৩০ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষের পদত্যাগের দাবি, কার্যালয়ে তালা

অনলাইন ডেস্ক : পুলিশের গুলিতে নিহত আবু সাঈদের ফরেনসিক রিপোর্ট বদলানোর চেষ্টার অভিযোগে রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মাহফুজুর রহমানের পদত্যাগের দাবি জানিয়েছেন কলেজের চিকিৎসক, কর্মচারী ও শিক্ষার্থীরা। এ সময় তারা অধ্যক্ষের কার্যালয়ে তালা লাগিয়ে দেন।

বুধবার (৩০ অক্টোবর) সকাল থেকে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে ডা. মাহমুদুল হক সরকার ও ডা. শরিফুল মণ্ডলের নেতৃত্বে মেডিকেল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে আন্দোলনকারীরা। পরে দুপুরে তার কক্ষে তালা ঝুলিয়ে দেওয়া হয়।

আরও পড়ুনঃ   চাঁপাইনবাবগঞ্জে জুলাইয়ের মায়েরা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আন্দোলনকারীদের দাবি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আন্দোলনে অংশ নেওয়া মেডিকেল শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন সেই সময়ের উপাধ্যক্ষ মাহফুজুর রহমান। এছাড়াও মেট্রোপলিটন পুলিশ ও প্রশাসনের সঙ্গে মিলে শহীদ আবু সাঈদ হত্যা মামলার ফরেন্সিক রিপোর্ট বদলানোর জন্যে প্রতিবেদন প্রস্তুতকারী চিকিৎসককে চাপ দিয়েছিলেন তিনি। এছাড়াও স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) নেতৃত্ব দিয়েছেন মাহফুজুর রহমান।

আন্দোলনকারীরা আরও বলেন, ছাত্র জনতার বিরুদ্ধে অবস্থান নেওয়া কোনো শিক্ষক রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ-উপাধ্যক্ষসহ কোনো প্রশাসনিক পদে থাকতে পারবে না এটাই আমাদের দাবি।

আরও পড়ুনঃ   বিল বকেয়া থাকায় সকাল থেকেই বিদ্যুৎ নেই চট্টগ্রাম মেডিকেলে

আন্দোলনকারীদের অভিযোগ অস্বীকার করেছেন ডা. মাহফুজুর রহমান। তিনি বলেন, আবু সাঈদ হত্যাকাণ্ডের ঘটনায় সঠিক প্রতিবেদন দেওয়ার জন্য চিকিৎসককে নির্দেশনা দিয়েছিলেন তিনি। তবে স্বাচিপের নেতৃত্ব দেয়ার ব্যাপারে কোনো কথা বলতে রাজি হননি তিনি।

প্রসঙ্গত, ডাক্তার মাহফুজুর রহমানকে গতকাল মঙ্গলবার (২৯ অক্টোবর) রংপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ থেকে অধ্যক্ষ পদে পদায়ন করা হয়েছে।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

রাজশাহীতে ৯ বছরের শিশুকে যৌন হয়রানি, ভ্যানচালককে গণপিটুনি

রাজশাহীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি

রাবি উপাচার্যের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময়

গুজব ও ভুয়া কনটেন্ট ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ : স্বরাষ্ট্রমন্ত্রী

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

নাগরিক সেবার দীর্ঘসূত্রতা ও প্রসাসনিক অব্যবস্থাপনায় অসন্তোষ ভূমি প্রতিমন্ত্রীর

বিজিবি কর্তৃক রাজশাহী’র গোদাগাড়ী সীমান্ত হতে হেরোইন জব্দ

মাঠ-পার্ক পুনরুদ্ধার ও মাদকমুক্তকরণে উদ্যোগ নিয়েছে সরকার : এলজিআরডি মন্ত্রী

বাঘায় ফসলি জমিতে অবৈধ পুকুর খনন, এস্কেভেটর অকেজো ও যন্ত্রাংশ জব্দ

১০

নিয়ামতপুরে শিক্ষার্থীদের সাথে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময়

১১

নৈতিক মনোবল বৃদ্ধির মাধ্যমে পুলিশ বাহিনীকে আরো জনবান্ধব করা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

পুঠিয়ায় অবৈধভাবে ফসলি জমি কাটা রোধে অভিযান, এস্কেভেটর অকেজো

১৩

নিয়ামতপুরে ৪০ লাখ টাকার গাঁজা উদ্ধারসহ গ্রেপ্তার ২

১৪

লালপুরের বিলমাড়ীয়া সরকারি ফুটবল মাঠ নিয়ে নতুন স্বপ্ন

১৫

রাজশাহীতে ডেইরি ফার্মের গাড়িতে ডাকাতির ঘটনায় দুজন গ্রেপ্তার

১৬

রাজশাহীতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৭

ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৪

১৮

গন্ধর্বপুর পানি শোধনাগার প্ল্যান্ট পরিদর্শনে স্থানীয় সরকারমন্ত্রী

১৯

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ: চলতি বছরের ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে হজযাত্রী নিবন্ধন

২০

Design & Developed by: BD IT HOST