২৯ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

‘স্টারকিড’ মানেই খারাপ, আমি মনে করি না : অনন্যা পাণ্ডে

অনলাইন ডেস্ক : একটা সময় একের পর এক বহু কটাক্ষ সইতে হয়েছে বলিউড অভিনেতা চাঙ্কি পাণ্ডের কন্যা অভিনেত্রী অনন্যা পাণ্ডেকে। অভিনেত্রীর অভিযোগ, তার নামের সঙ্গে জুড়ে রয়েছে ‘তারকা সন্তান’-এর তকমা। নেটিজেনদের দাবি, তারকা সন্তান বলেই অতিরিক্ত সুবিধা পেয়েছেন তিনি। আর সে কথারই জবাব দিলেন অনন্যা পাণ্ডে।

অনন্যার স্পষ্ট বক্তব্য, তারকা সন্তান হওয়া নিয়ে তার কোনও আক্ষেপ নেই। তিনি বলেন, ‘তারকা সন্তান হওয়ার জন্য নানা রকমের মন্তব্য করা হয়। লজ্জিত বোধ করতে বাধ্য করে। কিন্তু নিজের বাবাকে নিয়ে আমি লজ্জিত বোধ করি না। চিকিৎসকের পরিবারে বড় হয়েছেন আমার বাবা। কিন্তু অভিনয়কে নিজের পেশা হিসেবে বেছে নিয়েছিলেন। পরিশ্রম করে নিজের জায়গা তৈরি করেছিলেন তিনি।’

আরও পড়ুনঃ   বুবলীর প্রশংসার পর শাকিবকে ‘নিজের রাজা’ বললেন অপু

অনন্যা আরও বলেছেন, ‘তারকা সন্তান’ শব্দকেই খারাপ কথা হিসেবে বিবেচনা করা হয়, আমি তা মনে করি না। মানুষের যা ভাবার, তাই ভাববে। কে তারকা সন্তান আর কে বহিরাগত অভিনেতা, এইভাবে দেখা বন্ধ করতে হবে। বলিউড ইন্ডাস্ট্রি আমাদের অনেক কিছু দিয়েছে। দর্শকও আমাদের অনেক ভালবাসা দিয়েছে। তারকা সন্তান হয়েও অনেকে ভাল কাজ করছেন। আবার বাইরের জগৎ থেকে এসেও বহু অভিনেতা ভাল কাজ করছেন।’

আরও পড়ুনঃ   পোষ্যদের ওপর চটে গেলেন মিমি চক্রবর্তী!

বাবা চাঙ্কি পাণ্ডেকে নিয়েও কথা বলেছেন অনন্যা। অভিনেত্রীর মন্তব্য, ‘আমি দেখতাম, বাবা বাড়িতেই বসে রয়েছেন। হয়তো দু-এক বার বাবার সঙ্গে ছবির সেটে গিয়েছিলাম। এমন নয় যে বাবা কাজ নিয়ে খুব ব্যস্ত থাকতেন। আমাদের বাড়ির বাইরে কিন্তু বাবাকে দেখার জন্য মানুষ ভিড় জমাতেন না।’

উল্লেখ্য, অনন্যাকে শেষ দেখা গেছে ‘কল মি বে’ ওয়েব সিরিচজে ও ‘কন্ট্রোল’ ছবিতে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১০

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১১

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১২

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৩

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১৪

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১৫

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৬

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৭

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৮

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৯

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

২০

Design & Developed by: BD IT HOST