১১ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া, একে-অপরের আঘাতে প্রাণ গেল দুজনেরই

অনলাইন ডেস্ক : ঘরের মধ্যে ঝগড়া বাঁধে দুজনের মধ্যে। সেটি রূপ নেয় ভয়াবহতায়। এরপর দুজনই দুজনকে আঘাত করেন। আর ওই আঘাতে দুজনেরই মৃত্যু হয়েছে।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ঘটে এই ঘটনা। ওই সময় তাদের ১১ বছর বয়সী ছেলে পাশের আরেকটি রুমে ভিডিও গেমস খেলছিল। সে জানেও না তার বাবা-মায়ের মধ্যে এত বড় ঝগড়া হয়েছে এবং তারা দুজনই মারা গেছে।

ওরেগনের পোর্টল্যান্ড থেকে ৫০ মাইল দূরের ওয়াশিংটনে থাকতেন আন্তোনিও আলভারাদো সায়েঞ্জ (৩৮) এবং সেসেলিয়া রোবলেস ওখোয়া (৩৯) নামের এ দম্পতি। গত ৩১ অক্টোবর তাদের মধ্যে বড় ধরনের ঝগড়া হয়। তদন্তকারীরা এখনো জানতে পারেননি তাদের মধ্যে প্রথম কে আঘাত করেছিলেন।

আরও পড়ুনঃ   বার্সেলোনায় ট্রেন দুর্ঘটনায় চালক নিহত, আহত বহু

তবে তাদের দুজনই মৃত্যু হওয়ার আগে গুরুতর আহত হয়েছিলেন। পুলিশ জানিয়েছে, আলভারেজের বুকে একাধিক ছুরির আঘাত ছিল। তিনি সেই আঘাত থেকেই প্রাণ হারিয়েছেন। অপরদিকে ওখোয়ার শরীরে ছুরির ও গুলির আঘাত ছিল। আর তাদের দুজনের মরদেহ পাওয়া যায় রান্না ঘরে।

তাদের ছেলে সেখানে বাবা-মাকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখে জরুরি পরিষেবার নম্বরে কল দেয়। উদ্ধারকারীরা ঘটনাস্থলে এসে তাদের চিকিৎসা দেয়। তবে তাদের প্রচেষ্টা ব্যর্থ হয়। পুলিশ নিশ্চিত হয়েছে, ঘটনার সময় বাড়িতে ওই দম্পতির ১১ বছর বয়সী ছেলে ছাড়া আর কেউ ছিল না।

আরও পড়ুনঃ   দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

গোয়েন্দারা প্রাথমিক অবস্থায় জানতে পেরেছেন, এ দুজনের মধ্যে কলহ চলছিল এবং তারা আলাদা হয়ে যাওয়ার পরিকল্পনা করছিলেন।

ঘটনাস্থল থেকে একটি ছুরি এবং পিস্তল উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে জানা যায় পিস্তলটি সায়েঞ্জ তার নিয়োগকর্তার কাছ থেকে চুরি করে এনেছিল এবং এ ঘটনার আগে ওই নিয়োগকর্তা পিস্তল হারানোর ব্যাপারে কাউকে কিছু জানাননি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাক উল্টে নিহত ছয় জনের নওগাঁয় দাফন সম্পন্ন

সন্ত্রাস,মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স : স্বরাষ্ট্রমন্ত্রী

ঈদে রাজশাহীর নিরাপত্তায় সতর্ক র‌্যাব

মামী-ভাগিনার পরকীয়া দেখে ফেলায় দেবরকে হত্যা, গ্রেপ্তার ২

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়ক ও টোল প্লাজায় বিজিবি মোতায়েন

রেকর্ডভাঙা তাপে পুড়ছে ফ্রান্স, পর্তুগাল, স্পেন ও যুক্তরাজ্য

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে ১০ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় যমুনা সেতুতে গাড়ি চলাচল ৫৩ হাজার, টোল আদায় পৌনে ৪ কোটি

৬ থেকে ৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে : রাসিক প্রশাসক

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল মাদক বিক্রেতা গ্রেপ্তার

১০

রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫

১১

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১২

সন্ত্রাসীদের অভয়ারণ্য নির্মূল করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনা : আহতদের খোঁজ নিতে রামেকে জেলা প্রশাসক

১৪

ভূমিকম্পে কাঁপল দেশ

১৫

ঈদ উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে আরএমপি কমিশনার

১৬

আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা : সেতুমন্ত্রী

১৭

কুমিল্লায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

১৮

রাজশাহীর সংবাদপত্রগুলোতে ঈদের ছুটি ৫ দিন

১৯

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু

২০

Design & Developed by: BD IT HOST