১৫ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

ভাঙ্গায় কলেজ ছাত্রীকে গণধর্ষণ মামলার ২ আসামি গ্রেফতার : আদালতে প্রেরণ

ভাঙ্গা প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা থানার পাশে এক কলেজ ছাত্রীকে গণধর্ষনের ঘটনায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আজিমনগর এলাকা থেকে দুই ধর্ষনকারীকে আটক করে দুপুরে ১৬৪ ধারায় জবানবন্দির জন্য তাদেরকে ফরিদপুর আদালতে প্রেরণ করেছে। এঘটনায় ভুক্তভোগীর বড় বোন কুুলসুম বেগম বাদী হয়ে চার জনকে আসামি করে ভাঙ্গা থানায় একটি গণধর্ষণ মামলা করেন।

গনধর্ষনের শিকার ওই কলেজ ছাত্রী গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাটিকামারী কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী।

আটককৃতরা হচ্ছে ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের ঘোষ গ্রামের গিয়াস উদ্দিনের পুত্র মোঃ জুয়েল রানা (৩১) ও একই এলাকার মতিউর রহমান (৩০)।

আরও পড়ুনঃ   দুর্নীতি প্রমাণ করতে পারলে সম্পত্তি লিখে দেব : বেনজীর

মামলার সূত্রে জানা যায়, গত ৪ ডিসেম্বর ওই কলেজ ছাত্রী ডাক্তার দেখানোর জন্য ফরিদপুরে গেলে সেখানে তার পূর্ব পরিচিত শিলা নামের এক মহিলা তাকে ফুসলিয়ে ভাঙ্গা থানার পাশে গ্রীন হাসপাতালের উপরে তিনতলায় শিল্পী আফরোজীর ফ্লাটে নিয়ে যায়। সেখানে অবস্থানরত দুই যুবক ওই মহিলার সহায়তায় রাতভর কলেজ ছাত্রীকে জোরপূর্বক গণধর্ষণ করে। পরদিন বিষয়টি মেয়েটি তার পরিবারের কাছে জানালে তার বড় দুই বোনের সহায়তায় ভাঙ্গা থানায় একটি গণধর্ষণ মামলা করেন। পরে ছাত্রীকে মেডিকেল পরীক্ষার জন্য ফরিদপুরের মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুনঃ   পুলিশের অভিযানে ১২৫ লিটার চোলাই মদ উদ্ধার: গ্রেপ্তার ১

এ ঘটনায় ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোকসেদুর রহমান জানান, গত ৭ ডিসেম্বর ভাঙ্গা থানা এলাকায় ১৭ বছর বয়সের এক ছাত্রী গণধর্ষণের শিকার হয়েছে। এঘটনায় জুয়েল ও মতিউর নামে দুই যুবককে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেছি। তারা ২জন ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী

বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

নগরীতে পথহারা দুই মাদ্রাসা ছাত্র উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাসিকের স্বাস্থ্যকর্মীদের মাঝে রেড ক্রিসেন্টের ব্যাগ বিতরণ

নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর বৃক্ষরোপণ ও বিতরণ

বানেশ্বরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত আহত ২

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রুয়েটে ফায়ার সেফটি এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১০

রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

১১

জেলা পরিষদ প্রশাসককে কমেলা হক ডিগ্রি কলেজের ফুলেল শুভেচ্ছা

১২

রাজশাহী কোর্ট একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

১৩

নগরীতে পৈতৃক সম্পত্তির বিরোধে হত্যাচেষ্টার অভিযোগ, হাসপাতালে আহত বয়েজ উদ্দিন

১৪

বিশ্ব তামাকমুক্ত দিবসের দাবি : ধূমপায়ীদের চাকুরিতে অযোগ্য বিবেচনার

১৫

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৬

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

১৭

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক মেসির, আর্জেন্টিনার উড়ন্ত সূচনা

১৮

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

১৯

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

২০

Design & Developed by: BD IT HOST