৮ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

‘ডিপ্রেশনেও মানুষ মোটা হয়’, ইন্দ্রাণীকে কটাক্ষের জবাবে শ্রীলেখা

অনলাইন ডেস্ক : সামাজিক মাধ্যমে গত কয়েকদিন ধরে আলোচনার কেন্দ্রে ওপার বাংলার একসময়ের জনপ্রিয় অভিনেত্রী ইন্দ্রাণী হালদার। কারণ প্রায় তিন বছর লাইমলাইট থেকে দূরে থাকার পর অভিনেত্রীর শারীরিক গঠনে ব্যাপক বদল সকলকে চমকে দিয়েছে। সম্প্রতি এক শো-তে হাজির হয়েছিলেন অভিনেত্রী। সেখানে দেখা গেছে, মাত্রাতিরিক্ত ওজন বেড়েছে তার।

পঞ্চাশোর্ধ নায়িকা ইন্দ্রাণী নিজেও একসময় তন্বী ছিলেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার চেহারাতেও বদল এসেছে। শরীর-নিয়ে নানা কটাক্ষের শিকার হতে হয় তাকে।

তবে সেসব কটাক্ষকারীদের একহাত নিলেন টালিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র। দাঁড়ালেন ইন্দ্রাণী হালদারের পাশে; সরাসরি নয়, পরোক্ষভাবে সমর্থন করে মুখ খুলেছেন শ্রীলেখা।

আরও পড়ুনঃ   ইত্যাদি’র মঞ্চে একঝাঁক প্রিয় মুখ

এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘বহুক্ষেত্রে ডিপ্রেশনেও মানুষ মোটা হয়, আমি জলজ্যান্ত উদাহরণ। খোঁজ নিয়েছেন কখনও মানুষটা কেমন আছে। আমি জানি আমি অন্তত নেইনি। অতএব আপনার অবদমিত কোনও বাসনাকে তৃপ্ত করার ইচ্ছায় কাউকে ট্রল করার আগে বা নিউজ করার আগে ভেবে দেখবেন, কথা দিলাম আমিও দেখব, ইনফ্যাক্ট দেখছিও।’

সেই পোস্টে এক নেটিজেন লেখেন, সেডেটিভ জাতীয় ওষুধের জন্যও ওজন বৃদ্ধি পায়। জবাবে শ্রীলেখা জানান, তিনি গত ১০-১২ বছর ধরে সেডেটিভ নেন।

বয়স বাড়লেও ছিপছিপে চেহারা ধরে রেখেছিলেন ইন্দ্রাণী হালদার। নিজের স্বাস্থ্য নিয়ে বরাবরই সচেতন তিনি। তাহলে হঠাৎ কী হল তার? অভিনেত্রী নিজেও মুখ খুলেছেন।

আরও পড়ুনঃ   মা হওয়ার পর প্রথম প্রকাশ্যে আসছেন দীপিকা

সামাজিক মাধ্যমে মন্তব্য করে তিনি জানান, ‘পিঠে ব্যথার কারণে আমি একবছর কোনও অনুষ্ঠান করিনি, বাইরে বের হওয়া নিষেধ করেছেন ডাক্তার। জিম তো দূর, কোনোরকম ব্যায়ামেও নিষেধ করা রয়েছে। ওষুধ খেয়ে এখন আগের থেকে কিছুটা ঠিক আছি। ওষুধের কারণে আমার ওজন আগের থেকে অনেকটাই বেড়ে গেছে। তবে ওজন নিয়ে দয়া করে কেউ সমালোচনা করবেন না। আমি খুব ডিপ্রেসড হয়ে যাব তাহলে, আশা করি সকলেই সেটা বুঝবেন। আমিও তো একজন মানুষ।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের বেশি করে গাছের চারা রোপনের পরামর্শ রাজশাহী রেঞ্জ ডিআইজির

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী

প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

ভূবনমোহন পার্কের অবৈধ স্থাপনা দখলমুক্ত করলো রাসিক

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

১০

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

১১

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

১২

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

১৩

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১৪

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১৫

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৬

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১৭

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৮

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৯

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST