১০ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

মস্কোতে বৃহত্তম ড্রোন হামলা ইউক্রেনের, ঘুরিয়ে দেওয়া হলো ৩৬ ফ্লাইট

অনলাইন ডেস্ক : ২০২২ সালে যুদ্ধ শুরু হওয়ার পর রাশিয়ার রাজধানী মস্কোতে বৃহত্তম ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রোববার মস্কোর বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে অন্তত ৩৪টি ড্রোন ছুড়েছে ইউক্রেনের সামরিক বাহিনী। এতে এখন পর্যন্ত অন্তত একজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, রোববার মস্কোতে ৩৪টি ড্রোন ছুড়েছে ইউক্রেন; যা যুদ্ধ শুরু হওয়ার পর এখন পর্যন্ত রাশিয়ার রাজধানীতে ইউক্রেনের চালানো বৃহত্তম হামলা। ইউক্রেনের সামরিক বাহিনীর এই হামলার কারণে মস্কোমুখী বিমানের কয়েক ডজন ফ্লাইট আশপাশের তিনটি শহরে অবতরণে বাধ্য হয়েছে। হামলায় কোনও প্রাণহানির তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ   দিল্লির মসনদে ফিরল বিজেপি, মোদি বললেন সুশাসনের জয়

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, একই দিনে পশ্চিম রাশিয়ার অন্যান্য অঞ্চলে মাত্র ৩ ঘণ্টার ব্যবধানে আরও অন্তত ৩৬টি ড্রোন ধ্বংস করেছে দেশটির আকাশ প্রতিরক্ষা বাহিনী।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, রুশ ফেডারেশনের ভূখণ্ডে বিমান-ধাঁচের ড্রোন ব্যবহার করে কিয়েভের ক্ষমতাসীন শাসকগোষ্ঠীর সন্ত্রাসী হামলার প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে।

রাশিয়ার সরকারি বিমান পরিবহন সংস্থা বলেছে, রোববার কিছু সময়ের জন্য ডোমোদেডোভো, শেরেমেতিয়েভো এবং ঝুকভস্কির বিমানবন্দরগুলো থেকে কমপক্ষে ৩৬টি ফ্লাইট ঘুরিয়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে এসব বিমানবন্দরে বিমানের উড্ডয়ন-অবতরণ কাজ পুনরায় শুরু হয়েছে। মস্কো অঞ্চলে একজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

দেশটির রাজধানী মস্কো ও এর আশপাশের অঞ্চলে প্রায় ২ কোটি ১০ লাখ মানুষের বসবাস রয়েছে। ইস্তাম্বুলের পাশাপাশি ইউরোপের অন্যতম বৃহৎ মেট্রোপলিটন শহর হিসেবে মনে করা হয় মস্কোকে।

আরও পড়ুনঃ   ইরানের প্রতিরক্ষামন্ত্রী-সেনাপ্রধান নিহত, নিশ্চিত করল তেহরান

এদিকে, ইউক্রেন বলেছে, রোববার রাতভর ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রেকর্ড ১৪৫টি ড্রোন ছুড়েছে রাশিয়া। তবে কিয়েভ বলেছে, এর মধ্যে কমপক্ষে ৬২টি ড্রোনকে ভূপাতিত করেছে ইউক্রেনীয় সামরিক বাহিনী।

রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলের একটি অস্ত্রাগারে হামলা চালানোর দাবি করেছে ইউক্রেন। ওই অঞ্চলে ১৪টি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে মস্কো। রুশ টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, মস্কোর আকাশজুড়ে ড্রোন উড়ছে। তবে এই ভিডিওর সত্যতা যাচাই করা যায়নি বলে জানিয়েছে রয়টার্স।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের মতামতেই নির্ধারিত হয় বাংলাদেশের গতিপ্রবাহ : তথ্যমন্ত্রী

বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

কক্সবাজারে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সদরঘাট লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে পারিবারিক বন্ধন সুদৃঢ় করার আহ্বান ভূমিমন্ত্রীর

বেনাপোল দিয়ে প্রবেশ করলেন নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী

‘আবাবিল’ ড্রোনের আঘাতে ইসরায়েলি সেনার মৃত্যু

আদ্-দ্বীন থেকে রেফার্ড রোগীদের চিকিৎসা দিতে ৬ হাসপাতালকে নির্দেশ

সক্রিয় হয়েছে মৌসুমি বায়ু, ৫ দিন দেশজুড়ে বৃষ্টির আভাস

হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট

১০

নগরীতে পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযানে হেরোইন ও ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

১১

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে কি আসলেই আসল শাকিরা ছিলেন?

১২

সরকার বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক আরো গভীর ও শক্তিশালী করতে চায় : বাণিজ্যমন্ত্রী

১৩

সীমান্ত সুরক্ষার দাবিতে নগরীতে হেফাজতে ইসলামের বিক্ষোভ

১৪

কক্সবাজারে সাফ বিচ গেমস আয়োজনের ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর

১৫

স্থায়ী নিয়োগসহ ছয় দফা দাবিতে রাজশাহীতে কর্মচারীদের বিভাগীয় সমাবেশ

১৬

সৃজনশীল মেধা বিকাশে পবায় শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রতিযোগিতা

১৭

বগুড়ায় ৭ বছরের শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, দম্পতিসহ আটক ৩

১৮

বাজেটে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ও অর্থনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠা হবে : অর্থমন্ত্রী

১৯

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন আবুল কালাম আজাদ

২০

Design & Developed by: BD IT HOST