১২ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

অনন্যার প্রাক্তনের সঙ্গে অভিনেত্রীর বাবা, নেটিজেনদের হাসাহাসি

অনলাইন ডেস্ক : মাস কয়েক আগেই বলিউড অভিনেতা আদিত্য রায় কাপুরের সঙ্গে বিচ্ছেদ হয়েছে অনন্যা পাণ্ডের। প্রায় দু’বছর সম্পর্কে ছিলেন আদিত্য-অনন্যা। যদিও বিচ্ছেদ নিয়ে তাদের পক্ষ থেকে কোনো বিবৃতি মেলেনি।

এদিকে বলিউডে কান পাতলে শোনা যায়, আদিত্যের সঙ্গে বিচ্ছেদে মন ভেঙেছিল অনন্যার। যে প্রেমিকের শার্ট পরে ঘুরতেন, যার পদবি নামাঙ্কিত জামা পরতেন, সম্পর্ক ভাঙার পর যেন মনমরা হয়ে পড়েন অভিনেত্রী।

যদিও সম্পর্কে থাকাকালীন একসঙ্গে একাধিক ব্র্যান্ডের জন্য মার্জার সরণীতে হাঁটেন আদিত্য-অনন্যা। শুধু তাই নয়, বেশ কিছু বিজ্ঞাপনে জুটি হিসেবেও দেখা গেছে তাদের। একটি চশমার বিজ্ঞাপনে দেখা ধরা দিয়েছিলেন তারা। সেখানেই তাদের একত্রে চশমা বিজ্ঞাপনের ছবি দিয়ে একটি পেজে ঠাট্টা করে লেখা হয়, ‘বিজ্ঞাপনের চুক্তিও এই সম্পর্কের থেকে বেশি দিন টিকেছে।’

আরও পড়ুনঃ   ছেলে জয়কে নিয়ে সিঙ্গাপুরে যাচ্ছেন অপু-শাকিব, ভর্তি করাবেন স্কুলে!

গত দু’বছরে দেশে-বিদেশে প্রায় অনেক জায়গায় একসঙ্গে দেখা গেছে আদিত্য রয় কাপুর ও অনন্যা পাণ্ডেকে। কাপুর লেখা টি-শার্ট পরে ঘুরতে দেখা গেছে অভিনেত্রীকে। হঠাৎই যেন বদলে গেল তাদের সমীকরণ। প্রেম ভাঙার পর কিছু ইঙ্গিতপূর্ণ পোস্ট ও দেন অভিনেত্রী। খানিক তিক্ততার কথাও উগরে দেন সেই পোস্টে। যদিও কাকে নিয়ে সেই পোস্ট, তা খোলাসা করেননি অনন্যা।

আরও পড়ুনঃ   শিল্পী সমিতি নিয়ে প্রশ্ন তুললেন বর্ষা

এদিকে তার দিন কয়েক পরই আদিত্যের সঙ্গে ফ্রেমবন্দি হন অনন্যার বাবা অভিনেতা চাঙ্কি পাণ্ডে। বেশ খোশমেজাজেই দেখা যায় তাকে। চাঙ্কি একেবারে ‘কুল’ অবস্থায় ধরা দিয়েছিলেন আদিত্যের সঙ্গে। সেটি নজরেও আসে অনন্যার, প্রতিক্রিয়াও জানান। একইসঙ্গে মেয়ে ও তার প্রেমজীবন নিয়ে যে নেটিজেনরা রসিকতা করছে, তা বুঝি ভুলেই গিয়েছিলেন অনন্যার বাবা।

নেটিজেনরা সেই পোস্টের মন্তব্য ঘরে হাসির প্রতিক্রিয়ায় ভরিয়ে দেন। তবে তারা মনে করছেন, তাহলে কি মেয়ের প্রেম ভেঙে যাওয়া নিয়ে হাসি-ঠাট্টা হওয়ায় নিজেও খানিক রসিকতা হিসেবে নিলেন চাঙ্কি?

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১১

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৩

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৪

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৮

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৯

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

২০

Design & Developed by: BD IT HOST