১৯ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

দ্বিতীয় দফায় এএসপি ও এসআইদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ স্থগিত

স্টাফ রিপোর্টার : রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪০তম বিসিএস (পুলিশ) ব্যাচের সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ এএসপি) এবং ৪০তম ক্যাডেট এসআইদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ আবারও স্থগিত করা হয়েছে। আগামী ২৪ নভেম্বর এএসপি এবং ২৬ নভেম্বর এসআইদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ হওয়ার কথা ছিল।

গতকাল সোমবার পুলিশ সদর দপ্তরের পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এএসপি ও এসআইদের সমাপনী কুচকাওয়াজ স্থগিত করা হয়। তবে কুচকাওয়াজ স্থগিত করার কারণ জানায়নি পুলিশ সদর দপ্তর।

৪০তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তাদের গত বছরের ২০ অক্টোবর এক বছরের মৌলিক প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণ শেষে গত ২০ অক্টোবর সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এ জন্য দেড় হাজারের বেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে আগের রাতে হঠাৎ কুচকাওয়াজ স্থগিত করা হয়। এরপর আবারও ২৪ নভেম্বর এই অনুষ্ঠানের জন্য দিন ঠিক করা হয়েছিল। তবে এবারও তা স্থগিত করা হলো।

গতকাল সোমবার পুলিশ সদর দপ্তরের অ্যাডিশনাল ডিআইজি মহিউল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশ একাডেমিতে ৩৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের তিনজন, ৪০তম ব্যাচের ৬৩ জনসহ মোট ৬৬ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করছেন। আগামী ২৪ নভেম্বর অনুষ্ঠিতব্য সমাপনী কুচকাওয়াজ অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের তারিখ ও সময় পরবর্তী সময়ে জানানো হবে। প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হওয়ার আগপর্যন্ত প্রশিক্ষণ কার্যক্রম চলমান থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আরও পড়ুনঃ   নগরীর নিউ মার্কেটের একটি দোকানে অগ্নিকাণ্ড

অ্যাডিশনাল ডিআইজি মহিউল ইসলাম বলেন, ‘দ্বিতীয় দফায় এই সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছিল। অনিবার্য কারণবশত সেটি স্থগিত করা হয়েছে। কিছুদিনের জন্য এটা স্থগিত। দ্রুতই এ অনুষ্ঠানের আয়োজন করা হবে।’

এদিকে গত বছরের ৫ নভেম্বর ৪০তম ক্যাডেট ব্যাচের ৮২৩ জন এসআইয়ের এক বছরের মৌলিক প্রশিক্ষণ শুরু হয়েছিল। গত ৪ নভেম্বর তাঁদের প্রশিক্ষণ শেষ হওয়ার কথা ছিল। এর আগে গত ২১ অক্টোবর প্রশিক্ষণরত ২৫২ জন, ৪ নভেম্বর ৫৮ জন এবং সবশেষ গতকাল সোমবার তিনজন এসআইকে অব্যাহতি দেওয়া হয়েছে। সব মিলিয়ে এই ব্যাচের ৩১৩ জন প্রশিক্ষণার্থী এসআইকে অব্যাহতি দেওয়া হয়। তাঁদের বিরুদ্ধে নাশতা না খেয়ে প্রশিক্ষণ মাঠে হইচই করা এবং প্রশিক্ষণ চলাকালে অমনোযোগী থাকার অভিযোগ আনা হয়। যদিও এ ধরনের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে আসছেন চাকরিচ্যুতরা।

আরও পড়ুনঃ   সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ হচ্ছে জামায়াত

এই ব্যাচের যাঁদের চাকরি এখনো আছে তাঁদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল আগামী ২৬ নভেম্বর। তবে গতকাল তাঁদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজও স্থগিত করে আদেশ জারি হয়েছে। পুলিশ সদর দপ্তরের অ্যাডিশনাল ডিআইজি শেহেলা পারভীনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত এই প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান স্থগিত করা হলো। প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের তারিখ ও সময় পরবর্তী সময়ে জানানো হবে। কুচকাওয়াজ হওয়ার আগপর্যন্ত এই প্রশিক্ষণ কার্যক্রম চলমান থাকবে।’

অ্যাডিশনাল ডিআইজি শেহেলা পারভীন বলেন, ‘কেন অনুষ্ঠান স্থগিত করা হলো সেটা আমি জানি না। কবে আবার হবে সেটিও জানি না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ অনুযায়ী সমাপনী কুচকাওয়াজ স্থগিত করেছি। আবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যখন চাইবে তখন হবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১০

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১১

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১২

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৩

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৪

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

১৫

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

১৬

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

১৭

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

১৮

রাজশাহীর নতুন এসপির যোগদান

১৯

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন : আইনমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST