৬ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জে ট্রেনে হেরোইন পাচারকালে নারী আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে ট্রেনে হেরোইন পাচারকালে নিলুফা ইয়াসমিন (৩৫) নামে এক নারীকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় তার কাছ থেকে ৬৬০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৬৬ লাখ টাকা বলে জানিয়েছে র‍্যাব।

শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে র‌্যাব-১২-এর অতিরিক্ত পুলিশ সুপার (কোম্পানি কমান্ডার) দীপংকর ঘোষ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

আরও পড়ুনঃ   নিয়ামতপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

এর আগে গতকাল বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশন থেকে তাকে হেরোইনসহ আটক করা হয়।

আটক মোছা. নিলুফা ইয়াসমিন চাঁপাইনবাবগঞ্জ সদরের জাদুপুর গ্রামের মো. সাহাবুল ইসলামের স্ত্রী। তিনি দীর্ঘদিন থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদকদ্রব্য হেরোইন ক্রয়-বিক্রয় করে আসছিলেন।

র‍্যাবের মিডিয়া শাখা এ তথ্য নিশ্চিত করে। আটক নারীর বিরুদ্ধে সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুনঃ   বাঘায় পেট্রোল ও অকটেনের তীব্র সংকট বিপাকে মোটরসাইকেল চালক ও যানবাহন শ্রমিকরা

এ বিষয়ে পুলিশ সুপার দীপংকর ঘোষ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৬৬০ গ্রাম হেরোইনসহ নিলুফা ইয়াসমিনকে আটক করে র‍্যাবের একটি দল। এ সময় তার সঙ্গে থাকা হেরোইন ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও নগদ ১৫শ টাকা জব্দ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গে আরও ৬ মৃত্যু, আক্রান্ত ১১০১

মান্দা থানার বাক ও শারীরিক প্রতিবন্ধী ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

বাঘায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর শুভ উদ্বোধন

রাসিক প্রশাসকের সঙ্গে দলিল লেখক সমিতির নেতৃবৃন্দের সাক্ষাৎ

রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়

রুয়েটে কিউএস র‌্যাংকিং কমিটির সভা অনুষ্ঠিত

রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের সঙ্গে আইসিআরসি প্রতিনিধির মতবিনিময়

নিয়ামতপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৪

১০

নগরীতে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ উপলক্ষে পোনামাছ অবমুক্তকরণ ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

১১

নিয়ামতপুরে শহীদ জিয়া স্মৃতি পরিষদ ও পাঠাগারের উদ্বোধন

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫

১৩

মান্দায় জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

১৪

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে গ্রেপ্তার ৩

১৫

সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় চোরাচালানী মালামাল এবং মাদকদ্রব্য জব্দ

১৬

অস্ট্রেলিয়ার মাটিতে দ্রুত টেস্ট জয়ের রেকর্ড গড়ল বাংলাদেশ

১৭

মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর

১৮

বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই : প্রধানমন্ত্রী

১৯

মান্দায় মোবাইল কোর্টে যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড

২০

Design & Developed by: BD IT HOST