৬ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

আলেপ্পোর পর আরেক প্রধান শহর হামাও দখলে নিল সিরিয়ার বিদ্রোহীরা

অনলাইন ডেস্ক : বিদ্রোহী বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষের পর হামা শহর থেকে নিজেদের বাহিনী প্রত্যাহার করে নিয়েছে সিরিয়ার সামরিক বাহিনী। আর এর মাধ্যমে সিরিয়ার বিদ্রোহীরা আলেপ্পোর পর দেশটির মধ্যাঞ্চলীয় শহর হামাও নিজেদের দখলে নিলো।

এটিকে চলমান গৃহযুদ্ধে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের আরও একটি বড় পরাজয় বলে মনে করা হচ্ছে। শুক্রবার (৬ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার সেনাবাহিনী হামা থেকে তাদের সৈন্য প্রত্যাহার করার পর দেশটির দ্বিতীয় বড় শহরের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার কথা জানিয়েছে সিরীয় বিদ্রোহীরা। ইসলামপন্থি গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) এর নেতা আবু মোহাম্মদ আল-জাওলানি হামাতে “বিজয়” ঘোষণা করেছেন এবং “কোনও প্রতিশোধ” নেওয়া হবে না বলেও প্রতিশ্রুতি দিয়েছেন।

এর আগে, এইচটিএস যোদ্ধারা এবং তাদের সহযোগীরা হামা কেন্দ্রীয় কারাগার দখল করে এবং ভয়ঙ্কর যুদ্ধের মধ্যেই বন্দিদের ছেড়ে দেয়। অন্যদিকে সিরিয়ার সামরিক বাহিনী বলেছে, তারা শহরের বাইরে সেনা মোতায়েন করেছে।

আরও পড়ুনঃ   পুনেতে বিরল রোগ জিবিএস, আক্রান্ত ৭৩

হামা শহরটি ১০ লাখ লোকের আবাসস্থল এবং এটি আলেপ্পো থেকে ১১০ কিলোমিটার (৭০ মাইল) দক্ষিণে অবস্থিত। অতীতে প্রেসিডেন্ট আসাদ তার বিরোধীদের পরাস্ত করতে রাশিয়া ও ইরানের ওপর নির্ভর করতেন। কিন্তু উভয় মিত্র তাদের নিজস্ব বিষয়ে ব্যস্ত থাকার কারণে তিনি নিজেই এখন বিদ্রোহীদের কাছে পরাস্ত হচ্ছেন।

সংবাদমাধ্যম বলছে, বিদ্রোহীরা সিরিয়ার উত্তরাঞ্চলের প্রধান ও বৃহত্তম শহর আলেপ্পো অবরোধ করার কয়েক দিন পরেই হামা দখলে নিলো। ২০১৬ সালের পর এটাই ছিল আলেপ্পোর ওপর প্রথম বড় আঘাত; ইরান-সম্পৃক্ত মিলিশিয়া ও রুশ বিমান বাহিনী সমর্থিত সিরিয়ার সরকারি বাহিনী দেশে ভয়াবহ গৃহযুদ্ধ চলাকালে শহরের পূর্ব অংশ থেকে অতীতে বিদ্রোহী দলগুলোকে বিতাড়িত করেছিল।

তবে ইসলামপন্থি গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম ও তুরস্কের সমর্থনপুষ্ট সিরিয়ান ন্যাশনাল আর্মি নিয়ে গড়ে উঠেছে বিদ্রোহী দলগুলো। ২০১১ সালে গণ-অভ্যুত্থানের পর শুরু হওয়া গৃহযুদ্ধকে উস্কে দিয়েছে বিদ্রোহীদের আলেপ্পো ও হামা দখল। আসাদের মিত্ররা নিজেরাই যুদ্ধে জর্জরিত ও ব্যস্ত, যেমন রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালাচ্ছে এবং ইরান-সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠী লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর সঙ্গে লড়াই করছে।

আরও পড়ুনঃ   ইসরায়েলে হামলার ১০টি পরিকল্পনা প্রস্তুত রেখেছে ইরান

রাজধানী দামেস্কের প্রায় ২০০ কিলোমিটার উত্তরে হামা শহরটি অবস্থিত, অর্থাৎ আলেপ্পো ও দামেস্কের মাঝখানে। ১৯৮২ সালে এই শহরে তৎকালীন প্রেসিডেন্ট হাফিজ আল-আসাদের (বর্তমান প্রেসিডেন্টের বাবা ও পূর্বসূরি) বিরুদ্ধে ইসলামপন্থি অভ্যুত্থান ঘটেছিল।

সিরিয়ার নিরাপত্তা বাহিনীর নৃশংস দমন-পীড়নের মাধ্যমে সেই অভ্যুত্থানের অবসান হয়েছিল। সেই ঘটনায় প্রাণ হারিয়েছিলেন হাজার হাজার মানুষ।

প্রসঙ্গত, সিরিয়ার হামা অঞ্চলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই শহরের মাধ্যমেই আলেপ্পোর সঙ্গে রাজধানী দামাস্কের সংযোগ স্থাপন সম্ভব। ফলে আসাদ সরকারের কাছ থেকে হামা দখল করে নেওয়াটা বিরাট এক বিজয়। অন্যদিকে হামা দখলে নেওয়ায় এবার দামেস্কের খুব কাছে পৌঁছে যেতে পারবে বিদ্রোহীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

১০

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

১১

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১৩

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১৪

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৫

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৬

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৭

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৮

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৯

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

২০

Design & Developed by: BD IT HOST