১০ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

শীতার্ত মানুষের মাঝে রাবি ছাত্রশিবিরের শীতবস্ত্র বিতরণ

রাবি প্রতিনিধি : শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির, রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা। সোমবার (৯ ডিসেম্বর)রাত ১১টা থেকে শুরু করে আজ (মঙ্গলবার) ভোর ৪টা পর্যন্ত এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন করে সংগঠনটি।

সংশ্লিষ্টরা জানান, এদিন রাতে ছাত্রশিবিরের সদস্যরা কয়েকটি দলে বিভক্ত হয়ে বিশ্ববিদ্যালয়ের হল, ফ্যাকাল্টি এবং ক্যাম্পাসের নৈশপ্রহরীসহ বিভিন্ন পর্যায়ে কর্মরতদের মাঝে খোঁজখবর নিয়ে ১০০ কম্বল উপহার হিসেবে বিতরণ করেন। এছাড়া ক্রমান্বয়ে আরও শীতবস্ত্র উপহার বিতরণ করবেন তারা। দরিদ্র কোনো শিক্ষার্থী যোগাযোগ করলে গোপনে তাদেরকেও শীতবস্ত্র হিসেবে হুডি প্রদান করা হবে।

আরও পড়ুনঃ   বাংলাদেশ প্রিমিয়ার লিগে দলবদলের সময় বাড়াল ফিফা

এ বিষয়ে রাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল মোহাইমিন বলেন, আমরা মনে করি, মানবতার সেবা ও সামাজিক দায়বদ্ধতা আমাদের নৈতিক কর্তব্য। এই উদ্যোগের মাধ্যমে শীতার্ত মানুষদের মুখে সামান্য হাসি ফোটাতে পেরে আমরা গভীরভাবে অনুপ্রাণিত।

আরও পড়ুনঃ   প্রার্থিতা ফিরে পেতে ইসিতে আপিলের হিড়িক

এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ। আমরা সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি যেন, মানবতার সেবায় আরও বেশি অবদান রাখতে পারি।

তিনি আরও বলেন, আমরা এই ধরনের মহতী উদ্যোগে অন্যান্য সংগঠন এবং সমাজের বিভিন্ন পেশার মানুষকে যুক্ত হওয়ার আহ্বান জানাই। আসুন, শীতার্ত মানুষের দুঃখ-কষ্ট লাঘবে একসঙ্গে কাজ করি এবং মানবতার মর্মবাণী সবার মাঝে ছড়িয়ে দিই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে ছাত্রীকে ইভটিজিং ও হয়রানির ঘটনায় ১ ঘণ্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার 

নাটোরর সিংড়ায় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

আই.এইচ.টি ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাধারণ সভা

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদ

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে বিশেষ টিমের পৃথক অভিযানে ৩ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

রাজশাহীর নতুন পুলিশ সুপার মামুন অর রশিদ

আফগানিস্তানে ২৪ লাখ মেয়ের স্কুল-শিক্ষায় বাধা

১০

যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমে আসবে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১১

খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

১২

একযোগে পুলিশের ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর

১৩

সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ ৬ শ্রমিকের মৃত্যু

১৪

আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবি

১৫

রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

১৬

মিডিল চরে যাতায়াতকারীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান

১৭

নগরীতে চুরি হওয়া যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার

১৮

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

১৯

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST