৬ মে ২০২৪
অনলাইন সংস্করণ

১৪ বছর বয়সে জাতীয় দলে অভিষেক বাংলাদেশি পেসার হাবিবা

অনলাইন ডেস্ক : বাংলাদেশের জার্সিতে খেলার স্বপ্ন নিয়েই ব্যাট-বল হাতে বাইশ গজে ছুটে দেশের হাজার হাজার ছেলে-মেয়ে। কয় জনেরই বা সেই স্বপ্ন পূরণ হয়! তবে এমন অনেকেই আছেন যারা কৈশোর পেরোনোর আগেই জাতীয় দলের ক্যাপ পেয়ে যান। এই তালিকারই একজন হাবিবা ইসলাম।

আজ সিলেটে ভারত নারী দলের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখলেন হাবিবা। লাল-সবুজের জার্সিতে প্রথমবার খেলতে নামার সময় তার বয়স ১৪ বছর ৩৪০ দিন। তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সবচেয়ে কম বয়সে রেকর্ডের তালিকায় তিনি দুইয়ে।

আরও পড়ুনঃ   বাগমারা থানার ওসি তদন্ত হিসেবে মাকছুদের যোগদান

দেশের হয়ে সবচেয়ে কম বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে রাবেয়া খানের। ২০১৯ সালে পোখারায় নেপালের বিপক্ষে অভিষেকের দিন তার বয়স ছিল ১৪ বছর ২৬৮ দিন। এ ম্যাচের দলে আছেন এই লেগ স্পিনার।

আরও পড়ুনঃ   কৃষিমন্ত্রী রাজশাহী আসবেন শুক্রবার

সব মিলিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে কম বয়সে অভিষেকের রেকর্ডটি জার্সির নিয়া গ্রেগের। ২০১৯ সালে ফ্রান্সের বিপক্ষে অভিষেকের দিন তার বয়স ছিল মাত্র ১১ বছর ৪০ দিন।

আইসিসির পূর্ণ সদস্যদেশগুলোর মধ্যে সে রেকর্ড আয়ারল্যান্ডের গ্যাবি লুইসের, ২০১৪ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৩ বছর ১৬৬ দিনে অভিষেক হয়েছিল পরবর্তী সময়ে আয়ারল্যান্ডকে নেতৃত্ব দেওয়া এ লেগ স্পিন অলরাউন্ডারের।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

১

নারী নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

২

বাঘা উপজেলা ও পৌর জামায়াতের নতুন কমিটি গঠিত

৩

নগরীতে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

৪

নগরীতে সোলার বিদ্যুৎ স্থাপনে নেসকো রাসিকের মতবিনিময়

৫

বাঘায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৬

৬

রাজশাহী খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন

৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

৮

নগরীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ১১

৯

পাবনার শীর্ষ সন্ত্রাসী আরিফ রাজশাহীতে গ্রেপ্তার

১০

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম চালান

১১

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

১২

সরকার কাউকে বিনা চিকিৎসায় মরতে দেবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৩

নাচোলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন

১৪

নেত্রকোনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

১৫

পবায় পশু হাসপাতালে অপারেশন থিয়েটার নির্মাণের উদ্যোগ

১৬

কৃষকের উন্নয়নে বিএমডিএর কার্যক্রম বাড়ানোর তাগিদ

১৭

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

১৮

প্রচলিত আইন ও প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে : তথ্যমন্ত্রী

১৯

নিয়ামতপুরে যুগ্ম সচিবের খাল খনন পাইলট প্রকল্পের স্থান পরিদর্শন

২০

Design & Developed by: BD IT HOST