১০ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

দলীয় পদ ফিরে পেলেন শামা ওয়ায়েদ-শহীদুল

অনলাইন ডেস্ক : বিএনপির দলীয় পদ ফিরে পেয়েছেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) শামা ওবায়েদ এবং কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম। গত ২১ আগস্ট একসঙ্গে পৃথক দুটি চিঠি দিয়ে এই দুই নেতার বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছিল। রোববার (১০ নভেম্বর) রাতে একসঙ্গে দুটি পৃথক চিঠিতে দুজনের স্থগিতাদেশ প্রত্যাহার করে দলীয় পদ ফিরিয়ে দেওয়া হয়।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত দলীয় প্যাডে শামা ওবায়েদ ও শহীদুল ইসলামকে দেওয়া দুটি পৃথক চিঠি থেকে এ সিদ্ধান্তের কথা জানা যায়। দুটি পৃথক চিঠি হলেও পদ ফিরিয়ে দেওয়া এবং কঠোরভাবে সতর্ক করার ক্ষেত্রে দুজনের ক্ষেত্রে যে ভাষা ব্যবহার করা হয়েছে তা অভিন্ন।

সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ওই দুটি চিঠিতে বলা হয়, নির্দেশক্রমে আপনাদের সকল পদের স্থগিতাদেশ প্রত্যাহার করা হলো। তবে কার নির্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার নাম ওই দুটি চিঠিতে উল্লেখ করা হয়নি।

আরও পড়ুনঃ   রাজশাহী মহানগর আ.লীগের বর্ধিত সভা

চিঠিতে বলা হয়, গত ২১ আগস্ট ফরিদপুর জেলাধীন নগরকান্দা উপজেলার সংঘাত ও বিশৃঙ্খখলা সৃষ্টির জন্য আপনার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছিল। নির্দেশক্রমে আপনার সকল পদের স্থগিতাদেশ প্রত্যাহার করা হলো।

চিঠিতে ওই দুই নেতাকে সতর্ক করে বলা হয়, তবে উল্লেখিত ঘটনার মতো কোনো সহিংস ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেজন্য আপনাকে কঠোরভাবে সতর্ক করা হলো।

স্থগিতাদেশ প্রত্যাহার পত্রের শেষে এসে রুহুল করিব রিজভী আশাবাদ ব্যক্ত করে বলেন, আপনি এখন থেকে দলের নীতি, শৃঙ্খলা ও দায়িত্ব পালনে নিষ্ঠাবান হবেন বলে দল প্রত্যাশা করে।

প্রসঙ্গত, গত ২১ আগস্ট কৃষক দল নেতা শহীদুল ইসলাম মোটর শোভাযাত্রা নিয়ে ঢাকা থেকে ভাঙ্গা চৌরাস্তা হয়ে নগরকান্দা উপজেলা সদর ও তালমার মোড় হয়ে ফরিদপুর শহরে এসে পৃথক তিনটি সমাবেশ করতে চেয়েছিলেন। তবে নগরকান্দা সদরে শামা ওবায়েদের সমর্থকরা শহীদুল ইাসলামের সমর্থকদের ওপর হামলা করে সমাবেশস্থল নিজেদের দখলে নিয়ে নেন। এ হামলায় কবির ভুইয়া (৫০) নামে শহীদুল ইসলামের এক সমর্থক নিহত হন এবং বেশ কয়েকজন ব্যক্তি আহত হন। পরে শহীদুল ইসলাম নগরকান্দা উপজেলা সদরে না গিয়ে ঢাকা-বরিশাল মহাসড়কের তালমার মোড় এলাকায় সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে শেষ সভা করেন।

আরও পড়ুনঃ   নাচোল থানায় ওপেন হাউসডে অনুষ্ঠিত

ওইদিনই রুহুল কবির রিজভী দুটি পৃথক চিঠিতে শামা ওবায়েদ ও শহীদুল ইসলামের প্রাথমিক সদস্য পদসহ দলীয় সকল পদ স্থগিত করেন। দীর্ঘ ৭৯ দিন পর আজ ওই দুই নেতা দলীয় পদ ফিরে পেলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় মোবাইল কোর্টে যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড

বড়াইগ্রামে এক দুর্ঘটনায় একই মহল্লার ৩ জন সহ নিহত ৪

বাঘায় অগ্নিকাণ্ডে নগদ অর্থসহ ৯ টি ঘর পুড়ে ছাই, নি:স্ব ৩ পরিবার

মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে নগরীতে দোয়া ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ

নওগাঁর ধামইরহাট থেকে হত্যা মামলার আসামী গ্রেফতার

জয়পুরহাটে ধর্ষন মামলার প্রধান আসামি গ্রেফতার

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে গ্রেপ্তার ৩

মাস্তুল ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে – ভূমিমন্ত্রী

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪

১০

শিগগিরই হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হবে : ট্রাম্প

১১

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ২০, হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে

১২

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৩

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

১৪

নগরীতে ছাত্রীকে ইভটিজিং ও হয়রানির ঘটনায় ১ ঘণ্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার 

১৫

নাটোরর সিংড়ায় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

১৬

আই.এইচ.টি ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাধারণ সভা

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

১৮

দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদ

১৯

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

২০

Design & Developed by: BD IT HOST