৪ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

তরুণরা যুগে যুগে প্রমাণ দিয়েছে তারুণ্যের শক্তিই আসল শক্তি : চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ বলেছেন, তারুণ্যের শক্তিই আসল শক্তি। যুগে যুগে তারা এর প্রমাণ দিয়ে গেছে। মাঝ বয়সী বা বেশি বয়সীদের দিয়ে গঠনমূল পরিবর্তনের ঝুঁকি গ্রহণ করা সম্ভব হয় না। তাদের নানারকম পিছুটান থাকে, সীমাবদ্ধতা থাকে।

আজ বুধবার (৪ ডিসেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা তথ্য অফিস আয়োজিত ‘তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। চাঁপাইনবাবগঞ্জ শাহ্ নেয়ামতুল্লাহ কলেজ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ   বেনাপোল বন্দর এলাকায় আড়াই কোটি টাকার অবৈধ পণ্য জব্দের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন

জেলা প্রশাসক বলেন, সাম্প্রতিক সময়ের জুলাই আগস্টের গণ-অভ্যুত্থানে তরুণরা দেখিয়ে দিয়েছে যুব সমাজ জাগলে সকল অন্যায় অবিচার দূর করা সম্ভব। তরুণদের শক্তি ও সাহস আমাদের সম্পদ। এ সম্পদকে কাজে লাগাতে হবে।

তিনি তরুণদের উদ্দেশে বলেন, তোমাদের প্রথম কাজ হচ্ছে শিক্ষা সমাপ্ত করা এবং কর্মমুখী শিক্ষায় নিজেদের আত্মনিয়োগ করা। অলস মস্তিষ্কে শয়তান ভর করতে পারে উল্লেখ করে তিনি বলেন, ছাত্ররা উপযুক্ত কাজ না পেলে তার শিক্ষা তার জন্য অভিশাপ হতে পারে। তরুণদের উদ্যম ও কর্মস্পৃহা যেন নষ্ট না হয় সে বিষয়ে সজাগ থাকতে হবে।
এসময় জেলা প্রশাসক মাদকের বিষয়ে তরুণদের সতর্ক থাকার আহ্বান জানান।
আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে ধারণাপত্র উপস্থাপন করেন রাজশাহী পিআইডির উপপ্রধান তথ্য অফিসার তৌহিদুজ্জামান।

আরও পড়ুনঃ   বেনাপোলে ১৮৪ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান

জেলা তথ্য অফিসার রূপ কুমার বর্মনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চাঁপাইনবাবগঞ্জের আহ্বায়ক আব্দুর রাহিম, শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ কামরুজ্জামান প্রমুখ।
অনুষ্ঠানে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেখাপড়ার পাশাপাশি ছাত্রসমাজকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ইসলাম ও মাদ্রাসা নিয়ে ফেসবুকে কটূক্তিপূর্ণ পোস্ট, চারঘাটে শিক্ষক আটক

নারীর ক্ষমতায়ন নিশ্চিতে বিএনপি কাজ করছে :রিজভী

রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা আবারও দেখার অভিযোগ

পলাতক আসামিদের দেশে ফেরাতে সরকার কোনো গাফিলতি করবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

গণতন্ত্র বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে : রাষ্ট্রপতি

প্রথম নির্মিত সিনেমা ১০ উৎসবে, চমকে দিলেন বাঙালি এই অভিনেত্রী

ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে : প্রধানমন্ত্রী

হরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল বিপ্লবী গার্ড

১০

ইয়েমেনের কারাগারে সৌদির হামলায় নিহত ১৭

১১

গোদাগাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাল্যবিয়ে বন্ধ, ৩৫ হাজার টাকা জরিমানা

১২

পুঠিয়ায় মাদকবিরোধী অভিযান, ৩ জনের কারাদণ্ড

১৩

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

১৪

নগরীতে পবা থানা এলাকায় চুরি যাওয়া ভ্যান ৭২ ঘণ্টার মধ্যে উদ্ধার

১৫

বাগমারার ইউএনও সেলিম আহমেদের বিদায় সংবর্ধনা

১৬

বাগমারার ঝিকরায় ৭ কিলোমিটার খাল পুনঃখনন, ভাগ্য খুলল কৃষকদের

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

১৮

রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবিতে মানববন্ধন

১৯

রাজশাহীতে সারের সংকট নেই : বিভাগীয় কমিশনার

২০

Design & Developed by: BD IT HOST