর আগে ছবির পোস্টার মুক্তি পাওয়ার পর দেখা যায় অদ্ভুতুড়ে নীলচে রঙের আবহ; যেন গা ছমছমে অবস্থা। সেই আধাঁর সামান্য কাটছে অক্ষয়ের হাতে ধরা এক ছোট্ট লণ্ঠনের আলোয়; এক প্রাসাদের গেটের ওপর বসে আছেন খিলাড়ি কুমার।

আরও পড়ুনঃ   হলিউড অভিনেত্রী পামেলার মর্মান্তিক মৃত্যু

অভিনেতার পরনে সাদা শার্ট, একরঙা ধুতির সঙ্গে হাফ জ্যাকেট। গলায় বাঁধা লাল রুমাল- যেটি হাওয়ায় উড়ছে। লণ্ঠনের আলোয় চোখ কুঁচকে কিছু যেন দেখার চেষ্টা করছেন বলি-অভিনেতা। নজর কেড়েছে অক্ষয়ের পেছনে সামান্য আভাস পাওয়া এক বিশাল পুরোনো আমলের প্রাসাদ। নতুন ছবির খবর প্রকাশ্যে আসা মাত্রই তা মুহূর্তের মধ্যে ছড়িয়ে যায় সামাজিক মাধ্যমে। এর সঙ্গে তুমুল হইচই শুরু হয়েছে নেটিজেনদের মাঝে।

আরও পড়ুনঃ   বিজয়ের সঙ্গে প্রেম ভাঙতেই ইঙ্গিতপূর্ণ বার্তা তামান্নার

এবার জানা গেল, ছবিতে অক্ষয়ের সঙ্গে থাকছেন অভিনেত্রী তাবু। ২০০০ সালে ‘হেরা ফেরি’ ছবির পর ফের একবার একসঙ্গে কাজ করতে চলেছেন দুই তারকা। সবকিছু ঠিকঠাক থাকলে দীর্ঘ ১৪ বছর পর অক্ষয় কুমার ও প্রিয়দর্শনের ছবিতে দেখা যাবে তাবুকে।

এদিকে মুম্বাই সংবাদমাধ্যম সূত্রে খবর, ২০২৫-এর এপ্রিলে শ্যুটিং শেষ হবে এই ছবির; এবং ২০২৬-এ মুক্তি পেতে চলেছে ‘ভূত বাংলো’।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১১

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৩

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৪

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৮

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৯

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

২০

Design & Developed by: BD IT HOST