১৭ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

বিয়ের জন্য কেমন পাত্র চান, জানালেন ববি

অনলাইন ডেস্ক : ঢাকাই চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। এক যুগেরও বেশি সময় ধরে শোবিজে পথচলা এই নায়িকার। শুরুটা মডেলিং দিয়ে হলেও পরবর্তীতে ব্যস্ত হয়ে পড়েন বড় পর্দায়। কিন্তু এর বাইরেও নায়িকার ব্যক্তিগত জীবন নিয়ে আগ্রহ রয়েছে অনুরাগীদের; বিশেষ করে, ববির বিয়ে নিয়ে।

বিয়ে সংক্রান্ত বিষয় নিয়ে গণমাধ্যমে বহুবার প্রশ্নের মুখোমুখি হয়েছেন ইয়ামিন হক ববি। মাস কয়েক আগে এক সাক্ষাৎকারে ববি বলেছিলেন, বর পেলেই নাকি বিয়ে করবেন নায়িকা। এবার জানা গেল, বিয়ের জন্য পাত্র হিসেবে কেমন মানুষ চান ববি।

সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে ববিকে তার ব্যক্তিগত জীবন নিয়ে নানান কথা বলতে শোনা যায়। নায়িকার কাছ থেকে প্রাপ্য ভালোবাসা ঠিক কাদের জন্য বরাদ্দ, সেটিও বলেন অকপটে। নায়িকার কথায়, ‘আমার আসলে সবচাইতে বেশি ভালোবাসা বাবার জন্য। ওইটার থেকে কেউ বেশি পেয়েছ কিনা আমি জানি না, তারপর হচ্ছে আমার কাজ। এরপর জায়গা করে নিয়েছে আমার দুই বোনের চার সন্তান। এরাই আমার ট্রু লাভ।’

আরও পড়ুনঃ   ‘বিয়ে করতে চাই না, তবে একজন সঙ্গী চাই’

একপর্যায়ে বিয়ে প্রসঙ্গ নিয়ে আলাপে আসেন ববি। বিয়ের জন্য পাত্র হিসেবে কেমন মানুষ চান, এমনটাই জানিয়ে দেন তিনি। ববির কথায়, ‘প্রথমত তাকে মানুষ হতে হবে, তার মধ্যে মানুষ্যবোধটা থাকতে হবে। আমার প্রাধান্য দেবে, আমাকে বুঝবে। গায়ের রং নিয়ে আপত্তি নেই। আমি এটা নিয়ে কখনও আপত্তি করি না, এটা খুবই অপছন্দ। যখন জিজ্ঞাসা করে, ‘সাদা-কালো’ বিষয়টা খুব অপছন্দ করি। আমার একটু লম্বা মানুষ পছন্দ, আমার বাবাও লম্বা ছিলেন।’

আরও পড়ুনঃ   বিয়ের পাঁচ মাসের মাথায় মা হতে চলেছেন শোভিতা

উল্লেখ্য, কিছুদিন আগেই কে এ নিলয় পরিচালিত ‘বউ’ নামে একটি সিনেমায় যুক্ত হওয়ার খবর জানান ববি। এরপর ‘তছনছ’ নামে একটি নতুন সিনেমায় কাজ করছেন বলেও শোনা যাচ্ছে। এখন ক্যারিয়ার নিয়ে যে অনেকটাই ফোকাসড রয়েছেন এই নায়িকা তা বোঝা যাচ্ছে। পর পর দুটি ছবিতে কাজ করায় ক্যারিয়ারে তিনি ঘুরে দাঁড়াবেন বলে গণমাধ্যমে সম্প্রতি আশাবাদ ব্যক্ত করেন ববি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদের তৃতীয় অধিবেশন বসছে আজ

সার সংকট নেই, কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা : রাজশাহীর ডিসি

জাপানি ভাষা শিক্ষা ও দক্ষতা উন্নয়ন প্রতিষ্ঠান রাজশাহীতে স্থাপনে আগ্রহ

মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প : ববি হাজ্জাজ

শিক্ষার্থীদের বেশি করে গাছের চারা রোপনের পরামর্শ রাজশাহী রেঞ্জ ডিআইজির

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী

প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

ভূবনমোহন পার্কের অবৈধ স্থাপনা দখলমুক্ত করলো রাসিক

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১০

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

১১

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

১২

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

১৩

সাদা শাড়িতেও মোহময়ী মিম

১৪

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

১৫

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

১৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

১৭

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১৮

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১৯

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST