২৭ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

মেসিদের নতুন কোচ মাশ্চেরানো

অনলাইন ডেস্ক : লিওনেল মেসির কোচ হওয়ার আগ্রহ আগেই জানিয়েছিলেন হ্যাভিয়ের মাশ্চেরানো। পেতে চেয়েছিলেন অনূর্ধ্ব-২৩ স্কোয়াডে প্যারিস অলিম্পিকের আর্জেন্টিনা দলে। সেবারে না হলেও শেষ পর্যন্ত ঠিকই মেসির কোচ হয়েছেন মাশ্চেরানোর। মেসির ক্লাব ইন্টার মায়ামির নতুন কোচ হিসেবে ঘোষণা করা হলো সাবেক এই ডিফেন্সিভ মিডফিল্ডারের নাম।

জেরার্দো টাটা মার্টিনো ইন্টার মায়ামির দায়িত্ব ছাড়ার পর দলটির সম্ভাব্য কোচের তালিকায় জাভি হার্নান্দেজের নাম শোনা যাচ্ছিল। সঙ্গে ছিল জ্যাভিয়ের মাশ্চেরানোর নামটা। কদিন আগেই দল-বদলের বিখ্যাত ও বিশ্বস্ত সূত্র ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো এক পোস্টের মাধ্যমে জানিয়েছিলেন, ‘জাভি নয়, মাশ্চেরানোই হতে যাচ্ছেন মায়ামির পরবর্তী কোচ।’

সেই সূত্রে আরও তিন সাবেক সতীর্থকেও কোচিং করাতে যাচ্ছেন মাশ্চেরানো। বার্সেলোনার দিনগুলোতে যে খেলেছিলেন সার্জিও বুসকেতস, লুইস সুয়ারেজ আর জর্দি আলবার সঙ্গেই। মায়ামির কোচ হওয়ার আগে মাশ্চেরানো সর্বশেষ কোচ ছিলেন আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ ও অলিম্পিক দলের।

আরও পড়ুনঃ   যারা রাস্তা অবরোধ করেছে, তারা কেউ ছাড় পাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

আপাতত মাশ্চেরানোর সঙ্গে তিন বছরের চুক্তি করেছে মায়ামি। চুক্তিসংক্রান্ত আনুষ্ঠিকতা শেষে মেসিদের সঙ্গে কাজ শুরু করবেন ৪০ বছর বয়সী মাচেরানো।

কোচের নাম ইন্টার মায়ামির সহমালিক হোর্হে মাস জানিয়েছেন, কেন তারা মাশ্চেরানোকে কোচ হিসেবে নিয়োগ দিলেন, ‘এমন একজনকে দরকার ছিল, যিনি কিনা আমাদের বিশ্বতারকা ও অন্য খেলোয়াড়দের প্রতিভার সর্বোচ্চটা বের করে আনতে পারবেন। হাভিয়ের ফুটবল বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে খেলে ও আন্তর্জাতিক যুব ফুটবলের কোচিং করিয়ে অনন্য অভিজ্ঞতা সঞ্চয় করেছেন।’

আরও পড়ুনঃ   হারানো ৫০টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল পুলিশ

ইন্টার মায়ামির দায়িত্ব নিয়েই নিজের উচ্চাশার কথা ব্যক্ত করেছেন মাশ্চেরানো নিজেও, ‘ইন্টার মায়ামির মতো ক্লাবের কোচ হওয়াটা আমার জন্য সম্মানের। আমি সুযোগটার সর্বোচ্চ সদ্ব্যবহার করতে চাই। ক্লাবের সবার সঙ্গে কাজ করে ক্লাবটিকে নতুন উচ্চতায় তুলতে মুখিয়ে আছি। সমর্থকদের মনে রাখার মতো মুহূর্ত উপহার দিতে চাই।’

আর্জেন্টিনার রিভার প্লেটের হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করা মাশ্চেরানো পেশাদার ক্যারিয়ারে খেলেছেন ব্রাজিলের করিন্থিয়ানস, ইংল্যান্ডের ওয়েস্ট হাম ও লিভারপুলে। ক্যারিয়ারের লম্বা একটা সময় স্পেনের বার্সেলোনায়। বার্সার হয়ে পাঁচবার লা লিগা জেতা মাচেরানো জিতেছেন দুটি চ্যাম্পিয়নস লিগও। জাতীয় দলের হয়ে আর্জেন্টিনার জার্সিতে খেলেছেন দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আধুনিক সীমান্ত ব্যবস্থাপনা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য : স্বরাষ্ট্রমন্ত্রী

১

রামেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন ভূমিমন্ত্রী মিনু

২

রাজশাহী রেঞ্জের নতুন ডিআইজি মীর আশরাফ আলী

৩

চার দিনের সফরে কাল রাজশাহী, নাটোর ও সিরাজগঞ্জ আসছেন বিদ্যুৎমন্ত্রী

৪

রাজস্ব বৃদ্ধিতে চিংড়ি মহাল পুনর্গঠনের সিদ্ধান্ত

৫

দেশজুড়ে ৫০৯ কেন্দ্রে হবে মাদ্রাসার দুই স্তরের বৃত্তি পরীক্ষা

৬

গোলকধাঁধার সাফ, আগামীকাল হচ্ছে না ট্রফি উন্মোচন

৭

তাহসিফ হত্যা মামলার শুনানিতে সাংবাদিকদের বের হয়ে যেতে বললেন বিচারক

৮

ফের এক সিনেমায় চঞ্চল-তুষি-সিয়াম

৯

১৫ বছর ধরে মিমিকে আগলে রেখেছেন যিনি

১০

বাঘায় রেলব্রিজে পুলিশ প্রশাসনের বাৎসরিক পরিদর্শন

১১

বাগমারায় ২৬ মাস ১৩ দিন পর দায়িত্বে ফিরলেন অধ্যক্ষ হাতেম আলী

১২

বাগমারায় চারটি সড়কের উন্নয়নকাজ পরিদর্শনে পৌর প্রশাসক

১৩

হাজার কোটি টাকার দায় মাথায় নিয়ে উৎপাদনে রাজশাহী চিনিকল

১৪

মান্দায় ময়না রানী নামে এক নারীর মরদেহ উদ্ধার

১৫

গোদাগাড়ীতে কারেন্ট ও চায়না দুয়ারি জাল জব্দ, ২ ব্যবসায়ীকে জরিমানা

১৬

শপথ নিলেন মির্জা ফয়সল ও এলিজা জামান

১৭

ট্রাক থেকে ৯৮৭০ ইয়াবা উদ্ধার, দুইজন গ্রেপ্তার

১৮

গার্মেন্টস শ্রমিকদের নির্যাতনের ভুয়া ছবি প্রকাশ করার অপরাধে গ্রেপ্তার ১

১৯

৫ নভেম্বর ঢাকায় বসছে বাংলাদেশ এআই বিজনেস সামিট

২০

Design & Developed by: BD IT HOST