৪ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

সবাই জানুক সত্যটা কী, তাপসকে গ্রেপ্তারের পর মুখ খুললেন ঐশী

অনলাইন ডেস্ক : দেশের একমাত্র সংগীতভিত্তিক টিভি চ্যানেল গান বাংলার চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসকে গ্রেপ্তার করা হয়েছে। জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় উত্তরা পূর্ব থানায় দায়ের করা একটি মামলায় রাজধানীর প্রগতি সরণি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তাপসকে গ্রেপ্তারের পর ফেসবুকে এই সংগীতশিল্পীকে নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন কণ্ঠশিল্পী ফাতিমা তুয যাহরা ঐশী। যেখানে তাপসের পক্ষ নিয়ে কথা বলেছেন তিনি। একইসঙ্গে তাপস প্রতিহিংসার শিকার বলেও দাবি করেছেন এই শিল্পী।

তাপসকে সংগীতাঙ্গনের একজন ‘স্বপ্নদ্রষ্টা’ উল্লেখ করে ঐশী বলেন, ‘ছোট জীবনে কত কিছু দেখলাম। অন্যায় করে দিনের পর দিন রাজার হালে পার করতে দেখলাম, আবার নিরাপরাধকে কারাগারে যেতেও দেখলাম। আমি তাপস ভাইয়াকে চিনি ঠিক দশ বছর। এই দশ বছরে আমি তাকে শুধু গান নিয়ে বড় বড় স্বপ্ন দেখতে দেখেছি। একা না দেখে মিউজিক ইন্ডাস্ট্রিকে নিয়ে স্বপ্ন দেখতে শিখিয়েছেন তিনি। সম্পূর্ণ নিজ উদ্যোগে সঙ্গীতাঙ্গন বদলানোর ইচ্ছা পোষণ করার মতো পাগলামি কেউ করে? এটাই ওনার ভুল ছিল।’

আরও পড়ুনঃ   হলিউডে বড় চমক জ্যাকুলিন ফার্নান্দেজের

তাপস রাজনৈতিক প্রতিহিংসার শিকার, এমনটা দাবি করে ঐশী বলেন, ‘তিনি তো রাজনৈতিক কেউ ছিলেন না। সাংস্কৃতিক লোককে রাজনৈতিক বানায় দিলেন প্রতিহিংসার জেরে। মিউজিক নিয়ে এত অ্যাগ্রেসিভ কাউকে আমি দেখিনি। বরং মিউজিকের নামে আ***ম কু****ম করতে অনেককেই দেখলাম। সেই মানুষগুলাকে আবার বড় গলায় কথাও বলতে দেখি।’

এই কণ্ঠশিল্পী আরও বলেন, ‘সত্যকে জেতাতে চাইলে সঠিক তথ্য বের করে উপস্থাপন করেন মানুষের সামনে, যদি সাহস থাকে। সব রহস্য উন্মোচন করে দেন। সবাই জানুক সত্যটা কী! ভিত্তিহীন মজা তো বহুত নিলেন। আল্লাহর ওয়াস্তে এবার সত্যকে জেতার সুযোগ করে দেন! না হলে বৈষম্যই তো হইলো। লাভটা কী হইলো তাহলে?’

আরও পড়ুনঃ   ‘শাকিব খানের বিষয় নিয়ে হাসাহাসি করলেও অপুদির কষ্ট বুঝা যায়’

প্রসঙ্গত, গান বাংলা চ্যানেলে দীর্ঘদিন ধরে তাপসের সঙ্গে গান করছেন ঐশী। তাদের দু’জনের মধ্যকার সম্পর্ক গুরু-শিষ্যর মতো। যে কারণেই তাপসের পক্ষ নিয়ে আওয়াজ তুললেন তিনি।

ক্যারিয়ারে একাধিক গানে কণ্ঠ দিয়েছেন ঐশী। তার উল্লেখযোগ্য কিছু গান হলো, ‘নিজাম উদ্দিন আউলিয়া’, ‘রঙে রঙে দুনিয়া’, ‘দুষ্টু পোলাপাইন’, ‘দুই কুলে সুলতান’।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১১

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৩

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৪

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৮

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৯

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

২০

Design & Developed by: BD IT HOST