১ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

‘১০ জন’ নিয়েও চ্যাম্পিয়ন, জায়গা নিশ্চিত করল বিশ্বকাপে

অনলাইন ডেস্ক : লাতিন আমেরিকার ক্লাব ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতা কোপা লিবার্তাদোরেসে ফাইনাল খেলা দুটি দলই ছিল ব্রাজিলের। বোটাফোগো ও অ্যাতলেটিকো মিনেইরোর মধ্যকার ফাইনালটি হয়েছে উত্তেজনায় ঠাসা। ম্যাচের মাত্র ৩০ সেকেন্ডেই লাল কার্ড দেখে ১০ জনের দলে পরিণত হয় বোটাফোগো। তবে শেষ পর্যন্ত তারাই ৩-১ গোলের জয়ে চ্যাম্পিয়ন হয়ে ক্লাব বিশ্বকাপের টিকিট কেটেছে।

আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সের এস্তাদিও মনুমেন্টালে হয় মহাদেশীয় ক্লাব ফুটবলের শিরোপানির্ধারণী ম্যাচটি। প্রথমবার লিবার্তাদোরেসের চ্যাম্পিয়ন হওয়ার পথে বোটাফোগোর হয়ে একটি করে গোল করেছেন লুইজ হেনরিক, অ্যালেক্স টেলেস এবং জুনিয়র সান্তোস। অন্যদিকে, মিনেইরোর পক্ষে এদুয়ার্দো ভার্গাস একমাত্র গোলটি করে ব্যবধান কমান।

ম্যাচজুড়ে দাপট ছিল মিনেইরোর, জয় কেবল বোটাফোগোর দখলে গেছে। স্বাভাবিকভাবেই ১০ জনের দল নিয়ে চ্যাম্পিয়দের ম্যাচজুড়ে তটস্থ থাকতে হয়েছে, তাদের পায়ে বলের দখল ছিল মাত্র ২০ শতাংশ। এমনকি পুরো ম্যাচে শট নিয়েছে মাত্র ৮টি, যার মধ্যে গোলের লক্ষ্যে ৩টি। অন্যদিকে, ৮০ শতাংশ বল দখলে রেখে মিনেইরো ২২টি শট নিয়েছে। যদিও বেলো হরিজন্তের ক্লাব কেবল ৪টি শট লক্ষ্যে রাখতে পেরেছিল।

আরও পড়ুনঃ   রাজশাহীতে ৪৭টি স্কুলের ১২ হাজার ছাত্রীকে সচেতন করে তুলছে অগ্নি প্রকল্প

ব্রাজিলের রিও ডি জেনেইরোর ক্লাব বোটোফোগো ম্যাচের শুরুতেই বড় ধাক্কা খায় মিডফিল্ডার গ্রেগরি লাল কার্ড দেখায়। ম্যাচ শুরুর ৩০ সেকেন্ডের মাথায় লাফিয়ে উঠে তিনি মিনেইরোর ফাউস্তো ভেরার মুখে লাথি মেরে বসেন। রেফারি সরাসরি লাল কার্ড দেখান বোটাফোগোর এই তারকাকে। এরপর থেকে ক্রমাগত মিনেইরোর আক্রমণ সামলাতে খাবি খেতে হয়েছে ক্লাবটিকে।

ম্যাচের ৩৫ মিনিটে হেনরিকের গোলে লিড নেয় বোটাফোগো। বিরতির আগেই তারা লিড ব্যবধান দ্বিগুণ করে। আবারও আক্রমণে উঠে মিনেইরোর রক্ষণে ঢুকে গেলে গোলরক্ষক এভারসন হেনরিককে ফেলে দিলে রেফারি পেনাল্টি দেন। ৪৪তম মিনিটে সফল লক্ষ্যভেদে মিডফিল্ডার টেলেস বোটাফোগোর স্কোরলাইন ২-০ করেন।

আরও পড়ুনঃ   প্রথম ধাপে রাজশাহীর গোদাগাড়ি ও তানোরে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন

মিনেইরো অবশ্য দ্বিতীয়ার্ধে নেমেই ব্যবধান কমায়। বদলি নামা এদুয়ার্দো ভার্গাস ৪৭তম মিনিটে দারুণ এক কর্নারে হেডে গোল করেন। তবে চিলিয়ান এই তারকার ‍উদযাপন শেষ পর্যন্ত স্থায়ী করতে পারেনি মিনেইরো। নিশ্চিত হারের পথে থাকার পর যোগ করা সময়ের সপ্তম মিনিটে আরেকটি গোল করে বোটাফোগো। জুনিয়র সান্তোসের গোলে তারা বড় জয় নিয়ে প্রথমবার লিবার্তাদোরেসের শিরোপা উৎসবে মাতে।

২০২৫ সালে প্রথমবার ৩২টি দল নিয়ে ক্লাব বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে ফিফা। কোপা লিবার্তাদোরেস জিতে যুক্তরাষ্ট্রে হতে যাওয়া এই বৈশ্বিক প্রতিযোগিতায় জায়গা নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান ক্লাব বোটাফোগো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

মিডিল চরে যাতায়াতকারীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান

নগরীতে চুরি হওয়া যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাষ্ট্রপতি নির্বাচন : মির্জা ফখরুলের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি

এক পাইলট গাঁজা সেবন করে ধরা, সবার জন্য পরীক্ষা বাধ্যতামূলক এয়ার ইন্ডিয়ার

১০

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

১১

শিক্ষাই শিশু-যুবাদের জীবন বদলের অন্যতম হাতিয়ার: জেলা প্রশাসক

১২

রাষ্ট্রপতি নির্বাচন : ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র জমা

১৩

সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ

১৪

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

১৫

আরো নতুন ১২ জেলায় অনলাইন ই-বেইলবন্ড সিস্টেমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী

১৬

নগরীর রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত

১৭

আরইউজের নেতৃবৃন্দের সঙ্গে আরএমপির মতবিনিময়

১৮

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

১৯

তরুণদেরকে উদ্যোক্তা হওয়ার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

২০

Design & Developed by: BD IT HOST