২৫ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

ভারত-অস্ট্রেলিয়া টেস্টে ওয়াসিম আকরামকে হেনস্তা!

অনলাইন ডেস্ক : অস্ট্রেলিয়ার মাটিতে আগে সফর শেষ করে এসেছে পাকিস্তান ক্রিকেট দল। ওয়ানডেতে জিতলেও, রিজওয়ান-বাবররা টি-টোয়েন্টি সিরিজ হেরেছে। যার কয়েকদিন পরও অস্ট্রেলিয়ায় রয়ে গেছেন পাকিস্তানি কিংবদন্তি ওয়াসিম আকরাম। চলমান ভারত-অস্ট্রেলিয়া সিরিজে ধারাভাষ্যকারের ভূমিকায় থাকা সাবেক এই তারকা দর্শকের হেনস্তার শিকার হয়েছেন।

অনাকাঙ্ক্ষিত সেই ঘটনা ঘটে গত ২৩ নভেম্বর। পার্থে সেদিন ভারত-অস্ট্রেলিয়া টেস্টের দ্বিতীয় দিনে নেমেছিল। ম্যাচ শেষে আকরাম স্টেডিয়াম ছেড়ে একটি গাড়ির জন্য অপেক্ষা করছিলেন, তখন এক দর্শক এসে গালিগালাজ দিতে থাকেন তাকে। পরে দুজনের মাঝে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলে নিরাপত্তাকর্মীরা দ্রুত হাজির হয়ে ওই দর্শককে সরিয়ে দেয়। এমন ঘটনা এড়াতে আকরামসহ পুরো স্টেডিয়াম এলাকায় নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে।

আরও পড়ুনঃ   ‘সংখ্যালঘুদের প্রতি সহযোগিতার মনোভাব বাংলাদেশের মতো পৃথিবীর কোথাও নেই’-র‌্যাব ৫

অস্ট্রেলিয়ার গণমাধ্যম বলছে, একজন ভক্ত সাবেক পাকিস্তানি ফাস্ট বোলারের সঙ্গে তীব্র বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন, গালিগালাজ ছুড়ে দেওয়ায় দুজনের এই বিবাদ শুরু হয়। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে যেতে দেখে নিরাপত্তা কর্মীরা এসে হস্তক্ষেপ করেছেন। সেখান থেকে অভিযুক্ত ভক্তকে সরিয়ে দেওয়া হয়ে তাৎক্ষণিকভাবে। তবে আকরাম কোনো বর্ণবাদী আচরণের শিকার হননি বলে জানিয়েছেন নিরাপত্তাকর্মীরা।

ওই ঘটনার পর স্টেডিয়ামের নিরাপত্তা জোরদার করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। যাতে একই ঘটনার পুনরাবৃত্তির ঝুঁকি না থাকে সেজন্য আকরামকে স্টেডিয়াম পর্যন্ত যাতায়াতের জন্য গাড়িও ব্যবস্থা করা হয়েছে বলছে গণমাধ্যম। ধারাভাষ্যকাররা চাইলেই ভেন্যুর ভেতর থেকে গাড়িতে উঠতে পারবেন। তবে অভিযুক্ত দর্শক সম্পর্কে প্রতিবেদনে আর কিছু বলা হয়নি। ওই সময় তিনি নেশা করেছিলেন কি না তেমন কোনো তথ্যও মেলেনি।

আরও পড়ুনঃ   একদিনেই ১৫ উইকেটের পতন, ভারত-অস্ট্রেলিয়া টেস্টে রোমাঞ্চের অপেক্ষা

প্রসঙ্গত, চলমান পার্থ টেস্টে চালকের ভূমিকায় রয়েছে ভারত। প্রথম ইনিংসে ভারত-অস্ট্রেলিয়া দুই দলই পড়েছিল ব্যাটিং বিপর্যয়ে। তবে অজিদের অবস্থা বেশি শোচনীয় ছিল। মাত্র ১০৪ রানে গুটিয়ে যায় প্যাট কামিন্সের দলটি। পরবর্তীতে যশস্বী জয়সওয়ালের ১৬১, বিরাট কোহলি ১০০ ও লোকেশ রাহুলের ৭৭ রানের সুবাদে ভারত ৪৮৭ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে। তবে প্রথম ইনিংসের লিড মিলিয়ে অজিদের সামনে লক্ষ্য দাঁড়ায় ৫৩৪ রানের।

পাহাড়সম লক্ষ্য তাড়ায় প্রথম ইনিংসের চেয়ে উন্নতি হলেও, বিপর্যয় পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি স্বাগতিক অজি শিবির। ১৮২ রানেই ৭ উইকেট হারিয়ে তারা হারের শঙ্কায় রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST