১৪ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

নিজ স্বার্থেই সংখ্যালঘুদের নিরাপত্তায় পদক্ষেপ নেবে বাংলাদেশ: জয়শঙ্কর

অনলাইন ডেস্ক : বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুতে আবারও মন্তব্য করেছে ভারত। বাংলাদেশে সংখ্যালঘুদের প্রতি আচরণ নিয়ে ভারতের উদ্বেগের কথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর। একই সঙ্গে এই দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা পদক্ষেপ নেবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

শুক্রবার (১৩ ডিসেম্বর) ভারতীয় লোকসভার প্রশ্নোত্তর পর্বে তিনি এসব কথা বলেন। ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশের সংখ্যালঘুদের প্রতি আচরণ একটি উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ তাদের ওপর একাধিক হামলার ঘটনা ঘটেছে।

আরও পড়ুনঃ   দীর্ঘ চুম্বনে দুইবার বিশ্ব রেকর্ড গড়া দম্পতির বিচ্ছেদ

জয়শঙ্কর বলেন, ‘আমরা আমাদের উদ্বেগের বিষয়ে তাদের অবহিত করেছি। সম্প্রতি পররাষ্ট্রসচিব ঢাকা সফর করেছেন। তার বৈঠকগুলোতে এই বিষয়টি আলোচিত হয়েছে। আমাদের প্রত্যাশা যে, বাংলাদেশের নিজস্ব স্বার্থে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে পদক্ষেপ নেবে।’

এ সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, বাংলাদেশে ভারতের উন্নয়ন প্রকল্পের ভালো ইতিহাস রয়েছে। তিনি বলেন, ‘আসলে, যখন আমরা প্রতিবেশী প্রথম নীতির কথা বলি, তখন পাকিস্তান ও চীন ছাড়া প্রায় প্রতিটি প্রতিবেশী দেশে আমাদের গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প রয়েছে। বাংলাদেশেও একই চিত্র দেখা যায়।’

এ ছাড়া বাংলাদেশের নতুন সরকার ভারতের সঙ্গে পারস্পরিক উপকারী একটি স্থিতিশীল সম্পর্ক গড়ে তুলবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ   পাকিস্তানের এক প্রদেশে ৮ মাসে ৬ শতাধিক সন্ত্রাসী হামলা

গত আগস্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশে হিন্দুদের ওপর কথিত হামলার বিষয়ে একের পর এক বিবৃতি দিয়ে আসছে ভারত সরকার। এ নিয়ে ভারতীয় গণমাধ্যমে অতিরঞ্জিত করে বিভিন্ন খবরও প্রকাশ করা হচ্ছে।

তবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বরাবরই ভারতের এসব অভিযোগ অস্বীকার করে আসছে। সরকার বলছে, সংখ্যালঘু নির্যাতন নিয়ে প্রচুর অপতথ্য বা ভুল তথ্য প্রচার করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST