২৬ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

হতাশ সালাহ, চলছে নাটকীয়তা-ভক্তদের ক্ষোভ

অনলাইন ডেস্ক : ‘আমরা প্রায় ডিসেম্বর মাসে চলে এসেছি। কিন্তু আমি এখনো ক্লাবের পক্ষ থেকে চুক্তি নবায়নের কোনো প্রস্তাব পাইনি। সম্ভবত আমি যতটা না ক্লাবে আছি, তারচেয়ে অনেক বেশি বাইরে আছি।’ সাউদাম্পটনের বিপক্ষে ম্যাচ জিতিয়ে লিভারপুলে নিজের অবস্থা সম্পর্কে এভাবেই বলছিলেন মোহাম্মদ সালাহ। আগামী বছরেই শেষ হবে তার চুক্তি। কিন্তু চলতি বছরের একেবারে শেষে এসেও যিনি চুক্তি নবায়নের কোনো প্রস্তাবই পাননি।

চলতি বছরের পারফরম্যান্স দেখলে অবশ্য সালাহকে দলে না রাখার কোনো কারণই নেই লিভারপুলের। চলতি মৌসুমে ১৮ ম্যাচে করেছেন ১২ গোল। সঙ্গে ১০ অ্যাসিস্ট। প্রিমিয়ার লিগে ১২ ম্যাচে আছে ১০ গোল আর ৬ অ্যাসিস্ট। তার এমন পারফরম্যান্সের সুবাদেই ইংলিশ প্রিমিয়ার লিগে ১১ পয়েন্টে এগিয়ে থেকে সবার ওপরে আছে লিভারপুল।

ফুটবল বিশ্লেষণ বিষয়ক সংস্থা অপ্টার ভাষ্য, সালাহর ১০ গোল আর ৬ অ্যাসিস্ট না থাকলে চলতি মৌসুমে এই পর্যায়ে লিভারপুলের অবস্থান থাকতো পয়েন্ট টেবিলের ১৩তম স্থানে। ২০১৭ সালে মার্সিসাইডের ক্লাবে যোগদানের পর থেকে প্রতিটি মৌসুমেই কমপক্ষে ২৩ গোল করেছেন সালাহ। ইউর্গেন ক্লপ যুগে অলরেডদের সাফল্যের অন্যতম কারিগর ছিলেন এই মিশরীয় উইঙ্গার।

আরও পড়ুনঃ   মোহনপুরে অসুস্থ ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ

কিন্তু এতকিছু করেও লিভারপুলের মালিকপক্ষ ফেনওয়ে স্পোর্টস গ্রুপের (এফএসজি) খানিক উদাসীনতার শিকার মোহাম্মদ সালাহ। এই নিয়ে অবশ্য ভক্তরা বেজায় চটেছেন এফএসজির ওপরে। সামাজিক যোগাযোগমাধ্যমে কড়া সমালোচনা চলছে তাদের নিয়ে। অবশ্য শুধুই সালাহ না। দলের আরও দুই গুরুত্বপূর্ণ সদস্য ভার্জিল ভ্যান ডাইক এবং আলেকজান্ডার আর্নল্ডের চুক্তি নবায়ন নিয়েও বেশ ধীরে চলো নীতি দেখাচ্ছে এফএসজি।

অবশ্য খানিক স্বস্তি লিভারপুল ভক্তদের এনে দেবে পরের খবরটি। ক্লাবের সাবেক সিইও পিটার মুর জানিয়েছেন, শুধু সালাহ না, বরং ভ্যান ডাইক এবং আলেকজান্ডার-আর্নল্ডের এজেন্টের সঙ্গেও চুক্তি নবায়নের ব্যাপারে কথা বলছে ক্লাবটি। আর সালাহর ব্যাপারে আরেক গণমাধ্যম দ্য অ্যাথলেটিকের ভাষ্য, মিশরীয় এই তারকার এজেন্ট রামি আব্বাসের সঙ্গে প্রাথমিকভাবে বেশ ইতিবাচক আলাপই করেছে লিভারপুল।

আরও পড়ুনঃ   রামেক হাসপাতালে রোগীর ভর্তির কাগজপত্র ছিড়ে ফেললেন দায়িত্বরত চিকিৎসক

সালাহ নিজেও ইংলিশ এই ক্লাবে থাকতে আগ্রহী। সাউদাম্পটন ম্যাচের পরেই বলেছিলেন, ‘এই ক্লাবে (লিভারপুল) আমি অনেক দিন ধরেই আছি। এরকম ক্লাব আর হয় না। কিন্তু দিনশেষে এই বিষয়গুলো (চুক্তি নবায়ন) আমার হাতে নেই। যেমনটা আমি আগেই বলেছি, ডিসেম্বর চলে আসছে। আর আমি নিজের ভবিষ্যতের বিষয়ে এখনও কোনো প্রস্তাব পাইনি।’

ঈজিপশিয়ান কিং খ্যাতি পেয়ে যাওয়া এই তারকা এও জানিয়েছেন, খুব দ্রুতই অবসর নিচ্ছেন না তিনি। খানিক হতাশ হলেও চলতি মৌসুমে শিরোপা এনে দিতে চান লিভারপুলকে, ‘আমি মৌসুমের দিকে পূর্ণ মনোযোগ দিচ্ছি। আমি প্রিমিয়ার লিগ জেতার চেষ্টা করছি। সঙ্গে আশা করি চ্যাম্পিয়ন্স লিগটাও। আমি হতাশ, কিন্তু দেখা যাক সামনে কি হয়।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই দিনে দ্বিতীয়বারের মতো আন্দোলনে নামার হুমকি ককরোচ পার্টির

বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ

রুয়েটে এমএসই ডে অনুষ্ঠিত

নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড

রুয়েটে যোগদান করলেন প্রো-ভিসি অধ্যাপক ড. মো. আখতার হোসেন

অপহরণ মামলার কিশোরী ভিকটিম তাসনিমকে লক্ষীপুর এলাকা থেকে উদ্ধার

নগরীতে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

১০

সমাজে শ্রেণি বৈষম্য দূর করতেই এ সরকার কাজ করে যাচ্ছে : ভূমিমন্ত্রী

১১

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ

১২

রাবিতে সংঘর্ষ-উত্তেজনায় অস্থির ক্যাম্পাস

১৩

হারানো ৫০টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল পুলিশ

১৪

স্বাস্থ্য ব্যবস্থাপনা ও জনমিতিক লভ্যাংশ অর্জন

১৫

হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা

১৬

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

১৭

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

১৮

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

১৯

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

২০

Design & Developed by: BD IT HOST