১৫ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

গ্রিস উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে মৃত ৫, নিখোঁজ আরও ৪০

অনলাইন ডেস্ক : গ্রিসের গাভডোস উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে পাঁচজন নিহত হয়েছেন। নৌকাডুবির পর ৩৯ জনকে উদ্ধার করা হয়েছে। তবে এখনও ৪০ জন নিখোঁজ রয়েছেন বলে জানা যাচ্ছে।

শনিবার (১৪ ডিসেম্বর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

গ্রিসের কোস্টগার্ডের দেওয়া তথ্য মতে, ক্রিটের দক্ষিণে অবস্থিত গ্রীক দ্বীপ গাভডোস উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে যাওয়ার পরে পাঁচজন মারা গেছেন। এই ঘটনায় আরও ৪০ জন নিখোঁজ রয়েছেন এবং ৩৯ জনকে উদ্ধার করা হয়েছে।

শনিবার মধ্যরাতের পরপরই নৌকাটি ডুবে যাওয়ার পর গাভডোসের দক্ষিণে জাহাজ ও বিমানের সমন্বয়ে বড় উদ্ধার অভিযান চালানো হয় বলেও কোস্টগার্ড জানিয়েছে।

শনিবার পৃথক ঘটনায় মাল্টার পতাকাবাহী পণ্যবাহী জাহাজ গাভডোস থেকে প্রায় ৪০ নটিক্যাল মাইল (৭৪ কিমি) দূরে যাত্রা করা একটি নৌকা থেকে ৪৭ অভিবাসীকে উদ্ধার করেছে। অন্যদিকে এই দ্বীপ থেকে প্রায় ২৮ নটিক্যাল মাইল (৫২ কিমি) দূরে অন্য আরও ৮৮ জনকে উদ্ধার করেছে একটি ট্যাংকার।

আরও পড়ুনঃ   রেকর্ডভাঙা তাপে পুড়ছে ফ্রান্স, পর্তুগাল, স্পেন ও যুক্তরাজ্য

প্রাথমিক তথ্য অনুযায়ী, উত্তর আফ্রিকার দেশ লিবিয়া থেকে এসব নৌকা একসঙ্গে ছেড়েছিল বলে কোস্টগার্ড কর্মকর্তারা মনে করছেন।

এর আগে গত নভেম্বরের শেষের দিকে তুরস্কের উপকূল থেকে অভিবাসীদের নিয়ে গ্রিসে পাড়ি দেওয়ার সময় দুইটি নৌকা ডুবে অভিবাসী মৃত্যুর ঘটনা ঘটে। এতে সেসময় উদ্বেগ জানিয়েছিল জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।

গত ৩০ নভেম্বর দেওয়া এক বিবৃতিতে ইউএনএইচসিআর জানায়, নভেম্বরে নৌকা ডুবে মোট ১৭ জন মারা গেছেন। সব মিলিয়ে চলতি বছরে এই রুটে ৪৫ জন অভিবাসীর মৃত্যু হয়েছে।

এদিকে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ নভেম্বর পর্যন্ত অন্তত ৫৬ হাজার অভিবাসী গ্রিসে পৌঁছেছেন। তাদের বেশিরভাগই দেশটিতে গেছেন সমুদ্র পাড়ি দিয়ে। এই সংখ্যাটি গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ।

আরও পড়ুনঃ   লেবাননে যুদ্ধবিরতির জন্য যে শর্ত দিলো মোসাদ

গ্রিক সরকার ধারণা করেছিল, চলতি বছর হয়তো সব মিলিয়ে ৫০ হাজার অভিবাসী দেশটিতে আসতে পারেন। কিন্তু বছর শেষ হওয়ার আরও মাসখানেক বাকি থাকলেও অভিবাসীর সংখ্যা তাদের অনুমান ছাড়িয়ে গেছে।

মূলত এই বছর অভিবাসীদের সংখ্যা বেড়ে যাওয়ার জন্য মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে দায়ী করেছে গ্রিক কর্তৃপক্ষ। লিবিয়া থেকে গ্রিসের দক্ষিণের দ্বীপ ক্রিট পর্যন্ত দীর্ঘ এবং বিপজ্জনক ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টারত মানুষের সংখ্যাও বেড়েছে। অনেক অভিবাসী তুরস্ক থেকে পূর্ব এজিয়ান দ্বীপগুলোতে পৌঁছাতে মানবপাচারকারীদের অর্থও দিয়ে থাকেন।

২০১৪ সাল থেকে এ পর্যন্ত তুরস্ক এবং গ্রিসের মধ্যকার পূর্ব ভূমধ্যসাগরীয় অভিবাসন রুটে শিশুসহ অন্তত আড়াই হাজারেরও বেশি অভিবাসী মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন। এসব অভিবাসীদের বেশিরভাগই সংঘাত ও দারিদ্র্য থেকে পালিয়ে ইউরোপে আসতে চেয়েছিলেন ভাগ্য বদলের আশায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই দিনে দ্বিতীয়বারের মতো আন্দোলনে নামার হুমকি ককরোচ পার্টির

বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ

রুয়েটে এমএসই ডে অনুষ্ঠিত

নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড

রুয়েটে যোগদান করলেন প্রো-ভিসি অধ্যাপক ড. মো. আখতার হোসেন

অপহরণ মামলার কিশোরী ভিকটিম তাসনিমকে লক্ষীপুর এলাকা থেকে উদ্ধার

নগরীতে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

১০

সমাজে শ্রেণি বৈষম্য দূর করতেই এ সরকার কাজ করে যাচ্ছে : ভূমিমন্ত্রী

১১

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ

১২

রাবিতে সংঘর্ষ-উত্তেজনায় অস্থির ক্যাম্পাস

১৩

হারানো ৫০টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল পুলিশ

১৪

স্বাস্থ্য ব্যবস্থাপনা ও জনমিতিক লভ্যাংশ অর্জন

১৫

হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা

১৬

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

১৭

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

১৮

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

১৯

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

২০

Design & Developed by: BD IT HOST