১৪ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

লাভজনক হওয়ায় বাড়ছে পেঁয়াজ চাষ

স্টাফ রিপোর্টার : বছরজুড়ে পেঁয়াজের ভালো দাম থাকায় পেঁয়াজ চাষে ঝুঁকছেন চাষীরা। উৎপাদন খরচ তুলে পকেটে মোটা অঙ্কের মুনাফাও ঢুকছে স্বল্প সময়ে। এতে বাড়ছে পেঁয়াজের আবাদ।

কৃষি বিভাগ বলছে, পেঁয়াজের আবাদ লাভজনক। স্বল্প সময়ে এই আবাদ করা যায়। এছাড়া সম্প্রতি সরকার বিভিন্ন পণোদনামূলক কার্যক্রম পরিচালনা করছে। এতে পেঁয়াজের চাষ বাড়ছে।

রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, রবি মৌসুমে এবার ১৮ হাজার ৫৮৫ হেক্টর জমিতে পের্ঁয়াজের চাষ হচ্ছে। যেখানে উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৬২ হাজার ৫৪৫ মেট্রিক টন। যা গত রবি মৌসুমে আবাদের পরিমাণ ছিলো ১৮ হাজার ৫৮১ হেক্টর। যেখানে উৎপাদন ছিলো ৩ লাখ ৫১ হাজার ১৪০ মেট্রিক টন।

উর্বর বেলে-দো-আঁশ মাটি পেঁয়াজ চাষের জন্য অতি উত্তম। পেঁয়াজ চাষের জন্য উঁচু জমি দরকার যেখানে বৃষ্টির পানি জমে না। রাজশাহীর পবা ও গোদাগাড়ী উপজেলা ঘুরে দেখা যায়, অপেক্ষকৃত নিচু জমিতেও শীতকালিন পেঁয়াজের চাষ হচ্ছে। অনেক ধানের জমিতেও বিভিন্ন জাতের পেঁয়াজ চাষ হচ্ছে। শীতকালিন পেঁয়াজ চাষের জন্য জমি প্রস্তুত করছেন চাষীরা। আবার অনেকে ভারতীয় নাসিক-৫৩ জাতের পেঁয়াজ জমি থেকে তুলছেন।

আরও পড়ুনঃ   রাজশাহীতে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত রিকশাচালকের মৃত্যু

কৃষকরা বলছেন, ভারত থেকে পেঁয়াজ না আসলে ন্যায্য দাম পাওয়া যায়। কৃষকের শ্রমের ন্যায্যমূল্য পাওয়া যায়। কিন্তু আমদানি বেড়ে গেলে দাম কমে যায়। তখন কৃষকের উৎপাদন খরচ তোলাও দুষ্কর হয়ে যায়। সম্প্রতি পেঁয়াজের দাম তেমন কোন ধস নামে নি। এতে কৃষকরা অনুপ্রাণিত হচ্ছেন। ন্যায্য দাম পাচ্ছেন। একারণে আবাদও বাড়ছে।

রাজশাহীর পবা উপজেলার পেঁয়াজ চাষী মোহাম্মদ বাবু বলেন, গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ করেছিলাম বিঘাখানেক জমিতে। নতুন জাতের পেঁয়াজ চাষ করায় অনেকটাই উদ্বিগ্ন ছিলাম। কিন্তু ফলন ভালোই হয়েছে। দামও কেজিতে ৭০ টাকার উপরে পেয়েছি। একারণে শীতকালীন কিছু পেঁয়াজ আবারও লাগালাম। আশা করছি ভালো লাভ পাবো।

আরও পড়ুনঃ   নতুন উপদেষ্টা বিধান দেখবেন প্রাথমিক ও গণশিক্ষা, সুপ্রদীপ পার্বত্য চট্টগ্রাম

গোদাগাড়ীর কৃষক রাফিউল ইসলাম জানান, আগাম জাতের পেঁয়াজের বীজ লাগানো আছে। আর কিছুদিন পর উঠবে। এখন বাজারে পেঁয়াজের ভালো দাম আছে। এই পেঁয়াজ উঠলে ওই জমিতে আবারও পেঁয়াজ লাগাবো। পেঁয়াজ চাষে খাটুনি ধানের চেয়ে কম। আবার ধানি জমিতেও পেঁয়াজ হচ্ছে। একারণে ধান না লাগিয়ে আবারও পেঁয়াজ চাষের প্রস্তুতি নিচ্ছি।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদফতরের পরিচালক মোসা. উম্মে ছালমা জানান, পেঁয়াজ চাষে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে। প্রণোদনাও দেয়া হচ্ছে। এছাড়া আবাদটি লাভজনক। একারণে চাষীদের আগ্রহ বেড়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ কমিশনার

১

চুন-রঙ-ফিটকিরিতে তৈরি হচ্ছিল ‘গুড়’, ম্যাজিস্ট্রেট আসছে শুনে পালাল কর্মচারীরা

২

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

৩

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের বাণী

৪

তৃণমূলে স্তন ক্যান্সার স্ক্রিনিং চালুর উদ্যোগ নিচ্ছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

৫

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

৬

ভূমিসেবায় শতভাগ স্বচ্ছতা আনার নির্দেশনা দিলেন ভূমিমন্ত্রী

৭

রাজশাহী সফরে আখচাষিদের জন্য নতুন বার্তা আনবেন প্রধানমন্ত্রী : সংসদ সদস্য মিলন

৮

নারীসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

৯

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩ জন

১০

শান্তিপূর্ণ পরিবেশে গোদাগাড়ীর ৪২টি মণ্ডপে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব

১১

সাংবিধানিক অধিকার রক্ষায় সবাইকে সচেতনভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

১২

নগরীতে শিশু ধর্ষণ মামলায় ১ আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

১৩

নগরীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, গাঁজা উদ্ধার ও নগদ অর্থ জব্দ

১৪

জেন্ডার, বৈচিত্র্য ও মানবাধিকার বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

১৫

রাজশাহীর কমিউনিটি ক্লিনিক,তালা-জীর্ণতাসহ নানা সংকটে আটকে গ্রামীণ চিকিৎসাসেবা

১৬

প্রধানমন্ত্রীর সফরে রাজশাহীর উন্নয়ন আরও গতি পাবে : রাসিক প্রশাসক

১৭

মদের বোতল হাতে বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের নাচানাচি, ভিডিও ভাইরাল

১৮

একই আঙিনায় আজান ও শঙ্খধ্বনি, চারঘাটে সম্প্রীতির অনন্য নজির

১৯

জানালেন আব্বাস আরাঘচি, সৌদি ও হুথিদের মধ্যে রাজনৈতিক সমাধানকে সমর্থন করে ইরান

২০

Design & Developed by: BD IT HOST