৮ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

সংগীতকে বিদায় জানাচ্ছেন এ আর রহমান?

অনলাইন ডেস্ক : ভারতীয় সংগীতশিল্পী, পরিচালক, গায়ক ও প্রযোজক এ আর রহমান। যিনি বলিউড মিউজিক ইন্ডাস্ট্রিকে বিশ্ব মহলে তুলে ধরেছেন সুউচ্চ অবস্থানে। এখনও উপমহাদেশের সঙ্গীত পরিচালকদের মধ্যে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পীর তকমা তার। জিতেছেন অস্কার ও গ্র্যামির মত বড় অ্যাওয়ার্ড।

এদিকে বিচ্ছেদের পথে হাঁটছেন এআর রহমান ও তার স্ত্রী সায়রা বানু। বিচ্ছেদের খবর প্রকাশ্যে আনেন সায়রা বানুর আইনজীবী। তবে এই সব জল্পনার মাঝে কি কাজ থেকে বিরতি নিচ্ছেন এআর রহমান? এই প্রশ্নও উঠেছে। এর উত্তর দিলেন সুরকারের কন্যা খাতিজা রহমান।

আরও পড়ুনঃ   বাবা হচ্ছেন অভিনেতা পরমব্রত

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে খাতিজা রহমান জানান, কাজ থেকে বিরতি নেওয়ার খবরও স্রেফ গুজব। এর কোনও ভিত্তি নেই। তিনি স্পষ্ট লেখেন, ‘দয়া করে এই অপ্রয়োজনীয় গুজব ছড়ানো বন্ধ করুন।’

রহমানের বিচ্ছেদের ঘোষণার পরেও কড়া ভাষায় সরব হয়েছিলেন খাতিজা। মোহিনীর সঙ্গে নাম জড়িয়ে দেওয়ায় তিনি বলেছিলেন, ‘সর্বদা মনে রাখবেন, গুজবের জন্ম দেয় নিন্দকেরা। ছড়িয়ে দেয় বোকারা। সেটা বিশ্বাস করে নির্বোধেরা।’

প্রসঙ্গত, ১৯৯৫ সালে রহমান ও সায়রা বানুর বিয়ে হয়েছিল। দেখাশোনা করেই নাকি এই বিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু দীর্ঘ ২৯ বছর তারা একসঙ্গে কাটিয়েছেন। খাতিজা, রহিমা ও আমিন, তিন সন্তানের জন্ম হয়েছে। মেয়ে খাতিজার বিয়েও হয়ে গেছে।

আরও পড়ুনঃ   নতুন ওয়েব সিরিজে তানজিন তিশা

বিয়ের এত বছর পর হঠাৎ কেন বিচ্ছেদের পথে হাঁটলেন রহমান ও সায়রা এই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। তবে এক্স হ্যান্ডেলে রহমান নিজের ও সায়রার যৌথ বিবৃতি শেয়ার করেছেন। যাতে জানানো হয়, দাম্পত্যের তিরিশ বছরের জন্য অনেক প্রত্যাশা ছিল রহমান ও তার স্ত্রীর কিন্তু তা হল না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত কাজে হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সাক্ষাৎ

দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষে রাসিকের প্রস্তুতিমূলক সভা

বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

১০

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১১

নগরীতে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১২

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১৩

গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

১৪

পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

উপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবন

১৮

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST