১৪ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

নানাবিধ কর্মসূচিতে রাজশাহীতে পালিত হবে মহান বিজয় দিবস

স্টাফ রিপোর্টার : আগামী সোমবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস। যথাযোগ্য মর্যাদা ও ভাব-গাম্ভীর্যের সঙ্গে দিবসটি উদ্যাপনের লক্ষ্যে রাজশাহী জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
ওইদিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন ও জেলা পুলিশ লাইন্সে একত্রিশ (৩১) বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির উদযাপনে কর্মসূচি শুরু হবে। এরপরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের শহিদ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করা হবে।
সকাল নয়’টায় সার্কিট হাউসে জেলা পর্যায়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং দশ’টায় জেলা শিল্পকলা একাডেমিতে জেলা পর্যায়ে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হবে। এরপর একই স্থানে বেলা এগারো’টায়আড়ম্বরপূর্ণ বিজয় মেলার উদ্বোধন করা হবে। বিকেল চার’টায় স্ব-স্ব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পার্ক, যাদুঘর বিনা টিকেটে শিশুদের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হবে।
সুবিধামতো সময়ে হাসপাতাল, জেলখানা, সরকারি শিশুসদন, শিশু একাডেমি, বৃদ্ধাশ্রম, ছোটমনিনিবাস; অন্ধ, মূক ও বধির বিদ্যালয়, সেফ হোম, এসওএস, শিশুপল্লী, শিশু বিকাশ কেন্দ্র ও বেসরকারি এতিম খানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক ওইদিন উন্নত মানের খাবার পরিবেশন করা হবে।
বাদ-যোহর মসজিদ ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে সুবিধাজনক সময়ে শহিদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হবে। সুবিধামতো সময়ে, সিনেমা হল ও উন্মুক্ত স্থানেসংশ্লিষ্ট কতৃপক্ষ শিক্ষার্থীদের বিনাটিকেটে মুক্তিযুদ্ধভিত্তিক চলচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শণ করবে।
এছাড়াও সুবিধামতো সময়েরাজশাহী শিশু একাডেমিশিশুদের মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় ১৫ ও ১৬ ডিসেম্বর সন্ধ্যায় শহরের গুরুত্বপূর্ণ সরকারি, আধা-সরকারি ,স্বায়ত্তশাসিত এবং বেসরকারি স্থাপনাসমূহে আলোকসজ্জা করা হবে।
বিজয় দিবস উদযাপন উপলক্ষে নগরীর প্রধান প্রধান সড়ক, সড়কদ্বীপ এবং বিভিন্ন স্থাপনা জাতীয় পতাকাসহ বিভিন্ন পতাকা দ্বারা সুসজ্জিত করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

১০

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

১১

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১২

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১৩

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১৪

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৫

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৬

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৭

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৮

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

২০

Design & Developed by: BD IT HOST