৪ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

কাবাডির কমিটিকে ‘বিতর্কিত’ বলছে এনএসসি

অনলাইন ডেস্ক : সপ্তাহ তিনেক আগে জাতীয় ক্রীড়া পরিষদ ৯টি ফেডারেশনে অ্যাডহক কমিটি প্রকাশ করে। ৯ ফেডারেশনের কমিটি নিয়ে কম-বেশি আলোচনা হলেও কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগকে নিয়ে সমালোচনা-আপত্তির ঝড় উঠেছে। কাবাডি অঙ্গনের অনেকে সোহাগকে সাধারণ সম্পাদক মেনে নিতে পারছেন না। এজন্য চিঠি চালা-চালি, প্রতিবাদ অনেক কিছুই হয়েছে।

সাবেক কাবাডি খেলোয়াড়, সংগঠকদের অনেকে অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগের ওপর নানা অভিযোগ আনছেন। ফলে জাতীয় ক্রীড়া পরিষদের কমিটি সমালোচনা ও বিতর্কের মুখে। আজ সোহাগের ওপর আনীত অভিযোগসমূহ তদন্তের জন্য জাতীয় ক্রীড়া পরিষদ একটি চিঠি ইস্যু করে। সেই চিঠির শুরুতে উল্লেখ রয়েছে, ‘বিতর্কিত অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক নেওয়াজ সোহাগের দুর্নীতির পরিপূর্ণ আইনী তদন্ত করার জন্য জনাব পরিচালক (অর্থ)-কে তদন্ত কর্মকর্তা নিয়োগ দেয়া হলো।’

আরও পড়ুনঃ   জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি

জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) শামসুল আলম স্বাক্ষরিত চিঠি নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। অ্যাডহক কমিটি প্রকাশ করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। নিজের ঘোষণা করা কমিটিকে খোদ জাতীয় ক্রীড়া পরিষদই ‘বিতর্কিত’ শব্দ উল্লেখ করছে চিঠিতে যা স্ববিরোধী আচরণ।

জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক সাইদুর রশিদকে তদন্ত কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে। ১৫ দিনের মধ্যে তাকে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। অভিযোগ ও সমালোচনা নজরে পড়েছে জাতীয় ক্রীড়া পরিষদের। সেই প্রেক্ষিতে জাতীয় ক্রীড়া পরিষদ সোহাগের ওপর পূর্ণ আইনী তদন্তের পদক্ষেপ নিয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের উদ্যোগ ভালো হলেও চিঠির শব্দচয়নে উল্টো সমালোচনা চলছে।

আরও পড়ুনঃ   দুর্গাপুরে সিএনজি-ভটভটি মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪

কাবাডি ফেডারেশনের কমিটি নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদ ভালোই বিপাকে রয়েছে। ৯টি কমিটির মধ্যে একমাত্র কাবাডি ফেডারেশনের কমিটিতে একটি নাম হাতে লেখা ছিল। সেই যুগ্ম সম্পাদক নিয়ে সমালোচনা হওয়ায় এক দিন পরই সেটা বদলে দেয় এনএসসি। এখন সাধারণ সম্পাদক নিয়ে তদন্ত করবে।

কাবাডি ফেডারেশনে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক সভাপতি মনোনীত হন। বিগত সময়ের রীতি বহাল রেখে জাতীয় ক্রীড়া পরিষদ অ্যাডহক কমিটিতে মোঃ ময়নুল ইসলামকে সভাপতি মনোনীত করেছিল। আজ জাতীয় ক্রীড়া পরিষদ সচিব এক প্রজ্ঞাপনে নতুন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলমকে কাবাডি ফেডারেশনের সভাপতি হিসেবে নিয়োগ দিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১০

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১১

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১২

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৩

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৪

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৫

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৬

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৭

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৮

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

১৯

রাজশাহীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST