৪ মে ২০২৫
অনলাইন সংস্করণ

ভারত সামরিক সরঞ্জাম কিনছে যুক্তরাষ্ট্রের কাছ থেকে

অনলাইন ডেস্ক : ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামুদ্রিক নিরাপত্তা বাড়ানোর লক্ষ্যে ভারতের কাছে ১৩ কোটি ১০ লাখ ডলার মূল্যের সামরিক সরঞ্জাম বিক্রি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এ সংক্রান্ত একটি ফাইলে অনুমোদনও দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। এসব সরঞ্জামের মধ্যে উন্নত সি-ভিশন সফটওয়্যার, প্রশিক্ষণ ও সহায়তা পরিষেবা রয়েছে।

ভারতের বার্ত সংস্থা এএনআই জানিয়েছে, মার্কিন পররাষ্ট্র দপ্তর শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট দিয়েছে। সেখানে বলা হয়েছে, ‘পররাষ্ট্র দপ্তর ভারতের কাছে বিদেশি সামরিক সরঞ্জাম বিক্রি বিষয়ক একটি ফাইলের অনুমোদন দিয়েছে, যার আনুমানিক মূল্য ১৩ কোটি ১০ লাখ ডলার।’ এর আগে বুধবার মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা জানায়, পররাষ্ট্র দপ্তর ভারতের কাছে বিদেশি সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদনের সিদ্ধান্ত নিয়েছে। কংগ্রেসকে এই বিষয়ে অবহিত করা হয়েছে এবং প্রয়োজনীয় অনুমোদন দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ   হরমুজ প্রণালিতে তিন কার্গো জাহাজে হামলা

প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা আরো বলেছে, প্রস্তাবিত বিক্রয় যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতি এবং জাতীয় নিরাপত্তার লক্ষ্যগুলোকে সমর্থন করবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র-ভারত কৌশলগত সম্পর্ককে শক্তিশালী করবে এবং ভারতের প্রতিরক্ষা নিরাপত্তা উন্নত করতে সাহায্য করবে। এতে ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে রাজনৈতিক স্থিতিশীলতা, শান্তি ও অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত হবে।

এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে বলেছে, ‘এসব সামরিক সরঞ্জাম ভারতের জন্য তার সমুদ্রসীমায় বর্তমান ও ভবিষ্যৎ হুমকি মোকাবিলার জন্য সহায়ক হবে। ভারতের নৌবাহিনীর সচেতনতা, বিশ্লেষণ ক্ষমতা এবং কৌশলগত অবস্থান আরও শক্তিশালী করার ক্ষেত্রেও ভূমিকা রাখতে পারবে সি-

আরও পড়ুনঃ   পাঁচ গোলের থ্রিলারে ফিফা ট্রফি জিতল মরক্কো

ভিশন সফটওয়্যার। নিজেদের সামরিক বহরে সি-ভিশন এবং এর আনুষঙ্গিক উপকরণকে যুক্ত করতে ভারতকে কোনো সমস্যা পোহাতে হবে না এবং এই সফটওয়্যার দক্ষিণ এশিয়ার মৌলিক সামরিক ভারসাম্যের ক্ষেত্রে কোনো পরিবর্তন ঘটাবে না।’

গত ২২ এপ্রিল ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটক নিহত হন। এ হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে সিন্ধু নদের পানিচুক্তি স্থগিত করাসহ নানা পদক্ষেপ নিয়েছে ভারত। পাকিস্তানও পালটা পদক্ষেপ নিয়েছে ভারতের বিরুদ্ধে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে, যে কোনো সময় যুদ্ধ শুরু হয়ে যেতে পারে দুই দেশের মধ্যে। এমন উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের কাছ থেকে সামরিক সরঞ্জাম কিনতে যাচ্ছে ভারত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ কমিশনার

১

চুন-রঙ-ফিটকিরিতে তৈরি হচ্ছিল ‘গুড়’, ম্যাজিস্ট্রেট আসছে শুনে পালাল কর্মচারীরা

২

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

৩

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের বাণী

৪

তৃণমূলে স্তন ক্যান্সার স্ক্রিনিং চালুর উদ্যোগ নিচ্ছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

৫

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

৬

ভূমিসেবায় শতভাগ স্বচ্ছতা আনার নির্দেশনা দিলেন ভূমিমন্ত্রী

৭

রাজশাহী সফরে আখচাষিদের জন্য নতুন বার্তা আনবেন প্রধানমন্ত্রী : সংসদ সদস্য মিলন

৮

নারীসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

৯

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩ জন

১০

শান্তিপূর্ণ পরিবেশে গোদাগাড়ীর ৪২টি মণ্ডপে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব

১১

সাংবিধানিক অধিকার রক্ষায় সবাইকে সচেতনভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

১২

নগরীতে শিশু ধর্ষণ মামলায় ১ আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

১৩

নগরীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, গাঁজা উদ্ধার ও নগদ অর্থ জব্দ

১৪

জেন্ডার, বৈচিত্র্য ও মানবাধিকার বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

১৫

রাজশাহীর কমিউনিটি ক্লিনিক,তালা-জীর্ণতাসহ নানা সংকটে আটকে গ্রামীণ চিকিৎসাসেবা

১৬

প্রধানমন্ত্রীর সফরে রাজশাহীর উন্নয়ন আরও গতি পাবে : রাসিক প্রশাসক

১৭

মদের বোতল হাতে বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের নাচানাচি, ভিডিও ভাইরাল

১৮

একই আঙিনায় আজান ও শঙ্খধ্বনি, চারঘাটে সম্প্রীতির অনন্য নজির

১৯

জানালেন আব্বাস আরাঘচি, সৌদি ও হুথিদের মধ্যে রাজনৈতিক সমাধানকে সমর্থন করে ইরান

২০

Design & Developed by: BD IT HOST