৩১ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

বিনা টিকিটের যাত্রী থেকে বাড়তি ভাড়া আদায়, ২ রেল কর্মচারী বরখাস্ত

পাবনা প্রতিনিধি : বিনা টিকিটের যাত্রীদের কাছ থেকে ভাড়ার নামে বাড়তি টাকা আদায়ের সময় ছাত্রদের কাছে ধরা পড়ে তোপের মুখে সাময়িক বরখাস্ত হয়েছেন পশ্চিম রেলওয়ের পাকশী বিভাগীয় কার্যালয়ের রেলের দুই কর্মচারী।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেলে পাকশী রেলওয়ে বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, বুধবার (৩০ অক্টোবর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ থেকে পাবনার ঢালারচর অভিমুখী ঢালারচর এক্সপ্রেস ট্রেনে টিকিট চেক করার সময় এ ঘটনা ঘটে।

বরখাস্ত হওয়া কর্মচারীরা হলেন- ট্রেন পরিচালক (গার্ড) জাকারিয়া সোহাগ ও টিকিট পর্যবেক্ষক (টিটিই) নয়ন ইসলাম।

পশ্চিম রেলওয়ে পাকশী বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, রহনপুর স্টেশন থেকে বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে পাবনার ঢালারচর অভিমুখে ছেড়ে আসে ঢালারচর এক্সপ্রেস। এ সময় ওই ট্রেন দায়িত্বরত টিটিই নয়ন ইসলাম ও ট্রেন পরিচালক জাকারিয়া সোহাগ কয়েকজন বিনা টিকিটের যাত্রীদের কাছে বাড়তি টাকা নিয়েও টিকেট দেননি। পরে রাজশাহী স্টেশন থেকে ট্রেনে থাকা কয়েকজন ছাত্রের কাছে যাত্রীরা বিষয়টির অভিযোগ দেন। দায়িত্বরত টিটিই ও গার্ড বিষয়টি প্রথমে অস্বীকার করলেও পরে স্বীকার করে ছাত্রদের কাছে ক্ষমা চান। পরে ছাত্ররা রাজশাহী পশ্চিমাঞ্চল রেলওয়ের কর্মকর্তাদের বিষয়টি জানালে পাকশী রেলওয়ে বিভাগীয় কর্তৃপক্ষের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের দুইজনকে সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া হয়।

আরও পড়ুনঃ   তীব্র দাবদাহে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ তানোরের জনজীবন, বিপাকে এসএসসি পরীক্ষার্থীরা

এর আগে, গত ৮ সেপ্টেম্বর একই ঘটনায় ছাত্রদের তোপের মুখে পড়ে বরখাস্ত হয়েছিলেন জাকারিয়া সোহাগসহ রেলের আরও দুজন কর্মচারী। তার এক মাস পর পুনরায় ছাত্রদের তোপের মুখে বরখাস্ত হলেন এই ট্রেন পরিচালক।

অভিযুক্ত ট্রেন পরিচালক (গার্ড) জাকারিয়া সোহাগকে ফোন দিলে সাংবাদিক পরিচয় পেয়ে তিনি লাইন কেটে দেন।

অভিযুক্ত টিটিই নয়ন ইসলাম বলেন, ঘটনাটি যেভাবে শুনেছেন সেভাবে নয়। বিনা টিকিটের যাত্রীদের রুট অনুযায়ী ২-৩ জনের ভাড়ার টাকা একসঙ্গে করে একটি স্ট্যান্ডিং টিকিট দেওয়া হয়। ফলে টিকিটটি একজনের হাতে থাকে। আর যাদের হাতে থাকে না তাদের ওই ছাত্ররা নিয়ে এসে আমাদের নানা জিজ্ঞাসাবাদ শুরু করে মোবাইলে ভিডিও করেন। একপর্যায়ে তাদের তোপের মুখে পড়ে বাড়তি টাকা আদায় করেছি বলে স্বীকার করতে বাধ্য হই।

আরও পড়ুনঃ   নাটোরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনোয়ার হোসেন বলেন, বিনা টিকিটে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগে দুজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

পশ্চিম রেলওয়ে পাকশী বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) শাহসুফি নূর মুহাম্মদ বলেন, আমি এই মুহূর্তে ঢাকায় অবস্থান করছি। তবে বরখাস্তের বিষয়টি শুনেছি। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।-ঢাকা পোস্ট

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহীর জুয়েলার্সে চুরির ঘটনায় গ্রেফতার ৮, স্বর্ণ ও টাকা উদ্ধার

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

১০

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১১

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

১২

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১৩

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১৪

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১৫

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৭

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৮

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

২০

Design & Developed by: BD IT HOST