৪ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

সাদায় অপুর নতুন লুক, চমকে গেলেন পূজা চেরিও

অনলাইন ডেস্ক : ঢাকাই চিত্রনায়িকা অপু বিশ্বাস। ঢালিউড কুইন হিসেবে খ্যাত এই অভিনেত্রী কারও কাছে রানি, কারও কাছে স্বপ্নের নায়িকা। আবার কোনো অনুরাগীদের কাছে ‘দিদি’ও তিনি।

ইদানীং সামজিক মাধ্যমে বেশ সরব থাকতে দেখা যাচ্ছে অপুকে। কখনও ইঙ্গিতপূর্ণ পোস্ট, আবার কখনও ছবিতে ভরে ওঠে তার টাইমলাইন। তার অনুরাগী-অনুসারীরাও বিষয়গুলো খুব মজায় মজায় নেন। আবার নানান সময়ে নায়িকাকে ভিন্ন আশাকে দেখে রূপের প্রশংসায় মেতে উঠতে দেখা যায় ভক্তদের।

এবারও তার ব্যতিক্রম হলো না। দিন চারেক আগে নতুন মেকওভারে ধরা দেন অপু বিশ্বাস। রয়েল ব্লু ব্লেজার পরে একেবারে নীলে নীলে নীলাঞ্জনায় পরিণত হন নায়িকা। এতে ভক্তদেরও তাক লাগে রীতিমতো। একজন তো মন্তব্য ঘরে ডেকেই বসেন ‘নীলপরী’ বলে।

আরও পড়ুনঃ   সাইফকে বিয়ে করা নিয়ে ভয় দেখানো হয়েছিল কারিনাকে

কিন্তু শুধু নীলেই নয়। সাদাতেও নজর কেড়েছেন এই নায়িকা! সদ্যই কিছু ছবি অপুর টাইমলাইনে ভেসে বেড়াতে দেখা যায়। নতুন এই মেকওভারে পুরো সাদাতেও ফুটে ওঠেন অপু বিশ্বাস।

নায়িকার পরনে ছিল সাদা স্যালোয়ার। তবে ওড়নায় সাদার ওপরে রুপালি পুঁথির কাজ দেখা যায়। ড্রেসের সঙ্গে মিল রেখে পরেছেন সাদা হিল। শুধু তাই নয়, কানে পাথরের দুল, হাতে রতনচূড়ও নজর কাড়ে অনুরাগীদের।

আরও পড়ুনঃ   জনের সঙ্গে বিপাশার প্রেম, সাবেক প্রেমিকাকে নিয়ে মুখ খুললেন ডিনো

এক নেটিজেন লিখেছেন, ‘নতুন এক্সপ্রেশন, নতুন লুকে সুন্দর।’ আবার একজন লেখেন, ‘পরী!’। আরেক নেটিজেন লেখেন, ‘এত সুন্দর কেন দিদি আপনি?’

অপু বিশ্বাসের এই ছিমছাম সাজ অনুরাগীদেরও যেমন তাক লাগায়, একইসঙ্গে চমকে যান চিত্রনায়িকা পূজা চেরিও। অপুর পোস্টের মন্তব্য ঘরে পূজা লেখেন, ‘ইসসস! কি সুন্দর! দিদি’

পূজার মন্তব্যের উত্তরটিও খুব আদুরেভাবে দেন অপু বিশ্বাস। লেখেন, ‘তোমার মতো না হানি’।

তবে হোক অপুর নতুন রূপ কিংবা দুই নায়িকার আদুরে আলাপ- সব মিলিয়ে ভক্তদের প্রশংসা, ভালোবাসাই কুড়িয়েছেন তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাবিতে সংঘর্ষ-উত্তেজনায় অস্থির ক্যাম্পাস

স্বাস্থ্য ব্যবস্থাপনা ও জনমিতিক লভ্যাংশ অর্জন

হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

১০

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

১১

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

১২

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১৩

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১৪

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১৫

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১৬

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৭

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৮

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

১৯

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

২০

Design & Developed by: BD IT HOST