২ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

ক্ষেতে বিষ প্রয়োগে অর্ধশতাধিক কবুতরের মৃত্যু

অনলাইন ডেস্ক : বরগুনার তলতলী উপজেলায় একটি মুগ ডাল ক্ষেতে বিষ মেশানো খাবার খেয়ে এলাকার বিভিন্ন খামারির প্রায় অর্ধশতাধিক কবুতর মারা যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মো. নুর হোসেন নামে স্থানীয় এক কৃষকের নামে ক্ষেতে বিষ মেশানো খাবার দেওয়ার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২ এপ্রিল) তালতলী উপজেলার ৬ নম্বর নিশানবাড়িয়া ইউনিয়নের ৭ নম্বর তেঁতুল বাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার তেঁতুল বাড়িয়া এলাকার কৃষক নুর হোসেন মুগ ডাল ক্ষেতে বিষ মেশানো চাল ও ভাত ছড়িয়ে ছিটিয়ে রেখেছিল। সেই ক্ষেতে স্থানীয় কৃষক বাচ্চুর খামারের কবুতর ও আশপাশের আরও দু-একজনের কবুতরসহ প্রায় অর্ধশতাধিক কবুতর বিষ মেশানো খাবার খেয়ে মারা যায়।

ভুক্তভোগীদের মধ্যে কবুতর খামারি ও কৃষক মো. বাচ্চু বলেন, প্রতিবেশী নুর হোসেন বিষ মেশানো চাল ও ভাত আমার মুগডাল ক্ষেতে ফেলে রেখেছিল। ওই খাবার খেয়ে বাচ্চাসহ আমার ১৭টি কবুতর মারা গেছে। মারা যাওয়া কবুতরের অনেকগুলো ডিম নষ্ট হয়ে গেছে। এছাড়া আশপাশের আরও কয়েকজনের কবুতর মারা গেছে। নুর হোসেনের সঙ্গে আমাদের বাড়ির হাঁটার পথ নিয়ে একটু মনোমালিন্য থাকলেও কী কারণে তিনি এ কাজ করেছে তা আমার জানা নেই।

আরও পড়ুনঃ   নওগাঁয় মাইক্রোবাসচালককে কুপিয়ে হত্যা: জমি নিয়ে দ্বন্দ্ব

অভিযোগের বিষয় অস্বীকার করে মো. নুর হোসেন বলেন, আমি ক্ষেতে কোনো ধরনের বিষ প্রয়োগ করা খাবার দেইনি। এছাড়াও আমার মুগ ডাল ক্ষেতে পানি জাতীয় কীটনাশক প্রয়োগ করেছি। তবে কোনো বিষ প্রয়োগ করিনি যে, ক্ষেতের খাবার খেয়ে কবুতর মারা গেছে।

আরও পড়ুনঃ   ভোটার উদ্বুদ্ধকরণে রাজশাহীতে জেলা তথ্য অফিসের ভ্রাম্যমাণ ট্রাকে সংগীতানুষ্ঠান

এ বিষয়ে বরগুনার এনিমেল লাভার্স টিমের লিডার আরিফ রহমান বলেন, এ ঘটনার খবর পেয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলকে অবগত করেছি। এছাড়া যা খেলে পশু পাখির মৃত্যু হতে পারে এমন কিছু ফসলের ক্ষেতে প্রয়োগ থেকে বিরত রাখতে আমাদের টিমের সদস্যরা বিভিন্ন এলাকায় কৃষকদের সচেতন করতে কাজ করেন।

তালতলী বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. মতিয়ার রহমান বলেন, ক্ষেতে বিষ প্রয়োগ করায় বন্য পাখি ও কবুতর মৃত্যুর খবর পেয়েছি। আইনগত ব্যবস্থা গ্রহণ করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হবে।

এ বিষয়ে তালতলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে নগরীতে দোয়া ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ

নওগাঁর ধামইরহাট থেকে হত্যা মামলার আসামী গ্রেফতার

জয়পুরহাটে ধর্ষন মামলার প্রধান আসামি গ্রেফতার

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে গ্রেপ্তার ৩

মাস্তুল ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে – ভূমিমন্ত্রী

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪

শিগগিরই হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হবে : ট্রাম্প

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ২০, হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন প্রধানমন্ত্রীর

১০

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

১১

নগরীতে ছাত্রীকে ইভটিজিং ও হয়রানির ঘটনায় ১ ঘণ্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার 

১২

নাটোরর সিংড়ায় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

১৩

আই.এইচ.টি ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাধারণ সভা

১৪

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

১৫

দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদ

১৬

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

১৭

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নগরীতে বিশেষ টিমের পৃথক অভিযানে ৩ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

১৯

রাজশাহীর নতুন পুলিশ সুপার মামুন অর রশিদ

২০

Design & Developed by: BD IT HOST