২ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

রেখাকে কেন ‘মা’ ডাকেন ঐশ্বরিয়া

অনলাইন ডেস্ক : বচ্চন পরিবারের ভাঙন এখন আর আড়ালে নেই। একটু একটু করে তা সামনে এসেছে। অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাইয়ের বিচ্ছেদের জল্পনা বহুদিন ধরেই চলছে সোশ্যাল মিডিয়ায়।

যদিও এক্ষেত্রে অভিষেককে মাঝেমধ্যেই রসিকতা করতে দেখা যায়, তবে মুখে কুলুপ এঁটেছেন ঐশ্বরিয়া। বলি পাড়ার কানাঘুষো, অভিনেত্রী নিমরত কৌরকে নাকি মন দিয়ে বসেছেন অভিষেক। তাই এই দূরত্ব।

অন্যদিকে বচ্চন পরিবারের সঙ্গেও বনিবনা হচ্ছে না রাই সুন্দরীর। তাই মেয়ে আরাধ্যাকে নিয়ে আলাদা থাকছেন তিনি। এদিকে নেটিজেনদের একাংশ বচ্চন পরিবারের ভাঙনের পিছনে রেখাকে দায়ী করছেন।

আরও পড়ুনঃ   উত্তরায় বিমান দুর্ঘটনা, রিকশাওয়ালা ৩০ টাকার ভাড়া চেয়ে বসলো ১০০ টাকা

এর কারণ হিসেবেও উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। শাশুড়ি জয়ার সামনেই রেখাকে ‘মা’ বলে সম্বোধন করেন ঐশ্বরিয়া। তা শুধু আড়ালে নয়, একেবারে সর্বসম্মুখে।

একসময় মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে পুরস্কৃত হওয়ার পর পরিবারের সকলের সামনে এমনকী সকল দর্শকের সামনে মঞ্চে থেকেই রেখাকে ‘মা’ ডাকেন ঐশ্বরিয়া। বহুবার রেখা-ঐশ্বরিয়ার মিষ্টি সম্পর্ক নজর কেড়েছে।

এরই মধ্যে প্রকাশ্যে এসেছে ২০১৮ সালে ‘ফেমিনা’ ম্যাগাজিনের একটি লেখা। যেটি ছিল ঐশ্বরিয়াকে উদ্যেশ্য করে লেখা রেখার একটি চিঠি। যেই চিঠিতে রেখা নিজেকে ‘রেখা মা’ বলেই উল্লেখ করেছিলেন।

চিঠিতে লেখা ছিল, ‘আমার অ্যাশ, তোমাযকে যত দেখি তত মনে হয় তুমি এক প্রবাহিত নদীর মতো। যে কোনওদিন থামে না। নিজেকে প্রমাণ করার জন্য তোমার লড়াইকে কুর্ণিশ। আমি জানি জীবনের পথে এগিয়ে যেতে তোমাকে শত বাধা পেরোতে হয়েছে। তবুও হার মানোনি। ফিনিক্স পাখির মতো জেগে উঠেছ। আমি গর্বিত তোমার জন্য। আমার আশীর্বাদ সবসময় তোমার সঙ্গে থাকবে। ইতি রেখা মা।’

আরও পড়ুনঃ   বান্ধবী অঞ্জনার মৃত্যুতে শোকাহত সাবিনা ইয়াসমিন

বচ্চন পরিবারের সঙ্গে বিশেষ করে অমিতাভ বচ্চনের সঙ্গে রেখার প্রেম, সম্পর্ক, গোপনে বিয়ের গুঞ্জন দীর্ঘদিনের। অমিতাভের নামেই মাথায় সিঁদুর দেন অভিনেত্রী, তেমনটাও শোনা গেছে।

সেসব আলোচনায় যেন ঘি ঢেলে দেয় ঐশ্বরিয়া-রেখার সম্পর্কের সমীকরণ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উন্নত প্রযুক্তিকে কাজে লাগিয়ে রোগীর চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে : সমাজকল্যাণ মন্ত্রী

রাজধানীতে পাহাড়ি ফলের বাজার সম্প্রসারণ ও কোল্ড স্টোরেজ স্থাপনের ঘোষণা পার্বত্য সচিবের

বায়তুল মামুর জামে মসজিদের ফলক উন্মোচন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাসিক প্রশাসক

এইচএসসি পরীক্ষা: রাজশাহীর ২৭ কেন্দ্রের ২০০ গজের মধ্যে সভা-সমাবেশ নিষিদ্ধ

জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ঐতিহাসিক জয়

রুদ্ধশ্বাস ম্যাচে জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

ইয়াবা ও জাল টাকাসহ মাদক কারবারি গ্রেপ্তার, পালালেন সহযোগী

বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য সহযোগিতা বাড়ানোর উদ্যোগ

যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী

বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর শোক

১০

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে স্থানীয় সরকার মন্ত্রীর শোক

১১

চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন

১২

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শতভাগ সাফল্য অর্জন রাসিকের

১৩

আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১৪

বিকেএসপি পরিচালনা বোর্ডের ৪০ তম সভা

১৫

নতুন উদ্যোক্তা আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় আয় বৈষম্য বেড়েছে : শিল্পমন্ত্রী

১৬

মায়ের শাল দুধের চেয়ে বড় ভিটামিন নেই : স্বাস্থ্যমন্ত্রী

১৭

রুয়েটের ৭১ গবেষকের গবেষণা সম্পন্ন

১৮

স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

১৯

ভূমিমন্ত্রীর সাথে ডোমইয়াং মেটা কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST