১৪ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

জেল থেকে বের হয়েই স্ত্রীর কান্না থামালেন আল্লু অর্জুন

অনলাইন ডেস্ক : শনিবার সকালে হায়দরাবাদের জুবিলি হিলস চত্বরে যেন জনঅরণ্য। জামিনে মুক্তি পাচ্ছেন ‘পুষ্পা’ খ্যাত অভিনেতা আল্লু অর্জুন। দক্ষিণী এই সুপারস্টার একরাত হাজতে থেকে ঘরে ফিরছেন।

অনুরাগী তো বটেই আল্লু অর্জুনের বাড়ির এলাকাতেও যেন উৎসবের আমেজ। শুক্রবার দুপুরে স্ত্রীর থেকে বিদায় নিয়ে পুলিশের সঙ্গে বেরিয়েছিলেন। এরপর সারাদিন থানা-পুলিশ, আদালতে কেটেছে।

একরাত হাজতবাসও করতে হয়েছে অভিনেতাকে। গত ২৪ ঘণ্টায় স্ত্রী-সন্তানের মুখও দেখার অবকাশ পাননি ‘পুষ্পা’। শনিবার সকালে আল্লু অর্জুন বাড়িতে ফিরতেই তার কাছে ছুটে গেলেন স্ত্রী স্নেহা রেড্ডি। স্বামীর বুকে মাথা রেখে কাঁদলেন অঝোরে।

স্নেহা-আল্লুর সেই আবেগপ্রবেণ মূহূর্তের ভিডিও নেটপাড়ায় দাবানল গতিতে ছড়িয়ে পড়েছে। সেখানেই দেখা গেল জুবিলি হিলসের বাড়ির প্রবেশপথে আল্লু অর্জুনকে স্বাগত জানানোর জন্য দুই সন্তানের হাত ধরে দাঁড়িয়ে রয়েছেন স্ত্রী স্নেহা রেড্ডি। স্বামীকে দেখামাত্রই ছুটে গিয়ে জড়িয়ে ধরলেন।

আরও পড়ুনঃ   শাহরুখ–মালাইকার জন্য স্কুল থেকে বহিষ্কার হয়েছিলেন রণবীর সিং!

ছেলে আল্লু অয়ন এবং আল্লু আরহাও বাবাকে পেয়ে খুশি। দুই ছেলেমেয়েকে কোলে তুলে, তাদের গালে চুম্বন করে বাড়িতে ঢুকলেন দক্ষিণী সুপারস্টার। ‘ফ্যামিলি ম্যান পুষ্পা’কে দেখে চোখের জল মুছলেন ভক্তরাও!

এর আগে গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা ২’র প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক মহিলার। তার ৯ বছর বয়সি ছেলে এখনও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি।

ঘটনার জেরে আল্লু অর্জুনের বিরুদ্ধে স্থানীয় থানায় অভিযোগ দায়ের হয়। সেই মামলার ভিত্তিতেই শুক্রবার তেলেঙ্গানা পুলিশ গ্রেপ্তার করে দক্ষিণী তারকাকে।

আদালতে ১৪ দিনের জেল হেফাজত দেওয়া হয় অভিনেতার। এরপরই সন্ধায় আল্লু অর্জুনকে হায়দরাবাদের চঞ্চলগুড়া জেলে নিয়ে যাওয়া হয়। যদিও কয়েকঘন্টার মধ্যেই ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়ে যান ‘পুষ্পা’।

আরও পড়ুনঃ   মিস ইন্ডিয়া তনুশ্রীর খাবারে বিষও মেশানো হয়েছে!

তবে সময়মতো রিলিজ অর্ডার জেলে না পৌঁছনোয় শুক্রবার রাত কারাগারেই কাটাতে হয় আল্লু অর্জুনকে। শনিবার সকাল ৬টা ৩৫ মিনিট নাগাদ চঞ্চলগুড়া জেলের পিছনের দরজা থেকে বেরিয়ে আসতে দেখা যায় ‘পুষ্পা’কে।

আল্লুকে বাড়ি নিয়ে যেতে এসেছিলেন তার বাবা আল্লু অরবিন্দ এবং শ্বশুর কাঞ্চর্লা চন্দ্রশেখর রেড্ডি। এদিন সকালে জেল থেকে বেরিয়ে আল্লু অর্জুনের মুখে একটাই কথা, ‘আমি দুঃখিত এবং শোকাহত। আইনকে সম্মান করি, তদন্তে সহযোগিতা করব।’

এদিকে স্বামীকে বাড়িতে পেয়েই স্ত্রী স্নেহার কান্না যেন কিছুতেই থামতে চাইছে না। বাবার সঙ্গে দেখা করার জন্য উদগ্রীব হয়ে যায় আল্লুর সন্তানরাও। তাদেরকেও শান্তনা দিতে দেখা যায় অভিনেতাকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্যাস সরবরাহ স্বাভাবিক হচ্ছে : পেট্রোবাংলা

১

সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার ধাক্কা, নিহত ২

২

নিয়ামতপুরে বেড়াতে এসে সাপের কামড়ে শিশুর মৃত্যু

৩

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

৪

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

৫

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

৬

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৭

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৮

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৯

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

১০

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

১১

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

১২

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৩

অবৈধ যান, ঝরছে প্রাণ

১৪

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১৫

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১৬

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৭

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৮

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৯

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

২০

Design & Developed by: BD IT HOST