৪ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

ফরিদপুরে সাবেক ও বর্তমান চেয়ারম্যানের সমর্থকদের সংঘর্ষ, আহত ১২

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুরে দুই পক্ষের সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন। বুধবার (৪ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের কৃষ্ণপুর বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, স্থানীয় আধিপত্যকে কেন্দ্র করে কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আক্তারুজ্জামান ওরফে তিতাস এবং ওই ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল ফকিরের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। আজ বুধবার সকাল ৯টার দিকে ইউনিয়নের বাড়ইহাট বাজারে চেয়ারম্যান আক্তারুজ্জামানের প্রাইভেটকারের চালক জিন্নাকে মারধর করে আহত করেন সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লালের সমর্থকরা। এর জের ধরে বিকেল ৩টার দিকে আক্তারুজ্জামানের সমর্থকরা কৃষ্ণপুর বাজারের তরকারি হাট ও গরু হাট এলাকায় বিল্লালের সমর্থকদের ওপর হামলা চালায়। এ সময় বাজারের ওই দুই অংশের দোকানপাট বন্ধ হয়ে যায়।

আরও পড়ুনঃ   ফসলি জমিতে পুকুর খনন নিয়ে সংঘর্ষ, আহত ১২

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালালেও সংঘর্ষের একপর্যায়ে বেশ কয়েকটি গুলির শব্দও শোনা যায়। খবর পেয়ে সদরপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে দুজনকে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এলাকাবাসী জানান, সংঘর্ষের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ৭.৯২ এম এম গুলির দুটি খোসা এবং একটি না ফোটা গুলি জব্দ করেছে।

এ বিষয়ে জানতে চাইলে কৃষ্ণপুরের ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান বলেন, আমার গাড়ির চালক জিন্নাকে বিল্লালের লোকজন পিটিয়ে আহত করে। বিল্লাল ফকির সম্ভবত আমাকে বেইজ্জতি করার জন্য আমার গাড়ির চালককে পিটিয়ে আহত করেছে। কেননা গত ৫ আগস্টের পর এ এলাকায় দুই পক্ষের মধ্যে মারধরের কোনো ঘটনা ঘটেনি।

আরও পড়ুনঃ   বানেশ্বর কাচারি মাঠের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ১.৫ একর জমি উদ্ধার

সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল ফকির জানান, কারা জিন্নাকে মেরেছে কিংবা পরবর্তীতে কৃষ্ণপুর বাজারে কি ঘটেছে সে বিষয়ে তার কিছুই জানা নেই।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শৈলেন চাকমা বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সংঘর্ষের সময় গোলাগুলির ঘটনা ঘটে। তবে পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

তিনি আরও বলেন, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত কোনো পক্ষই সদরপুর থানায় লিখিত অভিযোগ দেয়নি। তবে এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১

গোদাগাড়ীতে লগি-বৈঠার তাণ্ডবের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

২

বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৩

গোদাগাড়ীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

৪

বাগমারায় অবৈধ পুকুর খননের দায়ে দুইজনের দণ্ড

৫

রাজশাহীতে ৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

৬

বাগমারায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

৭

নগর পরিবেশ ব্যবস্থাপনা সেবা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

৮

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৮

৯

নগরীতে চোরাই ল্যাপটপ-মোবাইলসহ গ্রেপ্তার ২

১০

বাগমারায় অনুমোদনহীন সার বিক্রির দায়ে জরিমানা

১১

নগরীতে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

১২

ছাত্রদল নেতা শাকিল হত্যা, এমপিপুত্র মিন্টু যুবদল থেকে বহিষ্কার

১৩

বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

১৪

রোগী পরিবহনের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গঠনের পরিকল্পনা করছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১৫

কারাগারে বিএনপি নেতা পিন্টুর মৃত্যু, তিন কারা কর্মকর্তাকে পিবিআই’র জিজ্ঞাসাবাদ

১৬

রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় দুই কোটি টাকার হেরোইন উদ্ধার

১৭

প্রধানমন্ত্রীর অগ্রাধিকার উদ্যোগে গাফিলতির সুযোগ নেই : ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার 

১৮

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বিভাগীয় বইমেলা, থাকছে ৮৯ স্টল

১৯

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষকী উদযাপিত

২০

Design & Developed by: BD IT HOST