৩১ মার্চ ২০২৪
অনলাইন সংস্করণ

প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার মুখোমুখি বাংলাদেশ

অনলাইন ডেস্ক : ওয়ানডেতে অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে ধবলধোলাই হয়েছিল বাংলাদেশ নারী দল। সেই স্মৃতি ভুলে এবার টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামছে এই দুই দল। রোববার সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ মাঠে গড়াবে। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর বারোটায়।

ম্যাচের আগেরদিন অবশ্য শনিবার মিরপুরে সংবাদ সম্মেলনে অজি অধিনায়ক অ্যালিসা হিলি জানিয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে প্রস্তুতির কথা। একইসঙ্গে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার বিষয়টিও বলছেন নারী দলের এই নেত্রী।

হিলি বলছিলেন, ‘সামনেই অ্যাশেজ আছে, খুব বেশি দিন তো বাকি নেই আর। এর আগে টি-টোয়েন্টি ক্রিকেটে নিজেদের খেলার অ্যাপ্রোচটা ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছি সেই সাথে সামনে আবার বিশ্বকাপও আছে। ফলে আমার মনে হয় আমাদের এখানে মানিয়ে নিতে হবে। রান বের করার চেষ্টা করে যেতে হবে এবং ভালোভাবেই করতে হবে। যদিও কন্ডিশন হয়ত আমাদের সাহায্য করবে না। লম্বা ব্যাটিং লাইনআপ আছে আমাদের, ফলে আশা করি নিজেদের খেলাটা খেলতে পারব আমরা।’

আরও পড়ুনঃ   লাঠিচার্জ ও টিয়ারগ্যাসে শিক্ষক-পুলিশসহ আহত ১১০

ওয়ানডে সিরিজে বাংলাদেশকে রীতিমত উড়িয়েই দিয়েছে অস্ট্রেলিয়ার নারীরা। প্রথম ওয়ানডেতে বোলিংয়ের পর কোনো ম্যাচেই অজিদের চ্যালেঞ্জ জানাতে পারেনি বাংলাদেশের মেয়েরা। তিন ম্যাচের প্রতিটিতেই টাইগ্রেসদের ইনিংস শেষ হয়েছে ১০০ এর আগে।

আরও পড়ুনঃ   আজ শিক্ষার্থীদের ‘বাংলা ব্লকড’

চলতি বছর ঘরের মাঠেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। বাংলাদেশের মেয়েদের সামনে তাই এই সিরিজে থাকছে বাড়তি কিছু চ্যালেঞ্জ। নিজেদের ব্যাটিং ইউনিটকে বিশ্বমানের বোলিংয়ের সামনে ঝালিয়ে নেওয়ার এটাই সুযোগ জ্যোতি-ফারজানাদের সামনে।

সবশেষ ওয়ানডে দলে থাকা তিন ক্রিকেটার ফারজানা হক পিংকি, দিশা বিশ্বাস এবং নিশিতা আক্তার নিশি সংক্ষিপ্ত ফরম্যাটের এই সিরিজের দলে জায়গা পাননি। অজিদের বিপক্ষে টি-টোয়েন্টিতে নতুন করে ডাক পেয়েছেন ফারিহা ইসলাম তৃষ্ণা, শরিফা খাতুন এবং দিলারা আক্তার দোলা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১০

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১১

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১২

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

১৩

রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক মো. ফরিদ হাসানের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত

১৪

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন

১৫

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার এমডির সাক্ষাৎ

১৬

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানের দ্বিতীয় দিনে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেফতার ১৬

১৭

থাই বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

১৮

সীমান্তে নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় সিরাপ জব্দ

১৯

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST