১০ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

মহিলা পরিষদের মানবাধিকার দিবস পালন

সংবাদ বিজ্ঞপ্তি : ‘পারিবারিক আইনে সমতা আনি নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ করি -এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ মহিলা পরিষদ, রাজশাহী জেলা শাখার উদ্যোগে সকল সমমনা সংগঠন কে সাথে নিয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস -২০২৪ পালন উপলক্ষ্যে মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ১০ টায় সাহেববাজার জিরো পয়েন্টে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

এানববন্ধন সমাবেশে সভাপতিত্ব করেন মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কল্পনা রায়।
স্বাগত বক্তব্য রাখেন, জেলার সাধারণ সম্পাদক অঞ্জনা সরকার। পরিচালনা করেন লিগ্যাল এইড সম্পাদক শিখা রায়। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রশিক্ষণ সম্পাদক সেলিনা বানু, সাংগঠনিক সম্পাদক আলিমা খাতুন প্রমুখ।

মানববন্ধনে সভাপতির ভাষণে কল্পনা রায় বলেন, এ পক্ষ উপলক্ষে এবারের জাতিসংঘের আহ্বান হচ্ছে- সচেতনতা বৃদ্ধি করো, নারীর প্রতি সহিংসতা নির্মূল করো, সমাজ ও রাষ্ট্রকে দায়বদ্ধ করো। সমাজে বিরাজমান নারীর প্রতি সকল প্রকার বৈষম্য দূর করে পরিবারে, সমাজে ও রাষ্ট্রে নারীর সমঅধিকার ও সমমর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে নারীর অধিকার মানবাধিকার এই স্লোগানকে কন্ঠে ধারণ করে ১৯৭০ সাল থেকে বাংলাদেশ মহিলা পরিষদ নারী-পুরুষের সমতাভিত্তিক অসাম্প্রদায়িক , গণতান্ত্রিক, মানবিক সমাজ প্রতিষ্ঠার জন্য নিরন্তর কাজ করে যাচ্ছে।

আরও পড়ুনঃ   উপাচার্যের কক্ষের সামনে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচী

এক্ষেত্রে কিছুটা অগ্রগতি হলেও নারীর প্রতি বৈষম্য ও সহিংসতা এখনো বিরাজমান। সমাজে নারীর প্রতি সহিংসতা, শারীরিক- মানসিক নির্যাতন, বাল্যবিবাহ, যৌতুক, বহুবিবাহ, যৌন হয়রানি,খুন, ধর্ষণ নারীর প্রতি অধস্তন ও পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি, নারীবান্ধব পর্যাপ্ত আইন না থাকা, যে আইনগুলো আছে তার যথাযথ প্রয়োগ না করতে পারা, বিচারিক কাজে দীর্ঘসূত্রিতা, নারী নির্যাতন প্রতিরোধ ও নারী পুরুষের সমতাপূর্ণ সমাজ প্রতিষ্ঠার সহায়ক আন্তর্জাতিক বিভিন্ন সনদে বাংলাদেশ সরকার স্বাক্ষর দিলেও তা যথাযথ বাস্তবায়নে কার্যকর ভূমিকা গ্রহণ না করা, সিডও সনদের গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ ২;১৬ ১ (গ) উপর থেকে সংরক্ষণ প্রত্যাহার না করার ফলে নারী উন্নয়ন তথা দেশের উন্নয়ন ব্যাহত হচ্ছে নারী পুরুষের সমতাপূর্ণ সমাজ প্রতিষ্ঠা ছাড়া জেন্ডার সমতা পূর্ণ মানবিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয়। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সংশ্লিষ্ট রাষ্ট্র ও সমাজ পরিচালকদের যেমন ভূমিকা রয়েছে তেমনই জাতিসংঘ কর্তৃক নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধে বৈশ্বিক নীতিমালা, বৈশ্বিক চুক্তিসহ গৃহীত নানা উদ্যোগ এক্ষেত্রে ইতিবাচক সহায়ক পরিবেশ সৃষ্টি করেছে।
মানববন্ধনে বিভিন্ন পাড়া কমিটির সদস্য উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই দিনে দ্বিতীয়বারের মতো আন্দোলনে নামার হুমকি ককরোচ পার্টির

বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ

রুয়েটে এমএসই ডে অনুষ্ঠিত

নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড

রুয়েটে যোগদান করলেন প্রো-ভিসি অধ্যাপক ড. মো. আখতার হোসেন

অপহরণ মামলার কিশোরী ভিকটিম তাসনিমকে লক্ষীপুর এলাকা থেকে উদ্ধার

নগরীতে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

১০

সমাজে শ্রেণি বৈষম্য দূর করতেই এ সরকার কাজ করে যাচ্ছে : ভূমিমন্ত্রী

১১

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ

১২

রাবিতে সংঘর্ষ-উত্তেজনায় অস্থির ক্যাম্পাস

১৩

হারানো ৫০টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল পুলিশ

১৪

স্বাস্থ্য ব্যবস্থাপনা ও জনমিতিক লভ্যাংশ অর্জন

১৫

হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা

১৬

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

১৭

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

১৮

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

১৯

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

২০

Design & Developed by: BD IT HOST