৭ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

লেবাননে অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে ইসরায়েলি হামলা, নিহত ৩০

অনলাইন ডেস্ক : লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। শহরটির দক্ষিণাঞ্চলে একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর চালানো ওই হামলায় ৩০ জন নিহত হয়েছেন।

এছাড়া পূর্বাঞ্চলীয় বালবেক ও বেকা এলাকায় ইসরায়েলি হামলায় আরও ৪০ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

লেবাননের সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে, বৈরুতের দক্ষিণে একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৩০ জনের লাশ জরুরি কর্মীরা উদ্ধার করেছে। গত মঙ্গলবার সন্ধ্যায় হওয়া এই আক্রমণে চারতলা বিল্ডিংয়ের একপাশ ধ্বংস হয়ে যায়।

ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তারা শিয়া সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অন্তর্গত “সন্ত্রাসী অবকাঠামোতে” আক্রমণ করেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার পূর্বাঞ্চলীয় বালবেক ও বেকা গভর্নরেটের আশপাশে ইসরায়েলি হামলায় আরও ৪০ জন নিহত হয়েছেন।

আরও পড়ুনঃ   পাঁচ ইসরায়েলি সেনার মৃত্যু নিয়ে ইহুদি ধর্মগুরুর বিস্ফোরক মন্তব্য

লেবাননের সংস্কৃতিমন্ত্রী আরও বলেছেন, ইসরায়েলি হামলায় ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বালবেক শহরের রোমান ধ্বংসাবশেষের আশপাশে অটোমান যুগের একটি ভবনও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

একজন ইসরায়েলি সামরিক কর্মকর্তা বলেছেন, বালবেক এলাকায় তারা যে হামলা চালিয়েছে তাতে হিজবুল্লাহ সদস্যদের লক্ষ্যবস্তু করা হয়েছে।

বালবেক-হারমেল প্রদেশের গভর্নর বাচির খোদর তার এক্স অ্যাকাউন্টে বলেছেন, ইসরায়েলি যুদ্ধবিমান বুধবার বালবেকে ২০টি বিমান হামলা চালিয়েছে। রাষ্ট্রীয় বার্তাসংস্থা এনএনএ জানিয়েছে, হামলায় ধ্বংস হওয়া ভবনের ধ্বংসস্তূপের নিচে বেঁচে যাওয়া ব্যক্তিদের সন্ধানের চেষ্টা এখনও চলছে।

মূলত গত ২৩ সেপ্টেম্বর থেকে রাজধানী বৈরুতের পাশাপাশি লেবাননজুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অপারেটিভস, অবকাঠামো এবং অস্ত্রাগারকে লক্ষ্য করে এই হামলা চলছে।

আরও পড়ুনঃ   হিজবুল্লাহর রকেট নিক্ষেপ ইসরাইলে

লেবাননের স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, গত বছরের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৩ হাজার ৫০ জন নিহত এবং প্রায় ১৪ হাজার মানুষ আহত হয়েছেন।

গাজা উপত্যকায় ইসরায়েলের নৃশংস আক্রমণ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল এবং লেবানিজ গোষ্ঠীর মধ্যে বছরব্যাপী আন্তঃসীমান্ত যুদ্ধের কারণে হিজবুল্লাহর লক্ষ্যবস্তু বলে দাবি করার বিরুদ্ধে ইসরায়েল সেপ্টেম্বরের শেষ থেকে লেবাননে ব্যাপক বিমান অভিযান শুরু করে।

জবাবে হিজবুল্লাহও পাল্টা আঘাত হানছে। গত সপ্তাহে লেবাননে অভিযানরত ইসরায়েলি বাহিনীর ৭০ জন সেনাকে হত্যার দাবি করেছে শক্তিশালী এই সশস্ত্র গোষ্ঠীটি। এছাড়া লেবানন থেকে হিজবুল্লাহ যোদ্ধাদের ছোড়া রকেটের আঘাতে উত্তর ইসরায়েলের কিবুটজের কাছে এক ইসরায়েলি নিহত হয়েছেন বলে প্যারামেডিকরা জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

১০

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

১১

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১৩

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১৪

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৫

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৬

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৭

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৮

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৯

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

২০

Design & Developed by: BD IT HOST