১৬ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

মহান বিজয় দিবস উপলক্ষে নগর জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর উদ্যোগে আজ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে নগরীতে বর্ণাঢ্য বিজয় র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিজয় র‍্যালীটি আজ সকাল ৯টায় আলুপট্টি মোড় থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাহেব বাজার জিরো পয়েন্টে আলোচনা সভার মাধ্যমে শেষ হয়। এরপুর্বে নগরীর হেতেম খাঁ, জাদুঘর মোড়, লক্ষীপুর ও বিন্দুর মোড় রেলগেট থেকে বিভিন্ন থানা ভিত্তিক র‍্যালি বের হয়ে আলুপট্টি মোড়ে এসে প্রধান র‍্যালীর সাথে মিলিত হয়।

আজকের বিজয় র‍্যালী ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরীর আমীর জননেতা মাওলানা ড. কেরামত আলী। রাজশাহী মহানগরীর সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডলের সঞ্চালনায় বিজয় র‍্যালী ও আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগরীর নায়েবে আমীর এডভোকেট আবু মোহাম্মদ সেলিম, সহকারী সেক্রেটারি অধ্যাপক শাহাদাৎ হোসাইন, সাংগঠনিক সেক্রেটারি জসিম উদ্দিন সরকার, শিল্প ও বাণিজ্য সম্পাদক সারওয়ার জাহান প্রিন্স, প্রকাশনা সম্পাদক সিরাজুল ইসলাম, অফিস সম্পাদক তৌহিদুর রহমান সুইট, প্রচার ও মিডিয়া সম্পাদক আশরাফুল আলম ইমন, সমাজ কল্যাণ সম্পাদক কামরুজ্জামান সোহেল, যুব সম্পাদক সালাহউদ্দিন আহমেদ সহ রাজশাহী মহানগরীর কর্মপরিষদ সদস্য ও থানা আমীর বৃন্দ।

আরও পড়ুনঃ   এনসিপির নতুন আর্থিক ও তহবিল পরিচালনা নীতিমালা প্রকাশ

সভাপতির বক্তব্যে মাওলানা ড. কেরামত আলী বলেন, স্বাধীনতার ৫৩ বছর পেরিয়ে গেলেও প্রকৃত অর্থে জনগণের কাঙ্ক্ষিত স্বাধীনতা অর্জিত হয়নি। প্রিয় বাংলাদেশের স্বাধীনতা রক্ষা ও জাতিকে আত্মনির্ভরশীল রাখতে আমাদের শপথ নিতে হবে এবং আধিপত্যবাদী ও ষড়যন্ত্রকারী অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান এবং একটি উন্নত, সমৃদ্ধ ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনের প্রত্যাশা ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ   জাতির প্রত্যাশার বাইরে সরকারকে কাজ না করার আহ্বান: জামায়াতের আমির

এডভোকেট আবু মোহাম্মদ সেলিম বলেন, “আমরা এমন একটি রাষ্ট্র চাই, যেখানে সব ধর্মের মানুষ স্বাধীনভাবে বসবাস করতে পারবে। জামায়াতে ইসলামী কল্যাণমূলক রাষ্ট্র গঠনে বদ্ধপরিকর।

ইমাজ উদ্দীন মণ্ডল বলেন, আমাদের বিজয় অর্জিত হয়েছে রক্ত দিয়ে। এই স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখতে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করতে হবে।

অধ্যাপক শাহাদাত হোসাইন বলেন, দেশের স্বাধীনতা রক্ষায় আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এবং দেশের সার্বভৌমত্বের জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে দেওয়াল কেটে জুয়েলার্সে দুর্ধর্ষ চুরি: ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লুট

বাংলা টিফিন রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা পেল দেশের শীর্ষ চা বাগান ও প্রতিষ্ঠান

বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া অত্যন্ত দ্রুততার সাথে এগিয়ে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

বরেন্দ্র সভ্যতার ইতিহাস ধারণ করে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান ভূমিমন্ত্রীর

নিবিড় মনিটরিংয়ে অনিন্দ্য হজ ব্যবস্থাপনা

বিজিবির বাধার মুখে ২০ জনকে ফিরিয়ে নিলো বিএসএফ

জাতিসংঘে বাংলাদেশ : রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

দুই পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

১০

রাজশাহীর বাজারে মাছ-মুরগি আগের দামে, সবজিতে কিছুটা স্বস্তি

১১

আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান

১২

জুয়া প্রতিরোধ আইন,খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে সরকার

১৩

নৃশংস হত্যকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে : আসাদুল হাবিব দুলু

১৪

পাবলিক প্রসিকিউটরদের সঙ্গে আরএমপি পুলিশ কমিশনারের মতবিনিময় সভা

১৫

চার দিনের সফরে রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী

১৬

ম্যাচের আগেই মেসি বলেছিলেন, ‘৩-০ ব্যবধানে জিতবে আর্জেন্টিনা’

১৭

মান্দায় তিনদিন ব্যাপি ফল মেলার উদ্বোধন

১৮

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণের তিনদিন ব্যাপি প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠিত

১৯

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তাদের সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST